তৃতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ২৭০৬

عن عبد الرحمٰن بن عثمان التيمى قال: كنا مع طلحة بن عبيد اللٰه ونحن حرم فأهدى له طير وطلحة راقد فمنا من أكل ومنا من تورع فلما استيقظ طلحة وافق من أكله قال: فأكلناه مع رسول اللٰه ﷺ. رواه مسلم

তিনি বলেন, একবার আমরা (আমার চাচা) তলহা ইবনু ‘উবায়দুল্লাহ-এর সাথে ছিলাম। আমরা সকলেই ইহরাম অবস্থায় ছিলাম। এ সময় তাঁকে পাখী হাদিয়্যাহ্ দেয়া হল। তখন তিনি (তলহা) ঘুমে ছিলেন। আমাদের কেউ কেউ তার গোশ্‌ত (গোসত/গোশত) খেলেন, আবার কেউ কেউ খাওয়া থেকে বিরত থাকলেন। তলহা ঘুম থেকে যখন জেগে উঠলেন তখন যারা গোশ্‌ত (গোসত/গোশত) খেলেন তাদের সমর্থন দিলেন এবং বললেন, আমরা এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে খেয়েছি। (মুসলিম)[১]


মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ২৭০৭

عن ابن عباس قال: قد أحصر رسول اللٰه ﷺ فحلق رأسه وجامع نساءه ونحر هديه حتٰى اعتمر عاما قابلا. رواه البخارى

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (৬ষ্ঠ হিজরীতে কুরায়শদের দ্বারা ‘উমরা করতে গিয়ে) বাধাপ্রাপ্ত হলেন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাথা মুণ্ডন করলেন, স্ত্রীদের সাথে মেলামেশা করলেন এবং কুরবানীর পশু যাবাহ করলেন। অতঃপর পরবর্তী বছর (কাযা হিসেবে) ‘উমরা আদায় করলেন। (বুখারী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭০৮

وعن عبد اللٰه بن عمر قال: خرجنا مع رسول اللٰه ﷺ فحال كفار قريش دون البيت فنحر النبى ﷺ هداياه وحلق وقصر أصحابه. رواه البخاري

তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে (‘উমরা করতে) বের হলাম। কুরায়শ কাফিররা আমাদের ও বায়তুল্লাহর মধ্যে (হুদায়বিয়ায়) প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। তাই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজের কুরবানীর পশুগুলো যাবাহ করলেন, মাথা মুণ্ডন করলেন এবং তাঁর সাথীগণ মাথার চুল ছাটলেন। (বুখারী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭০৯

وعن المسور بن مخرمة قال: إن رسول اللٰه ﷺ نحر قبل أن يحلق وأمر أصحابه بذٰلك. رواه البخارى

তিনি বলেন, রসূলুল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনের আগে পশু যাবাহ করেছেন এবং এভাবে করার জন্য সাহাবীগণকে আদেশ করেছেন। (বুখারী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭১০

وعن ابن عمر أنه قال: أليس حسبكم سنة رسول اللٰه ﷺ؟ إن حبس أحدكم عن الحج طاف بالبيت وبالصفا والمروة ثم حل من كل شىء حتٰى يحج عاما قابلا فيهدى أو يصوم إن لم يجد هديا. رواه البخارى

তিনি বলেন, তোমাদের জন্য রসূলুল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত কি যথেষ্ট নয়? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যদি তোমাদের কাউকে (‘আরাফার অবস্থান হতে) হজে আটকে রাখা হয় তবে সে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ায় সা‘ঈ করবে। অতঃপর আগামী বছরে হজ্জ করা পর্যন্ত সব জিনিস হতে হালাল হয়ে যাবে। (সা‘ঈর পর) সে কুরবানীর পশু যাবাহ করবে অথবা যদি কুরবানীর পশু না পায় তবে সিয়াম পালন করবে। (বুখারী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭১১

وعن عائشة. قالت: دخل رسول اللٰه ﷺ علٰى ضباعة بنت الزبير فقال لها: «لعلك أردت الحج؟» قالت: واللٰه ما أجدنى إلا وجعة. فقال لها: حجى واشترطى وقولى: اللٰهم محلى حيث حبستنى». (متفق عليه)

তিনি বলেন, একবার রসূলুল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আপন চাচাতো বোন) যুবা‘আহ্ বিনতুয্ যুবায়র-এর নিকট এসে বললেন, মনে হয় তুমি হজ্জ পালনের ইচ্ছা পোষণ করো। তিনি (যুবা‘আহ্) বললেন, আল্লাহর কসম! (হ্যাঁ, কিন্তু) আমি তো অধিকাংশ সময় অসুস্থ হয়ে পড়ি। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে বললেন, হজ্জের নিয়্যাত করে ফেলো এবং শর্ত করে বলো, হে আল্লাহ! তুমি আমাকে (অসুখের কারণে) যেখানেই আটকে ফেলবে সেখানেই আমি হালাল হয়ে যাবো। (বুখারী ও মুসলিম)[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية