শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় পোষাক ছিল কামীস
শামায়েলে তিরমিযি ৪৪
حدثنا محمد بن حميد الرازي ، قال : حدثنا الفضل بن موسى ، وأبو تميلة ، وزيد بن حباب ، عن عبد المؤمن بن خالد ، عن عبد الله بن بريدة ، عن أم سلمة ، قالت : " كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) পোষাক হিসেবে ‘কামীস’ বা জামা সর্বাধিক পছন্দ করতেন। [৪৫] ব্যাখ্যা : বিভিন্ন হাদীসের ভিত্তিতে বুঝা যায়, রাসূলুল্লাহ (সঃ) বিভিন্ন ধরনের জামা পরিধান করতেন। তার কোনটির দৈর্ঘ্য ছিল টাখনু অবধি। কোনটি কিছুটা ছোট, যা হাটুর নিমভাগ পর্যন্ত ছিল। আবার কোনটির হাতা ছিল হাতের আঙ্গুলের প্রান্ত পর্যন্ত লম্বা। কোনটির হাতা কিছুটা ছোট, যা কব্জি পর্যন্ত ছিল। পুরুষের পোশাক পরিধানের ব্যাপারে রাসূলুল্লাহ (সঃ)একটি বিশেষ দিক অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। তিনি পুরুষের পোশাকের নিচের অংশ পায়ের গোড়ালী থেকে উপরে রাখার আদেশ করেছেন এবং গোড়ালীর নিচে পাজামা, লুঙ্গি, জামা বা কোন পোশাক পরিধান করতে হারাম ঘোষণা করেছেন। সর্বদা রাসূলুল্লাহ (সঃ) এর লুঙ্গি ও জামা টাখনুর' উপরে থাকত। সাধারণত তিনি পোশাকের নিচের অংশ হাটু ও গোড়ালীর বরাবর বা নিসফে সাক’ পর্যন্ত পরিধান করতেন। বিভিন্ন হাদীসে তিনি মুসলিম উম্মাহর পুরুষগণকে এভাবে পোশাক পরিধান করতে আদেশ দিয়েছেন। সুতরাং মুসলিম পুরুষের জন্য স্বেচ্ছায় টাখনুর নিচে পোশাক পরিধান করা হারাম। আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে উমর ও অন্যান্য সাহাবী কর্তৃক বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (সঃ) বলেন, যে ব্যাক্তি দাম্ভিকতার সাথে নিজের পোশাক ঝুলিয়ে পরিধান করবে , আল্লাহ তা’আলা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। [৪৬]
শামায়েলে তিরমিযি ৪৫
حدثنا أبو عمار الحسين بن حريث ، قال : حدثنا أبو نعيم ، قال : حدثنا زهير ، عن عروة بن عبد الله بن قشير ، عن معاوية بن قرة ، عن أبيه ، قال : أتيت رسول الله صلى الله عليه وسلم في رهط من مزينة لنبايعه ، " وإن قميصه لمطلق ، أو قال : زر قميصه مطلق قال : فأدخلت يدي في جيب قميصه , فمسست الخاتم " .
তিনি বলেন, আমি মুযায়না গোত্রের একদল লোকের সাথে বায়’আত গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ (সঃ) এর কাছে উপস্থিত হলাম। এ সময় তার জামার বোতাম খোলা ছিল। আমি তখন (বরকত লাভ করার জন্য) জামার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে মোহরে নবুওয়াত স্পর্শ করলাম [৪৭] ব্যাখ্যা : বিভিন্ন হাদীসের আলোকে মনে হয় যে, রাসূলুল্লাহ (সঃ) এর জামার বোতাম ছিল। তবে তিনি সাধারণত বোতাম লাগাতেন না। ফলে জামার ভেতর হাত প্রবেশ করিয়ে পিঠের মোহরে নবুওয়াত স্পর্শ করা সহজ ছিল।
শামায়েলে তিরমিযি > তিনি ইয়ামেনী নকশী কাপড়ও পরিধান করতেন
শামায়েলে তিরমিযি ৪৬
حدثنا عبد بن حميد ، قال : حدثنا محمد بن الفضل ، قال : حدثنا حماد بن سلمة ، عن حبيب بن الشهيد ، عن الحسن ، عن أنس بن مالك ، " أن النبي صلى الله عليه وسلم خرج وهو يتكئ على أسامة بن زيد عليه ثوب قطري " , قد توشح به ، فصلى بهم .
একদা নবী (সঃ) উসামা ইবনে যায়েদ (রাঃ)-এর কাধে ভর করে বাইরে বের হলেন। এ সময় তার দেহে পরা ছিল একটি ইয়ামেনী নকশী কাপড়। তারপর তিনি লোকদের নামাযের ইমামতি করেন। [৪৮] ব্যাখ্যা : রাসূলুল্লাহ (সঃ) অসুস্থতার কারণে উসামা (রাঃ) এর কাধে ভর করে এসেছিলেন।