তিনি অর্ধ গোছ পর্যন্ত লুঙ্গি ঝুলিয়ে পরিধান করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি অর্ধ গোছ পর্যন্ত লুঙ্গি ঝুলিয়ে পরিধান করতেন

শামায়েলে তিরমিযি ৯১

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا أبو داود ، عن شعبة ، عن الأشعث بن سليم ، قال : سمعت عمتي ، تحدث عن عمها ، قال : بينا أنا أمشي بالمدينة ، إذا إنسان خلفي يقول : ارفع إزارك ، فإنه أتقى وأبقى فإذا هو رسول الله صلى الله عليه وسلم , فقلت : يا رسول الله إنما هي بردة ملحاء ، قال : " أما لك في أسوة ؟ " فنظرت فإذا إزاره إلى نصف ساقيه .

আমি আমার ফুফু হতে হাদীস শুনেছি। তিনি তার চাচা (উবাইদ ইবনে খালিদ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার মদিনা যাচ্ছিলাম। পথিমধ্যে একজন লোক পেছন থেকে আমাকে চিৎকার করে বলে উঠলেন, তোমার কাপড় উপরে উঠাও; কারণ, তা অধিকতর (ধুলাবালি হতে) হেফাজতকারী ও স্থায়িত্বদানকারী। আমি পেছনে তাকিয়ে দেখলাম তিনি আর কেউ নন, স্বয়ং রাসূলুল্লাহ (সঃ)। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ তো সাদা ডোরা কালো কাপড় (এতে আবার অহংকার করার কি আছে?) তিনি বললেন, আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই? তখন আমি লক্ষ্য করলাম, তার লুঙ্গি অর্ধ গোছ (হাঁটুর নিচে ও গোড়ালীর উপর) পর্যন্ত ঝুলন্ত। [৯৩]


শামায়েলে তিরমিযি > তিনি টাখনুর নিচে লুঙ্গি পরিধান করতে নিষেধ করেছেন

শামায়েলে তিরমিযি ৯২

حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا أبو الأحوص ، عن أبي إسحاق ، عن مسلم بن نذير ، عن حذيفة بن اليمان ، قال : أخذ رسول الله صلى الله عليه وسلم , بعضلة ساقي أو ساقه , فقال : " هذا موضع الإزار ، فإن أبيت فأسفل ، فإن أبيت فلا حق للإزار في الكعبين " .

তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সঃ) আমার পায়ের গোছা অথবা (রাবীর সন্দেহ) পায়ের নলার গোশত ধরে বললেন, এ-ই হলো লুঙ্গি পরিধানের নিম্নতম স্থান। তুমি যদি এটাতে তৃপ্তিবোধ না কর তাহলে সামান্য নিচে নামাতে পার। এতেও যদি তুমি তৃপ্তিবোধ না কর, তাহলে জেনে রেখো, লুঙ্গি টাখনুর নিচে পরিধান করার কোন অধিকার তোমার নেই। [৯৪]


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية