রাসূলুল্লাহ (সাঃ) এর তরকারী - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ (সাঃ) এর তরকারী

শামায়েলে তিরমিযি ১১৩

حدثنا محمد بن سهل بن عسكر ، وعبد الله بن عبد الرحمن ، قالا : حدثنا يحيى بن حسان ، قال : حدثنا سليمان بن بلال ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة ، أن رسول الله صلى الله عليه وسلم ، قال : " نعم الإدام الخل " ، قال عبد الله بن عبد الرحمن ، في حديثه : " نعم الإدام أو الأدم الخل " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, সিরকা কতই না চমৎকার তরকারী। আব্দুল্লাহ ইবনে আবদূর রাহমান (রহঃ) তাঁর বর্ণিত হাদীসে বলেন, সিরকা কতই না চমৎকার উদুম অথবা ইদাম তথা তরকারী। [১১৫] ব্যাখ্যাঃ এ হাদীসে সিরকার প্রশংসা করা উদ্দেশ্য। সিরকা উত্তম তরকারী হওয়ার কয়েকটি কারণ রয়েছে। যেমন সহজে তৈরি করা যায়, এর সাহায্যার্থে অনায়াসে রুটি ভক্ষণ করা যায় এবং সবসময় পাওয়া যায়। এছাড়া সিরকার মাঝে কিছু উপকারিতাও রয়েছে। যেমন কফ ও পিত্ত দূর করে। হজম শক্তি বৃদ্ধি করে।


শামায়েলে তিরমিযি ১১৪

حدثنا قتيبة ، قال : حدثنا أبو الأحوص ، عن سماك بن حرب ، قال : سمعت النعمان بن بشير ، يقول : " ألستم في طعام وشراب ما شئتم ؟ لقد رأيت نبيكم صلى الله عليه وسلم , وما يجد من الدقل ما يملأ بطنه " .

তিনি বলেন, আমি নু’মান ইবনে বাশীর (রাঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেছেন, তোমরা কি পানাহারের ব্যাপারে যা ইচ্ছা তা গ্রহণ কর না? (অর্থাৎ নিশ্চয় গ্রহণ করছ)। অথচ আমি দেখেছি তোমাদের নবী তৃপ্তি সহকারে পেট ভরে সাধারণ খেজুরও খেতে পাননি। [১১৬] ব্যাখ্যাঃ রাসূলুল্লাহ (সঃ) এর ওফাতের পর সাহাবী ও তাবিয়ীগণ যখন প্রচুর খাদ্যের অধিকারী হন, তখন তাদেরকে সম্বোধন করে নু’মান ইবনে বাশীর (রাঃ) একথা বলেন। রাসূলুল্লাহ (সঃ) এর অনুসরণের প্রতি এবং দুনিয়ার উপকরণ সংক্ষিপ্ত রাখার প্রতি উৎসাহিত করা তাঁর উদ্দেশ্য ছিল।


শামায়েলে তিরমিযি ১১৫

حدثنا هناد ، قال : حدثنا وكيع ، عن سفيان ، عن أيوب ، عن أبي قلابة ، عن زهدم الجرمي ، قال : كنا عند أبي موسى الأشعري ، فأتي بلحم دجاج فتنحى رجل من القوم , فقال : ما لك ؟ فقال : إني رأيتها تأكل شيئا فحلفت أن لا آكلها ، قال : " ادن , فإني رأيت رسول الله صلى الله عليه وسلم , يأكل لحم دجاج " .

তিনি বলেন, আমরা একবার আবু মুসা আশ'আরী (রাঃ)-এর কাছে গেলাম। তখন তার কাছে ভুনা মুরগীর গোশত আনা হলো। ফলে উপস্থিত লোকদের একজন চলে যেতে উদ্যত হলো। তিনি [আবু মুসা আশ'আরী (রাঃ)] তাঁকে যাওয়ার কারন জিজ্ঞেস করলেন। সে বলল, আমি এক (মুরগীকে) নাপাক খেতে দেখে এ মর্মে কসম করেছি যে, আমি আর কখনো মুরগীর গোশত খাব না। তিনি বলল, কাছে এসো, ( এবং নির্দ্বিধায় খাও)। কারণ আমি এ ব্যাপারে নিশ্চিত যে, রাসূলুল্লাহ (সঃ) কে আমি মুরগী খেতে দেখেছি। ১১৭ ব্যাখ্যাঃ উক্ত কথার দ্বারা আবু মুসা আশ'আরী (রাঃ) এটা বুঝাতে চেয়েছেন যে, কোন হালাল বস্তুকে হারাম করা অনুচিত।


শামায়েলে তিরমিযি ১১৬

حدثنا علي بن حجر ، قال : حدثنا إسماعيل بن إبراهيم ، عن أيوب ، عن القاسم التميمي ، عن زهدم الجرمي ، قال : كنا عند أبي موسى الأشعري ، قال : فقدم طعامه وقدم في طعامه لحم دجاج وفي القوم رجل من بني تيم الله أحمر كأنه مولى ، قال : فلم يدن فقال له أبو موسى : " ادن ، فإني قد رأيت رسول الله صلى الله عليه وسلم أكل منه " ، فقال : إني رأيته يأكل شيئا , فقذرته فحلفت أن لا أطعمه أبدا .

তিনি বলেন, আমরা আবু মূসা (রাঃ) এর নিকট ছিলাম। তিনি বলেন, তার নিকট খাবার পরিবেশন করা হলো এবং সে খাবারে মুরগীর গোশত ছিল । সেখানে তায়ামুল্লাহ গোত্রের লাল বর্ণের এক ব্যাক্তি ছিল। তাঁকে দেখে মনে হচ্ছিল , সে যেন একজন গোলাম। বর্ণনাকারী বলেন, সে লোকটি খেতে আসলো না। তখন আবু মুসা (রাঃ) তাঁকে বললেন, খেতে এসো – কারণ আমি রাসূলুল্লাহ (সঃ) কে আমি মুরগীঢ় গোশত খেতে দেখেছি । সে বলল, একে ময়লা কিছু খেতে দেখেছি। সে কারণে আমার ঘৃণা জন্মেছে। তাই আমি কসম করেছি যে, আমি এটা কখনো খাব না।


শামায়েলে তিরমিযি ১১৭

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا أبو أحمد الزبيري ، وأبو نعيم ، قالا : حدثنا سفيان ، عن عبد الله بن عيسى ، عن رجل من أهل الشام , يقال : له عطاء ، عن أبي أسيد ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " كلوا الزيت , وادهنوا به , فإنه من شجرة مباركة " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমরা যায়তুন [১১৮] তৈল খাও এবং তা মালিশ করো। কারণ, তা বরকতময় বৃক্ষ হতে উৎপন্ন। [১১৯]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন

শামায়েলে তিরমিযি ১১৮

حدثنا محمد بن بشار ، قال : حدثنا محمد بن جعفر ، وعبد الرحمن بن مهدي ، قالا : حدثنا شعبة ، عن قتادة ، عن أنس بن مالك ، قال : كان النبي صلى الله عليه وسلم " يعجبه الدباء فأتي بطعام ، أو دعي له فجعلت أتتبعه , فأضعه بين يديه لما أعلم أنه يحبه " .

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুবই পছন্দ করতেন। একবার তাঁর সম্মুখে খানা পরিবেশন করা হলো অথবা তিনি কোন দাওয়াতে গিয়েছিলেন (রাবীর সন্দেহ)। আমার যেহেতু জানা ছিল যে, তিনি লাউ খুব পছন্দ করেন, তাই (তরকারীর মধ্য হতে) বেছে বেছে তাঁর সামনে লাউ পেশ করলাম।[১]


শামায়েলে তিরমিযি ১১৯

حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا حفص بن غياث ، عن إسماعيل بن أبي خالد ، عن حكيم بن جابر ، عن أبيه ، قال : دخلت على النبي صلى الله عليه وسلم , فرأيت عنده دباء يقطع , فقلت : ما هذا ؟ قال : " نكثر به طعامنا " .

তিনি বলেন, একবার আমি নবী এর কাছে গিয়ে দেখলাম যে, লাউ কেটে টুকরো টুকরো করা হচ্ছে। আমি বললাম, এর দ্বারা কী হবে? তিনি বললেন, এর দ্বারা আমরা আমাদের খানা বৃদ্ধি করব।[১]


শামায়েলে তিরমিযি ১২০

حدثنا قتيبة بن سعيد ، عن مالك بن أنس ، عن إسحاق بن عبد الله بن أبي طلحة ، أنه سمع أنس بن مالك , يقول : إن خياطا دعا رسول الله صلى الله عليه وسلم , لطعام صنعه ، قال أنس : فذهبت مع رسول الله صلى الله عليه وسلم , إلى ذلك الطعام , فقرب إلى رسول الله صلى الله عليه وسلم خبزا من شعير ، ومرقا فيه دباء وقديد ، قال أنس : " فرأيت النبي صلى الله عليه وسلم يتتبع الدباء حوالي القصعة " فلم أزل أحب الدباء من يومئذ .

তিনি বলেন, একবার এক দর্জি খানা তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত দেয়। আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমিও ঐ দাওয়াতে গিয়েছিলাম। দর্জি লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যবের রুটি ও ঝোল পরিবেশন করল। সে ঝোলের মধ্যে লাউ ও শুকনা গোশত ছিল। আনাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরকারীর বাটির বিভিন্ন দিক থেকে লাউয়ের টুকরো খোঁজ করতে দেখেছি। আর সে দিন হতে আমি লাউ খুব পছন্দ করে আসছি।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية