শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গ কখনো একাধারে ২দিন পেট ভরে যবের রুটি আহার করেননি
শামায়েলে তিরমিযি ১০৭
دثنا محمد بن المثنى ، ومحمد بن بشار ، قالا : حدثنا محمد بن جعفر ، قال : حدثنا شعبة ، عن أبي إسحاق ، قال : سمعت عبد الرحمن بن يزيد ، يحدث عن الأسود بن يزيد ، عن عائشة ، أنها قالت : " ما شبع آل محمد صلى الله عليه وسلم من خبز الشعير يومين متتابعين حتى قبض رسول الله صلى الله عليه وسلم " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর ওফাত পর্যন্ত মুহাম্মাদ (সঃ) এর পরিবারবর্গ একাধারে ২দিন পেট ভরে যবের রুটি আহার করেননি। [১০৯] ব্যাখ্যাঃ বদান্যতা ও দানশীলতায় রাসূলুল্লাহ (সঃ) ছিলেন অতুলনীয়। স্বেচ্ছায় এ অবস্থাকে গ্রহণ করে নেয়ার কারণেই তাকে এরূপ সাদাসিধা জীবন-যাপন করতে হয়েছে। তিনি চাইলে সীমাহীন স্বাচ্ছন্দের সাথে জীবন কাটাতে পারতেন। কিন্তু তা তার পছন্দনীয় ছিল না।
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কখনো যবের রুটি উদ্ধৃত থাকত না
শামায়েলে তিরমিযি ১০৮
حدثنا عباس بن محمد الدوري ، قال : حدثنا يحيى بن أبي بكير ، قال : حدثنا حريز بن عثمان ، عن سليم بن عامر ، قال : سمعت أبا أمامة الباهلي , يقول : " ما كان يفضل عن أهل بيت رسول الله صلى الله عليه وسلم خبز الشعير " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর গৃহে কখনো যবের রুটি উদ্ধৃত থাকত না। [১১০] ব্যাখ্যাঃ অন্যদের দান করার দরুন রাসূলুল্লাহ (সঃ) এর ঘরে অতিরিক্ত পাকানোর মতো খাদ্য থাকত না। তাছাড়া আহলুস সুফফা এবং অন্যান্য মেহমান তো থাকতই।