শামায়েলে তিরমিযি > তিনি সাহাবীদেরকে সাদা রঙের কাপড় পরিধান করতে উপদেশ দিয়েছেন
শামায়েলে তিরমিযি ৫২
حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا بشر بن المفضل ، عن عبد الله بن عثمان بن خثيم ، عن سعيد بن جبير ، عن ابن عباس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " عليكم بالبياض من الثياب , ليلبسها أحياؤكم ، وكفنوا فيها موتاكم ، فإنها من خيار ثيابكم " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে। তোমাদের যেন সাদা কাপড় পরিধান করে এবং মুক্তদেরকে সাদা কাপড় দিয়ে দাফন দেয়। কেননা, সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। [৫৪]
শামায়েলে তিরমিযি ৫৩
حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا سفيان ، عن حبيب بن أبي ثابت ، عن ميمون بن أبي شبيب ، عن سمرة بن جندب ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " البسوا البياض , فإنها أطهر وأطيب ، وكفنوا فيها موتاكم " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো। কারণ, তা সর্বাধিক পবিত্র ও উত্তম। আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দাও। [৫৫]
শামায়েলে তিরমিযি > তিনি কালো রঙের পশমী চাদরও পরিধান করতেন
শামায়েলে তিরমিযি ৫৪
حدثنا أحمد بن منيع ، حدثنا يحيى بن زكريا بن أبي زائدة ، قال : حدثنا أبي ، عن مصعب بن شيبة ، عن صفية بنت شيبة ، عن عائشة , قالت : " خرج رسول الله صلى الله عليه وسلم ذات غداة , وعليه مرط من شعر أسود " .
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সঃ) প্রত্যুষে বাইরে বের হন। তখন তার দেহে কালো পশমের একটি চাদর শোভা পাচ্ছিল। [৫৬]