রাসূলুল্লাহ ও চর্বিযুক্ত খাবারও আহার করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ ও চর্বিযুক্ত খাবারও আহার করতেন

শামায়েলে তিরমিযি ১৩৪

حدثنا العباس بن محمد الدوري ، قال : حدثنا يونس بن محمد ، قال : حدثنا فليح بن سليمان ، عن عثمان بن عبد الرحمن ، عن يعقوب بن أبي يعقوب ، عن أم المنذر ، قالت : دخل علي رسول الله صلى الله عليه وسلم , ومعه علي ، ولنا دوال معلقة ، قالت : فجعل رسول الله صلى الله عليه وسلم يأكل وعلي معه يأكل ، فقال رسول الله صلى الله عليه وسلم , لعلي : " مه يا علي ، فإنك ناقة " ، قالت : فجلس علي , والنبي صلى الله عليه وسلم يأكل ، قالت : فجعلت لهم سلقا وشعيرا ، فقال النبي صلى الله عليه وسلم لعلي : " من هذا فأصب فإن هذا أوفق لك " .

তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। তাঁর সঙ্গে আলী (রাঃ)ও ছিলেন। আমাদের ঘরে কয়েক ছড়া (কাঁদি) খেজুর ঝুলন্ত ছিল। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ কাঁদিগুলো হতে খেজুর খেতে থাকলেন এবং তাঁর সঙ্গে আলী (রাঃ)ও খেতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী! থাম তুমি খেজুর খেয়ো না। কারণ, তুমি সবে মাত্র রোগ মুক্ত হয়েছ। তিনি বললেন, এতে আলী (রাঃ) খাওয়া বন্ধ করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে থাকলেন। বর্ণনাকারী আরো বলেন, আমি তাঁদের জন্য চর্বি দিয়ে যব রান্না করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী। তুমি এ থেকে খাও। কারণ, তা তোমার স্বাস্থ্যের জন্য বেশি উপযোগী।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘হায়স’ নামক খাবারও খেতেন

শামায়েলে তিরমিযি ১৩৫

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا بشر بن السري ، عن سفيان ، عن طلحة بن يحيى ، عن عائشة بنت طلحة ، عن عائشة ، أم المؤمنين , قالت : كان النبي صلى الله عليه وسلم يأتيني فيقول : " أعندك غداء ؟ " فأقول : لا . قالت : فيقول : " إني صائم " . قالت : فأتاني يوما ، فقلت : يا رسول الله ، إنه أهديت لنا هدية ، قال : " وما هي ؟ " قلت : حيس ، قال : " أما إني أصبحت صائما " ، قالت : ثم أكل .

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে আমার কাছে এসে বলতেন, তোমার নিকট নাশতা করার কিছু আছে কি? আমি কখনো কখনো বলতাম, না, কোন খাবার নেই। তখন তিনি বলতেন, আমি রোযার নিয়ত করলাম। একবার তিনি আমাদের নিকট আসলেন। তখন আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের জন্য কিছু হাদিয়া এসেছে। তিনি বললেন, তা কোন ধরণের খাবার? আমি বললাম, হাইস (খেজুরের তৈরি মিষ্টান্ন বিশেষ)। তিনি বললেন, আমি তো রোযাদার অবস্থায় সকাল কাটিয়েছি। আয়েশা (রাঃ) বললেন, এরপর তিনি খেয়ে নিলেন।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية