শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ ও দুকানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল:
শামায়েলে তিরমিযি ৩০
حدثنا محمد بن بشار ، قال : أخبرنا أبو داود ، قال : أخبرنا همام ، عن قتادة ، قال : قلت لأنس بن مالك : هل خضب رسول الله صلى الله عليه وسلم ؟ قال : " لم يبلغ ذلك ، إنما كان شيبا في صدغيه " ولكن أبو بكر ، خضب بالحناء والكتم .
তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (সঃ) কি খিযাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ঐ পর্যন্ত পৌছেন নি। (তার দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি, যাতে খেযাবের প্রয়োজন হয়)। কেবলমাত্র তার চোখ ও দু’কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। তবে আবু বকর (রাঃ) মেহেদী পাতা ও কাতাম [৩০] দ্বারা খিযাব লাগাতেন। [৩১]
শামায়েলে তিরমিযি > তাঁর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল ছিল
শামায়েলে তিরমিযি ৩১
حدثنا إسحاق بن منصور ، ويحيى بن موسى ، قالا : حدثنا عبد الرزاق ، عن معمر ، عن ثابت ، عن أنس ، قال : " ما عددت في رأس رسول الله صلى الله عليه وسلم ولحيته , إلا أربع عشرة شعرة بيضاء " .
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) এর মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল গণনা করেছি। [৩২] ব্যাখ্যা : রাসূলুল্লাহ (সঃ) এর অতি স্বল্প পরিমাণ সাদা চুল ছিল। তবে এর পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। এ হাদীসে ১৪টির কথা বলা হয়েছে। আর কোন বর্ণনায় ১৭টি, কোন বর্ণনায় ১৮টি, আবার কোন বর্ণনায় ২০টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসব বর্ণনাতে কোন বৈপরিত্য নেই। কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরিত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়ায়াতের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ (সঃ) এ এর সাদা চুল স্বল্প ছিল, এটাই বুঝানো।
শামায়েলে তিরমিযি ৩২
حدثنا محمد بن المثنى ، قال : أخبرنا أبو داود ، قال : حدثنا شعبة ، عن سماك بن حرب ، قال : سمعت جابر بن سمرة ، وقد سئل عن شيب رسول الله صلى الله عليه وسلم ، فقال : " كان إذا دهن رأسه لم ير منه شيب ، وإذا لم يدهن رئي منه " .
একদা তাকে রাসূলুল্লাহ (সঃ) র এর সাদা চুল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সঃ) যখন তার মাথায় তৈল ব্যবহার করতেন তখন সাদা চুল দেখা যেত না। পক্ষাস্তরে তৈল ব্যবহার না করলে কয়েক গাছি চুল সাদা হয়েছে বলে মনে হতো। [৩৩]
শামায়েলে তিরমিযি ৩৩
حدثنا محمد بن عمرو بن الوليد الكندي الكوفي ، قال : حدثنا يحيى بن آدم ، عن شريك ، عن عبيد الله بن عمر ، عن نافع ، عن عبد الله بن عمر ، قال : " إنما كان شيب رسول الله صلى الله عليه وسلم نحوا من عشرين شعرة بيضاء " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর সাদা চুলের সংখ্যা ছিল ২০ এর কাছাকাছি। [৩৪]