রাসূলুল্লাহ (সাঃ) এর উঠা-বসা - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ (সাঃ) এর উঠা-বসা

শামায়েলে তিরমিযি ৯৬

حدثنا سعيد بن عبد الرحمن المخزومي ، وغير واحد , قالوا : حدثنا سفيان ، عن الزهري ، عن عباد بن تميم ، عن عمه ، أنه رأى النبي صلى الله عليه وسلم " مستلقيا في المسجد واضعا إحدى رجليه على الأخرى " .

তিনি নবী (সঃ) কে মসজিদে উর্ধ্বমুখী হয়ে এক পায়ের উপর অপর পা রেখে (শোয়া অবস্থায়) আরাম করতে দেখেছেন। [৯৭] ব্যাখ্যাঃ এ হাদীসের আলোকে বুঝা যায় যে, পায়ের উপর পা রেখে চিত হয়ে শুয়ে থাকাতে কোন দোষ নেই।


শামায়েলে তিরমিযি ৯৭

حدثنا سلمة بن شبيب ، قال : حدثنا عبد الله بن إبراهيم المدني ، قال : حدثنا إسحاق بن محمد الأنصاري ، عن ربيح بن عبد الرحمن بن أبي سعيد ، عن أبيه ، عن جده أبي سعيد الخدري ، قال : كان رسول الله صلى الله عليه وسلم " إذا جلس في المسجد , احتبى بيديه " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) ইহতিবা অর্থাৎ নিতম্বের উপর ভর করে উরুর উপর হাত রেখে মসজিদে বসতেন। [৯৮] ব্যাখ্যা : উরুদ্বয়কে পেটের, সাথে লাগিয়ে নিতম্বের উপর ভর দিয়ে বসে দু’হাত দিয়ে উভয় পায়ের নলা পেঁচিয়ে ধরে বসাকে ইহতিবা বলে। এ ধরনের বসা বিনয়ের পরিচায়ক।


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية