তিনি তিন আঙ্গুলি দিয়ে আহার করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি তিন আঙ্গুলি দিয়ে আহার করতেন

শামায়েলে তিরমিযি ১০৫

حدثنا هارون بن إسحاق الهمداني ، قال : حدثنا عبدة بن سليمان ، عن هشام بن عروة ، عن ابن لكعب بن مالك ، عن أبيه ، قال : كان رسول الله صلى الله عليه وسلم " يأكل بأصابعه , الثلاث ويلعقهن " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) তিন অঙ্গুলি দিয়ে আহার করতেন এবং তা চুষে নিতেন। [১০৬] ব্যাখ্যাঃ সাধারণত আহারের সময় রাসূলুল্লাহ (সঃ) তিনটি আঙ্গুল ব্যবহার করতেন এবং খাওয়ার পর সেগুলো চেটে খেতেন। আঙ্গুল তিনটি হলো বৃদ্ধা, তর্জনী ও মধ্যম। কাব ইবনে উজরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) কে বৃদ্ধা, তর্জনী ও মধ্যমা এ আঙ্গুলত্রয় দ্বারা পানাহার করতে দেখেছি। আরো দেখেছি যে, তিনি হাত ধৌত করার আগে তিন আঙ্গুল চেটে খেয়েছেন। প্রথমে মধ্যমা অতঃপর তর্জনী অতঃপর বৃদ্ধাঙ্গুল চেটেছেন। উল্লেখ্য যে, নবী (সঃ) এর সময় খেজুর, রুটি, গোশত অথবা তরকারীই ছিল প্রধান খাদ্য। এসব খাদ্য গ্রহণের সময় সব আঙ্গুল ব্যবহার করার প্রয়োজন হয় না। বিধায় নবী (সঃ) তিন আঙ্গুল দ্বারা খেতেন। কিন্তু ভাত খাওয়ার সময় পাঁচ আঙ্গুলই ব্যবহার করতে হয়। বিধায় সৰ আঙ্গুলই চেটে খাওয়া উচিত। রাসূলুল্লাহ (সঃ) বলেন, যখন তোমাদের মধ্যে কেউ আহার কর, তখন যেন আহার শেষে আঙ্গুলগুলো চেটে খায়। কারণ সে জানে না খাবারের কোন অংশে বরকত রয়েছে। [১০৭]


শামায়েলে তিরমিযি > অতি ক্ষুধার কারণ তিনি একবার বাঁকা হয়ে ঠেস দিয়ে খেয়েছিলেন

শামায়েলে তিরমিযি ১০৬

حدثنا أحمد بن منيع ، قال : حدثنا الفضل بن دكين ، قال : حدثنا مصعب بن سليم ، قال : سمعت أنس بن مالك , يقول : " أتي رسول الله صلى الله عليه وسلم بتمر فرأيته يأكل وهو مقع من الجوع " .

তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সঃ) এর কাছে খুরমা আনা হলো। তখন আমি তাকে তীব্র ক্ষুধার কারণে বাঁকা হয়ে ঠেস দিয়ে খেতে দেখেছি। [১০৮] ব্যাখ্যাঃ সাধারণত রাসূলুল্লাহ (সঃ) কোন জিনিসের সাথে ঠেস দিয়ে বসে আহার করতেন না। এখানে সমস্যার কারণে হেলান দিয়েছিলেন।


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية