রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা রুটি এবং সিরকা পছন্দ করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা রুটি এবং সিরকা পছন্দ করতেন

শামায়েলে তিরমিযি ১২৭

حدثنا أبو كريب محمد بن العلاء ، قال : حدثنا أبو بكر بن عياش ، عن ثابت أبي حمزة الثمالي ، عن الشعبي ، عن أم هانئ ، قالت : دخل علي النبي صلى الله عليه وسلم , فقال : " أعندك شيء ؟ " فقلت : لا , إلا خبز يابس , وخل . فقال : " هاتي ، ما أقفر بيت من أدم فيه خل " .

তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, তোমার নিকট খাবার কিছু আছে কি ? আমি বললাম, না। আমার নিকট শুকনো রুটি এবং সিরকা ছাড়া কোন কিছুই নেই। তিনি বললেন, নিয়ে এসো। তখন তিনি বলেন, যে ঘরে সিরকা আছে সে ঘর তরকারীশূন্য নয়।[১]


শামায়েলে তিরমিযি ১২৮

حدثنا محمد بن المثنى ، قال : حدثنا محمد بن جعفر ، قال : حدثنا شعبة ، عن عمرو بن مرة ، عن مرة الهمداني ، عن أبي موسى الأشعري ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام " .

তিনি বলেন, রমণীদের মধ্যে আয়েশা (রাঃ) মর্যাদা সেরূপ, যেরূপ মর্যাদা যাবতীয় খাদ্যের মধ্যে সারীদের।[১]


শামায়েলে তিরমিযি > সর্বশ্রেষ্ঠ মহিলা কে ?

শামায়েলে তিরমিযি ১২৯

حدثنا علي بن حجر ، قال : حدثنا إسماعيل بن جعفر ، قال : حدثنا عبد الله بن عبد الرحمن بن معمر الأنصاري أبو طوالة ، أنه سمع أنس بن مالك , يقول : قال رسول الله صلى الله عليه وسلم : " فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমণীকুলের মধ্যে আয়েশা (রাঃ) মধ্যমণী ও মর্যাদার অধিকারিনী, যেমন সারীদ যাবতীয় খাদ্যের মধ্যমণী।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية