রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর গোশত পছন্দ করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরুর গোশত পছন্দ করতেন

শামায়েলে তিরমিযি ১২৫

حدثنا واصل بن عبد الأعلى ، قال : حدثنا محمد بن فضيل ، عن أبي حيان التيمي ، عن أبي زرعة ، عن أبي هريرة ، قال : " أتي النبي صلى الله عليه وسلم بلحم , فرفع إليه الذراع , وكانت تعجبه , فنهس منها " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) ও এর সামনে বকরীর সামনের উরু পরিবেশন করা হলো। তিনি তা খুবই পছন্দ করতেন। অতঃপর তিনি তা থেকে দাঁত দিয়ে কেটে খেলেন। [১২৬] ব্যাখ্যাঃ মানুষের ক্ষেত্রে কুনুই থেকে আঙ্গুলের আগা পর্যন্তকে যিরা বলে। গরু ও বকরীর ক্ষেত্রে বাহু বলতে রানকে বুঝায়। এখানে বাহু বলতে রান উদ্দেশ্য।


শামায়েলে তিরমিযি ১২৬

حدثنا محمد بن بشار ، قال : حدثنا مسلم بن إبراهيم ، قال : حدثنا أبان بن يزيد ، عن قتادة ، عن شهر بن حوشب ، عن أبي عبيدة ، قال : طبخت للنبي صلى الله عليه وسلم , قدرا , وقد كان يعجبه الذراع , فناولته الذراع , ثم قال : " ناولني الذراع " ، فناولته , ثم قال : " ناولني الذراع " , فقلت : يا رسول الله ، وكم للشاة من ذراع , فقال : " والذي نفسي بيده لو سكت لناولتني الذراع ما دعوت " .

তিনি বলেন, আমি একবার নবী (সঃ) এর জন্য এক ডেগ গোশত রান্না করলাম। তিনি বকরীর সামনের উরুর গোশত অধিক পছন্দ করতেন। তাই আমি তাঁকে সামনের একটি পা দিলাম। তারপর তিনি বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি তাঁকে সামনের আরেকটি পা দিলাম। তারপর তিনি পুনরায় বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! বকরীর সামনের পা কয়টি থাকে? তিনি বললেন, সে মহান সত্তার কসম, যার হাতে আমার জীবন! যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষন সামনের পা চাইতাম, ততক্ষন তুমি দিতে পারতে। ১২৭


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা রুটি এবং সিরকা পছন্দ করতেন

শামায়েলে তিরমিযি ১২৭

حدثنا أبو كريب محمد بن العلاء ، قال : حدثنا أبو بكر بن عياش ، عن ثابت أبي حمزة الثمالي ، عن الشعبي ، عن أم هانئ ، قالت : دخل علي النبي صلى الله عليه وسلم , فقال : " أعندك شيء ؟ " فقلت : لا , إلا خبز يابس , وخل . فقال : " هاتي ، ما أقفر بيت من أدم فيه خل " .

তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, তোমার নিকট খাবার কিছু আছে কি ? আমি বললাম, না। আমার নিকট শুকনো রুটি এবং সিরকা ছাড়া কোন কিছুই নেই। তিনি বললেন, নিয়ে এসো। তখন তিনি বলেন, যে ঘরে সিরকা আছে সে ঘর তরকারীশূন্য নয়।[১]


শামায়েলে তিরমিযি ১২৮

حدثنا محمد بن المثنى ، قال : حدثنا محمد بن جعفر ، قال : حدثنا شعبة ، عن عمرو بن مرة ، عن مرة الهمداني ، عن أبي موسى الأشعري ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام " .

তিনি বলেন, রমণীদের মধ্যে আয়েশা (রাঃ) মর্যাদা সেরূপ, যেরূপ মর্যাদা যাবতীয় খাদ্যের মধ্যে সারীদের।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية