রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখতেন

শামায়েলে তিরমিযি ৭৮

حدثنا محمد بن أبي عمر ، قال : حدثنا سفيان ، عن أيوب بن موسى ، عن نافع ، عن ابن عمر : " أن النبي صلى الله عليه وسلم اتخذ خاتما من فضة ، وجعل فصه مما يلي كفه ، ونقش فيه محمد رسول الله ، ونهى أن ينقش أحد عليه " وهو الذي سقط من معيقيب في بئر أريس .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) একটি রৌপ্যের আংটি তৈরি করান, যার পাথর স্থাপিত দিকটি তার হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। এ আংটিতে তিনি ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকিত করান। তবে অন্য কাউকে তা অংকিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ঐ আংটিটি মু’আয়কীবের হাত থেকে আরীস কূপে পড়ে যায়। [৭৯]


শামায়েলে তিরমিযি > হাসান ও হুসাইন (রাঃ) বাম হাতে আংটি পরিধান করতেন

শামায়েলে তিরমিযি ৭৯

حدثنا حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا حاتم بن إسماعيل ، عن جعفر بن محمد ، عن أبيه ، قال : كان الحسن ، والحسين رضي الله عنهما " يتختمان في يسارهما " .

তিনি তার পিতার হতে বর্ণনা করেন যে, হাসান ও হুসাইন (রাঃ) বাম হাতে আংটি পরিধান করতেন। [৮০]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية