তাঁর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল ছিল - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তাঁর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল ছিল

শামায়েলে তিরমিযি ৩১

حدثنا إسحاق بن منصور ، ويحيى بن موسى ، قالا : حدثنا عبد الرزاق ، عن معمر ، عن ثابت ، عن أنس ، قال : " ما عددت في رأس رسول الله صلى الله عليه وسلم ولحيته , إلا أربع عشرة شعرة بيضاء " .

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) এর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল গণনা করেছি। [৩২] ব্যাখ্যা : রাসূলুল্লাহ (সঃ) এর অতি স্বল্প পরিমাণ সাদা চুল ছিল। তবে এর পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। এ হাদীসে ১৪টির কথা বলা হয়েছে। আর কোন বর্ণনায় ১৭টি, কোন বর্ণনায় ১৮টি, আবার কোন বর্ণনায় ২০টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসব বর্ণনাতে কোন বৈপরিত্য নেই। কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরিত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়ায়াতের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ (সঃ) এ এর সাদা চুল স্বল্প ছিল, এটাই বুঝানো।


শামায়েলে তিরমিযি ৩২

حدثنا محمد بن المثنى ، قال : أخبرنا أبو داود ، قال : حدثنا شعبة ، عن سماك بن حرب ، قال : سمعت جابر بن سمرة ، وقد سئل عن شيب رسول الله صلى الله عليه وسلم ، فقال : " كان إذا دهن رأسه لم ير منه شيب ، وإذا لم يدهن رئي منه " .

একদা তাকে রাসূলুল্লাহ (সঃ) র এর সাদা চুল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সঃ) যখন তার মাথায় তৈল ব্যবহার করতেন তখন সাদা চুল দেখা যেত না। পক্ষাস্তরে তৈল ব্যবহার না করলে কয়েক গাছি চুল সাদা হয়েছে বলে মনে হতো। [৩৩]


শামায়েলে তিরমিযি ৩৩

حدثنا محمد بن عمرو بن الوليد الكندي الكوفي ، قال : حدثنا يحيى بن آدم ، عن شريك ، عن عبيد الله بن عمر ، عن نافع ، عن عبد الله بن عمر ، قال : " إنما كان شيب رسول الله صلى الله عليه وسلم نحوا من عشرين شعرة بيضاء " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর সাদা চুলের সংখ্যা ছিল ২০ এর কাছাকাছি। [৩৪]


শামায়েলে তিরমিযি > কয়েকটি সূরার প্রভাবে রাসূলুল্লাহ (সাঃ) এর চুল সাদা হয়ে গিয়েছিল

শামায়েলে তিরমিযি ৩৪

حدثنا أبو كريب محمد بن العلاء ، قال : حدثنا معاوية بن هشام ، عن شيبان ، عن أبي إسحاق ، عن عكرمة ، عن ابن عباس ، قال : قال أبو بكر : يا رسول الله ، قد شبت ، قال : " شيبتني هود ، والواقعة ، والمرسلات ، وعم يتساءلون ، وإذا الشمس كورت " .

তিনি বলেন, আবু বকর (রাঃ) আরয করলেন, হে আল্লাহর রাসূল! আপনার চুল তো সাদা হয়ে গিয়েছে। আপনি বার্ধক্যে পৌছে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা হূদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসা-আলূন, ইযাশ-শামসু কুভভিরাত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।[১]


শামায়েলে তিরমিযি ৩৫

حدثنا سفيان بن وكيع ، قال : حدثنا محمد بن بشر ، عن علي بن صالح ، عن أبي إسحاق ، عن أبي جحيفة ، قال : قالوا : يا رسول الله ، نراك قد شبت ، قال : " قد شيبتني هود وأخواتها " .

তিনি বলেন, একদা সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করছি। তিনি বললেন, হুদ এবং তদানুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপণীত করেছে। [৩৬] ব্যাখ্যা : -এর দ্বারা ঐসব সূরা উদ্দেশ্য, যাতে কিয়ামত, জাহান্নাম প্রভৃতি ভীতিপ্রদর্শন বিষয়ক আলোচনা করা হয়েছে।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية