শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ (সাঃ) এর হাঁটা-চলা
শামায়েলে তিরমিযি ৯৩
حدثنا علي بن حجر ، وغير واحد ، قالوا : حدثنا عيسى بن يونس ، عن عمر بن عبد الله مولى غفرة ، قال : أخبرني إبراهيم بن محمد من ولد علي بن أبي طالب ، قال : كان علي إذا وصف النبي صلى الله عليه وسلم ، قال : " كان إذا مشى تقلع كأنما ينحط من صبب " .
তিনি বলেন, আলী (রাঃ) যখন নবী (সঃ) এর চরিত্র ও বৈশিষ্ট্য বর্ণনা করতেন তখন বলতেন, তিনি যখন পথ চলতেন তখন পা তুলে এমনভাবে চলতেন যে, মনে হতো তিনি যেন উচু স্থান হতে নিচে অবতরণ করছেন।
শামায়েলে তিরমিযি ৯৪
حدثنا سفيان بن وكيع ، قال : حدثنا أبي ، عن المسعودي ، عن عثمان بن مسلم بن هرمز ، عن نافع بن جبير بن مطعم ، عن علي بن أبي طالب ، قال : " كان النبي صلى الله عليه وسلم إذا مشى , تكفأ تكفؤا , كأنما ينحط من صبب " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) যখন পথ চলতেন তখন সামনের দিকে এমনভাবে ঝুঁকে হাটতেন, মনে হতো তিনি যেন কোন উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন [৯৫]