রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত জুতাও পরিধান করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত জুতাও পরিধান করতেন

শামায়েলে তিরমিযি ৬৩

حدثنا أحمد بن منيع ، قال : حدثنا أبو أحمد ، قال : حدثنا سفيان ، عن السدي ، قال : حدثني من ، سمع عمرو بن حريث , يقول : رأيت رسول الله صلى الله عليه وسلم , " يصلي في نعلين مخصوفتين " .

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) -কে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। [৬৫]


শামায়েলে তিরমিযি > তিনি এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন

শামায়েলে তিরমিযি ৬৪

حدثنا إسحاق بن موسى الأنصاري ، قال : حدثنا معن ، قال : حدثنا مالك ، عن أبي الزناد ، عن الأعرج ، عن أبي هريرة ، أن رسول الله صلى الله عليه وسلم ، قال : " لا يمشين أحدكم في نعل واحدة ، لينعلهما جميعا , أو ليحفهما جميعا " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাটে। হয়তো দু'পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাটবে। [৬৬]


শামায়েলে তিরমিযি ৬৫

حدثنا إسحاق بن موسى ، قال : حدثنا معن ، قال : حدثنا مالك ، عن أبي الزبير ، عن جابر ، أن النبي صلى الله عليه وسلم " نهى أن يأكل ، يعني الرجل ، بشماله ، أو يمشي في نعل واحدة " .

তিনি বলেন, নবী (সঃ) ৰাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। [৬৭]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية