তিনি এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন

শামায়েলে তিরমিযি ৬৪

حدثنا إسحاق بن موسى الأنصاري ، قال : حدثنا معن ، قال : حدثنا مالك ، عن أبي الزناد ، عن الأعرج ، عن أبي هريرة ، أن رسول الله صلى الله عليه وسلم ، قال : " لا يمشين أحدكم في نعل واحدة ، لينعلهما جميعا , أو ليحفهما جميعا " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাটে। হয়তো দু'পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাটবে। [৬৬]


শামায়েলে তিরমিযি ৬৫

حدثنا إسحاق بن موسى ، قال : حدثنا معن ، قال : حدثنا مالك ، عن أبي الزبير ، عن جابر ، أن النبي صلى الله عليه وسلم " نهى أن يأكل ، يعني الرجل ، بشماله ، أو يمشي في نعل واحدة " .

তিনি বলেন, নবী (সঃ) ৰাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। [৬৭]


শামায়েলে তিরমিযি > জুতা পরিধান করা এবং খোলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক নিদের্শনা

শামায়েলে তিরমিযি ৬৬

حدثنا قتيبة ، عن مالك . ح وحدثنا إسحاق بن موسى ، قال : حدثنا معن ، قال : حدثنا مالك ، عن أبي الزناد ، عن الأعرج ، عن أبي هريرة ، أن النبي صلى الله عليه وسلم ، قال : " إذا انتعل أحدكم فليبدأ باليمين ، وإذا نزع فليبدأ بالشمال ، فلتكن اليمين أولهما تنعل , وآخرهما تنزع " .

নবী (সঃ) ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খোলবে। [৬৮]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية