রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি প্রিয় পোষাক ছিল হিবারা - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি প্রিয় পোষাক ছিল হিবারা

শামায়েলে তিরমিযি ৪৮

حدثنا محمد بن بشار ، قال : حدثنا معاذ بن هشام ، قال : حدثني أبي ، عن قتادة ، عن أنس بن مالك ، قال : " كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم , يلبسه الحبرة " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর নিকট সর্বাধিক প্রিয় কাপড় হলো (ইয়ামানে তৈরি চাদর) হিবারা। [৫০] ব্যাখ্যা : সে সময়ে পোশাকের বিখ্যাত স্থান ইয়ামানের তৈরি ডোরা ও কারুকার্য সম্বলিত সূতী বা কাতান প্রকৃতির চাদরকে হিবারা বলা হতো। এগুলো কখনো লাল, কখনো নীল, আবার কখনো সবুজ ডোরাকাটা হতো।


শামায়েলে তিরমিযি > তিনি লাল রঙ্গের নকশী করা চাদরও পরিধান করতেন

শামায়েলে তিরমিযি ৪৯

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا عبد الرزاق ، قال : حدثنا سفيان ، عن عون بن أبي جحيفة ، عن أبيه ، قال : " رأيت النبي صلى الله عليه وسلم , وعليه حلة حمراء , كأني أنظر إلى بريق ساقيه " .

তিনি বলেন, আমি নবী (সঃ) কে লাল নকশী চাদর পরা অবস্থায় দেখেছি। আজও যেন আমি তার উভয় গোড়ালীর ঔজ্জ্বল্য প্রত্যক্ষ করছি। [৫১]


শামায়েলে তিরমিযি ৫০

حدثنا علي بن خشرم ، قال : حدثنا عيسى بن يونس ، عن إسرائيل ، عن أبي إسحاق ، عن البراء بن عازب ، قال : " ما رأيت أحدا من الناس أحسن في حلة حمراء , من رسول الله صلى الله عليه وسلم ، إن كانت جمته لتضرب قريبا من منكبيه " .

তিনি বলেন, ‘লাল হুল্লা' পরিহিত কাউকে আমি রাসূলুল্লাহ (সঃ) এ এর চেয়ে অধিক সুদর্শন দেখিনি। আর তার কেশ (জুম্মা) উভয় কাঁধ স্পর্শ করছিল। [৫২] ব্যাখ্যাঃ এখানে উদ্দেশ্য হচ্ছে সেলাই ছাড়া লুঙ্গি ও চাদর। এগুলো তৎকালীন আরব দেশের সর্বাধিক ব্যবহৃত পোশাক ছিল। এটি রাসূলুল্লাহ (সঃ)sঞ্জ সর্বাধিক ব্যবহার করতেন। কেউ কেউ বলেছেন, চাদর ও লুঙ্গি একই প্রকারের একই রংয়ের প্রস্তুত হলে তাকে حُلَّةٌ বলে।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية