স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না

শামায়েলে তিরমিযি ৮০

حدثنا محمد بن عبيد الله المحاربي ، قال : حدثنا عبد العزيز بن أبي حازم ، عن موسى بن عقبة ، عن نافع ، عن ابن عمر ، قال : اتخذ رسول الله صلى الله عليه وسلم خاتما من ذهب ، فكان يلبسه في يمينه ، فاتخذ الناس خواتيم من ذهب فطرحه صلى الله عليه وسلم , وقال : " لا ألبسه أبدا " فطرح الناس خواتيمهم .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) একটি স্বর্ণের আংটি তৈরি করান। তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কেরাম (রাঃ)ও তার দেখাদেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কেরাম (রাঃ)ও তাদের আংটি খুলে ফেলেন। [৮১] ব্যাখ্যা - ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণের ব্যবহার বৈধ ছিল। এজন্য রাসূলুল্লাহ (সঃ) প্রথমে স্বর্ণের আংটি তৈরি করান এবং পরিধান করেন। অতঃপর সাহাবীগণও তার অনুসরণে স্বর্ণের আংটি তৈরি করান। যখন স্বর্ণের ব্যবহার পুরুষের জন্য নিষিদ্ধ হয়, রাসূলুল্লাহ (সঃ) তখন সে আংটিটি খুলে ফেলেন এবং সাহাৰীগণও খুলে ফেলেন।


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية