তাঁর চুল সাদা হলেও লাল মনে হতো - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তাঁর চুল সাদা হলেও লাল মনে হতো

শামায়েলে তিরমিযি ৩৬

حدثنا علي بن حجر ، قال : حدثنا أنبأنا شعيب بن صفوان ، عن عبد الملك بن عمير ، عن إياد بن لقيط العجلي ، عن أبي رمثة التيمي ، تيم الرباب ، قال : أتيت النبي صلى الله عليه وسلم , ومعي ابن لي ، قال : فأريته ، فقلت لما رأيته : " هذا نبي الله صلى الله عليه وسلم وعليه ثوبان أخضران ، وله شعر قد علاه الشيب ، وشيبه أحمر " .

তিনি বলেন, একবার আমি আমার ছেলেকে নিয়ে নবী (সঃ) এর কাছে এলাম। তিনি বললেন, আমার ছেলেকে তাকে দেখালাম। তারপর যখন তাকে দেখলাম তখন বললাম, ইনি আল্লাহর নবী (সঃ)। সে সময় তার পরনে ২টি সবুজ রঙের কাপড় ছিল। তার চুল সাদা দেখা যাচ্ছিল কিন্তু মনে হচ্ছিল লাল। [৩৭]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিঁথি কাটার স্থানে কয়েকটি চুল সাদা ছিল

শামায়েলে তিরমিযি ৩৭

حدثنا أحمد بن منيع ، قال : حدثنا سريج بن النعمان ، قال : حدثنا حماد بن سلمة ، عن سماك بن حرب ، قال : قيل لجابر بن سمرة : أكان في رأس رسول الله صلى الله عليه وسلم شيب ؟ قال : " لم يكن في رأس رسول الله صلى الله عليه وسلم , شيب إلا شعرات في مفرق رأسه ، إذا ادهن واراهن الدهن " .

জাবির ইবনে সামুরা (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো যে, রাসূলুল্লাহ (সঃ) এর মাথায় সাদা (পাকা) চুল ছিল কি? তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর সিথি কাটার স্থানে কেবল কয়েকটি সাদা চুল শোভা পাচ্ছিল। এ চুলগুলোতে তৈল ব্যবহার করা হলে সাদা ঢেকে যেত। [৩৮]


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية