শামায়েলে তিরমিযি > তিনি কখনো ঠেস দেয়া অবস্থায় খেতেন না
শামায়েলে তিরমিযি ১০০
حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا شريك ، عن علي بن الأقمر ، عن أبي جحيفة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " أما أنا , فلا آكل متكئا " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, আমি হেলান দিয়ে আহার করি না। [১০১] ব্যাখ্যা : ‘আমি হেলান দিয়ে আহার করি না’ এ উক্তিটি রাসূলুল্লাহ (সঃ) এ জন্য বলেছেন, মানুষ যেন তার অনুসরণ করে।
শামায়েলে তিরমিযি ১০১
حدثنا يوسف بن عيسى ، قال : حدثنا وكيع ، قال : حدثنا إسرائيل ، عن سماك بن حرب ، عن جابر بن سمرة ، قال : " رأيت النبي صلى الله عليه وسلم متكئا على وسادة "
তিনি বলেন, আমি নবী (সঃ)জ-কে বালিশের উপর হেলান দেয়া অবস্থায় দেখেছি. [১০২] ব্যাখ্যাঃ - এ হাদীস থেকে বুঝা যায়, আহার ছাড়া অন্য সময় রাসূলুল্লাহ (সঃ) হেলান দিয়ে বসতেন।