মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২৭২৩
عن يعلى بن أمية قال: إن رسول اللٰه ﷺ قال: «احتكار الطعام فى الحرم إلحاد فيه». رواه أبو داود
তিনি বলেন, রসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মূল্য বাড়ার উদ্দেশে হারামে খাদ্যশস্য জমা করে রাখা হলো ইলহাদ (সত্য হতে সরে যাওয়া, ধর্মবিমুখতা করা, হারামে অপবিত্র বা নিষিদ্ধ কাজ করা)। (আবূ দাঊদ)[১]
মিশকাতুল মাসাবিহ ২৭২৪
وعن ابن عباس قال: قال رسول اللٰه ﷺ لمكة: «ما أطيبك من بلد وأحبك إلى ولولا أن قومى أخرجونى منك ما سكنت غيرك». رواه الترمذى وقال: هٰذا حديث حسن صحيح غريب إسنادا
তিনি বলেন, একবার রসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাকে উদ্দেশ্য করে বললেন, কি উত্তম শহর তুমি! তুমি আমার কত পছন্দনীয়! যদি আমার জাতি আমাকে তোমার থেকে বিতাড়িত না করতো, তবে আমি কক্ষনো তোমাকে ছেড়ে অন্য কোথাও বাস করতাম না। (তিরমিযী; তিনি বলেছেন, হাদীসটি হাসান সহীহ। তবে সানাদ হিসেবে গরীব।)[১]
মিশকাতুল মাসাবিহ ২৭২৫
وعن عبد اللٰه بن عدى بن حمراء قال: رأيت رسول اللٰه ﷺ واقفا على الحزورة فقال: «واللٰه إنك لخير أرض اللٰه وأحب أرض اللٰه إلى اللٰه ولولا أنى أخرجت منك ما خرجت». رواه الترمذي وابن ماجه
তিনি বলেন, আমি রসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হায্ওয়ারাহ্’য় দাঁড়ানো অবস্থায় দেখেছি, তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলছেনঃ (হে মক্কা!) আল্লাহর কসম! তুমি হলো আল্লাহর সর্বোত্তম জমিন ও আল্লাহর নিকট আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় জমিন। যদি আমি তোমার কাছ থেকে বিতাড়িত না হতাম, তাহলে (তোমাকে ছেড়ে) কক্ষনো অন্যত্র বের হতাম না। (তিরমিযী ও ইবনু মাজাহ)[১]
মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২৭২৬
عن أبى شريح العدوى أنه قال لعمرو بن سعيد وهو يبعث البعوث إلٰى مكة: ائذن لى أيها الأمير أحدثك قولا قام به رسول اللٰه ﷺ الغد من يوم الفتح سمعته أذناى ووعاه قلبى وأبصرته عيناى حين تكلم به: حمد اللٰه وأثنٰى عليه ثم قال: «إن مكة حرمها اللٰه ولم يحرمها الناس فلا يحل لامرئ يؤمن باللٰه واليوم الاٰخر أن يسفك بها دما ولا يعضد بها شجرة فإن أحد ترخص بقتال رسول اللٰه ﷺ فيها فقولوا له: إن اللٰه قد أذن لرسوله ولم يأذن لكم وإنما أذن لى فيها ساعة من نهار وقد عادت حرمتها اليوم كحرمتها بالأمس وليبلغ الشاهد الغائب». فقيل لأبى شريح: ما قال لك عمرو؟ قال: قال: أنا أعلم بذٰلك منك يا أبا شريح أن الحرم لا يعيذ عاصيا ولا فارا بدم ولا فارا بخربة. متفق عليه. وفى البخارى: الخربة: الجناية. (متفق عليه)
তিনি ‘আমর ইবনু সা‘ঈদ-কে বললেন, যখন আমীর মাক্কায় সেনাবাহিনী পাঠাচ্ছিলেন (‘আব্দুল্লাহ ইবনুয্ যুবায়র-এর বিরুদ্ধে এমন সময় বললেন), হে আমীর! আমাকে অনুমতি দিন, আমি আপনাকে একটি কথা বলব যা মক্কা বিজয়ের দিন সকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দানকালে দাঁড়িয়ে বলেছিলেন- এমন কথা যা আমার এই দুই কান শুনেছে, অন্তর মনে রেখেছে এবং দুই চোখ দেখেছে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন ভাষণ দান শুরু করলেন, তখন প্রথমে আল্লাহর প্রশংসা স্বরূপ শুকরিয়া আদায় করলেন, এরপর বললেন, আল্লাহ মাক্কাকে হারাম করেছেন। কোন মানুষ তা হারাম করেনি। তাই আল্লাহ তা‘আলা ও পরকালে বিশ্বাসী এমন কোন লোকের পক্ষে মাক্কায় রক্তপাত ঘটানো এবং এর গাছ কাটা হালাল হবে না। যদি কেউ মাক্কায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুদ্ধের অজুহাত দেখিয়ে অনুমতি আছে মনে করে, তবে তাকে বলবে- আল্লাহ তাঁর রসূলকে অনুমতি দিয়েছেন, তোমাকে অনুমতি দেননি। আল্লাহ তা‘আলা আমাকে (রসূলকে) দিনের খুব অল্প সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন। অতঃপর তার পবিত্রতা পুনরায় ফিরে এসেছে, যেমন গতকাল ছিল। প্রত্যেক উপস্থিত ব্যক্তিই আমার এ কথা যেন অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছিয়ে দেয়। তারপর আবূ শুরাইহ-কে জিজ্ঞেস করা হলো, এ কথা শুনে ‘আমর আপনাকে কি উত্তর দিয়েছিলেন? তিনি (আবূ শুরাইহ্) বললেন, জবাবে তখন তিনি বললেন, এ কথা আমি আপনার চেয়েও বেশি জানি। (মক্কার) হারাম কোন অপরাধীকে আশ্রয় দেয় না এবং রক্তপাত করে এমন পলাতককেও আশ্রয় দেয় না। অথবা আশ্রয় দেয় না তাকে যে অপরাধ করে মাক্কায় পালিয়েছে (এমন ব্যক্তিকে)। (বুখারী, মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৭২৭
وعن عياش بن أبى ربيعة المخزومى قال: قال رسول اللٰه ﷺ: «لا تزال هٰذه الأمة بخير ما عظموا هٰذه الحرمة حق تعظيمها فإذا ضيعوا ذٰلك هلكوا». رواه ابن ماجه
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ উম্মাত সবসময় কল্যাণের মধ্যেই থাকবে, যতদিন পর্যন্ত তারা (মক্কার) হারামের এ মর্যাদা পরিপূর্ণরূপে রক্ষা করবে। আর যখন তারা মক্কার এ মর্যাদা বিনষ্ট করে ফেলবে (ব্যর্থতায় পর্যবসিত হবে) তখন ধ্বংস হয়ে যাবে। (ইবনু মাজাহ)[১]