তিনি সাহাবীদেরকে ইছমিদ সুরমা ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি সাহাবীদেরকে ইছমিদ সুরমা ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন

শামায়েলে তিরমিযি ৪২

حدثنا أحمد بن منيع ، قال : حدثنا محمد بن يزيد ، عن محمد بن إسحاق ، عن محمد بن المنكدر ، عن جابر هو ابن عبد الله ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " عليكم بالإثمد عند النوم ، فإنه يجلو البصر ، وينبت الشعر " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই ‘ইছমিদ’ সুরমা ব্যবহার করবে। কারণ, তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রূ জন্মায়। [৪৩]


শামায়েলে তিরমিযি ৪৩

حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا بشر بن المفضل ، عن عبد الله بن عثمان بن خثيم ، عن سعيد بن جبير ، عن ابن عباس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن خير أكحالكم الإثمد ، يجلو البصر ، وينبت الشعر " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ)বলেছেন, তোমাদের জন্য ইছমিদ সুরমা সর্বোৎকৃষ্ট। কারণ, তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রূ জন্মায় (উদগত হয়) [৪৪]


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية