তিনি পাগড়ির কিছু অংশ দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি পাগড়ির কিছু অংশ দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন

শামায়েলে তিরমিযি ৮৮

حدثنا هارون بن إسحاق الهمداني ، قال : حدثنا يحيى بن محمد المدني ، عن عبد العزيز بن محمد ، عن عبيد الله بن عمر ، عن نافع ، عن ابن عمر ، قال : " كان النبي صلى الله عليه وسلم , إذا اعتم , سدل عمامته بين كتفيه " ، قال نافع : وكان ابن عمر ، يفعل ذلك ، قال عبيد الله : ورأيت القاسم بن محمد ، وسالما يفعلان ذلك .

তিনি বলেন, নবী (সঃ) যখন পাগড়ি পরিধান করতেন তখন দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন। নাফি’ (রহঃ) বলেন, ইবনে উমর (রাঃ)ও অনুরূপ করতেন। উৰায়দুল্লাহ (রহঃ) বলেন, আমি কাসিম ইবনে মুহাম্মাদ ও সালিম (রহঃ)-কেও অনুরূপ করতে দেখেছি। [৯০]


শামায়েলে তিরমিযি > তিনি তৈলাক্ত পাগড়িও ব্যবহার করতেন

শামায়েলে তিরমিযি ৮৯

حدثنا يوسف بن عيسى ، قال : حدثنا وكيع ، قال : حدثنا أبو سليمان وهو عبد الرحمن بن الغسيل ، عن عكرمة ، عن ابن عباس : أن النبي صلى الله عليه وسلم " خطب الناس , وعليه عصابة دسماء " .

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈলাক্ত পাগড়ি পরিধান করে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।[১]


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية