শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল
শামায়েলে তিরমিযি ৫৯
حدثنا أبو كريب محمد بن العلاء ، قال : حدثنا وكيع ، عن سفيان ، عن خالد الحذاء ، عن عبد الله بن الحارث ، عن ابن عباس ، قال : " كان لنعل رسول الله صلى الله عليه وسلم قبالان , مثني شراكهما " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। [৬১]
শামায়েলে তিরমিযি > তাঁর জুতা ছিল চামড়ার
শামায়েলে তিরমিযি ৬০
حدثنا أحمد بن منيع ، قال : حدثنا أبو أحمد الزبيري ، قال : حدثنا عيسى بن طهمان ، قال : أخرج إلينا أنس بن مالك " نعلين جرداوين , لهما قبالان " ، قال : فحدثني ثابت بعد عن أنس ، أنهما كانتا نعلي النبي صلى الله عليه وسلم .
তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাঃ) আমাদের সম্মুখে দুটি লোমশূণ্য জুতা নিয়ে আসেন। আর ঐ দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি (আহমাদ) বলেন, পরে সাবিত (রহঃ) আমাকে আনাস (রাঃ) হতে হাদীস শোনান যে, সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ (সঃ) এর। [৬২] ব্যাখ্যা : সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানের রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সঃ) এর জুতা পশমবিহীন ছিল।