রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর কাঁধের গোশতও খেতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর কাঁধের গোশতও খেতেন

শামায়েলে তিরমিযি ১৩০

حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا عبد العزيز بن محمد ، عن سهيل بن أبي صالح ، عن أبيه ، عن أبي هريرة ، أنه " رأى رسول الله صلى الله عليه وسلم , توضأ من أكل ثور أقط ، ثم رآه أكل من كتف شاة ، ثم صلى , ولم يتوضأ " .

তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পনির খাওয়ার শেষে ওযূ করতে দেখেছেন। তিনি এও দেখেছেন যে, তিনি একবার বকরীর কাঁধের গোশত আহার করলেন। অথচ ওযূ না করেই সালাত আদায় করলেন।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও ছাতু দ্বারা ওলীমা করেছিলেন

শামায়েলে তিরমিযি ১৩১

حدثنا ابن أبي عمر ، قال : حدثنا سفيان بن عيينة ، عن وائل بن داود ، عن ابنه ، وهو بكر بن وائل ، عن الزهري ، عن أنس بن مالك ، قال : " أولم رسول الله صلى الله عليه وسلم على صفية بتمر وسويق " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা (রাঃ) এর বিয়েতে খেজুর ও ছাতু দ্বারা ওলীমা সম্পন্ন করেন।[১]


শামায়েলে তিরমিযি ১৩২

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا أبو أحمد ، قال : حدثنا سفيان ، عن الأسود بن قيس ، عن نبيح العنزي ، عن جابر بن عبد الله ، قال : أتانا النبي صلى الله عليه وسلم , في منزلنا , فذبحنا له شاة ، فقال : " كأنهم علموا أنا نحب اللحم " . وفي الحديث قصة .

তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। আমরা তাঁকে (আপ্যায়নের জন্য) একটি বকরী যবেহ করি। তারপর তিনি বললেন, মনে হচ্ছে তারা যেন জানে যে, আমি গোশত পছন্দ করি। এ হাদীসের সাথে দীর্ঘ ঘটনা সম্পৃক্ত রয়েছে।


শামায়েলে তিরমিযি ১৩৩

حدثنا ابن أبي عمر ، قال : حدثنا سفيان ، قال : حدثنا عبد الله بن محمد بن عقيل ، أنه سمع جابرا . ح قال سفيان : وحدثنا محمد بن المنكدر ، عن جابر ، قال : " خرج رسول الله صلى الله عليه وسلم , وأنا معه فدخل على امرأة من الأنصار ، فذبحت له شاة , فأكل منها ، وأتته بقناع من رطب ، فأكل منه ، ثم توضأ للظهر , وصلى , صلى الله عليه وسلم ، ثم انصرف ، فأتته بعلالة من علالة الشاة ، فأكل ثم صلى العصر , ولم يتوضأ " .

তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী মহিলার ঘরে আসলেন। আমি তখন তাঁর সাথে ছিলাম। তখন ঐ মহিলাটি তাঁর জন্য একটি বকরী যবাই করলেন। তিনি তা হতে কিছু গোশত আহার করলেন। এরপর ঐ মহিলাটি তাঁর সামনে এক থোকা তাজা খেজুর পেশ করলেন। তিনি তা হতেও কিছু খেয়ে নিলেন। এরপর তিনি ওযু করে যোহরের সালাত আদায় করলেন। তারপর তিনি ঐ মহিলাটির নিকটে ফিরে আসলেন। মহিলাটি অবশিষ্ট গোশতের কিছু অংশ তাঁর সামনে পরিবেশন করলেন এবং তিনি তা খেলেন। এরপর ওযু না করেই আসরের সালাত আদায় করলেন।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية