দ্বিতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ২৭০০

عن جابر أن رسول اللٰه ﷺ قال: «لحم الصيد لكم فى الإحرام حلال ما لم تصيدوه أو يصاد لكم». رواه أبو داود والترمذى والنسائى

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শিকারের গোশ্‌ত (গোসত/গোশত) ইহরাম অবস্থায়ও তোমাদের জন্য হালাল। যদি না তোমরা নিজেরা তা শিকার করো অথবা তোমাদের জন্য শিকার করা হয়ে থাকে। (আবূ দাঊদ, তিরমিযী ও নাসায়ী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭০১

وعن أبى هريرة عن النبى ﷺ قال: «الجراد من صيد البحر». رواه أبو داود والترمذى

তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ টিড্ডি (ফড়িং) সমুদ্রের শিকারের মধ্যে অন্তর্ভুক্ত। (আবূ দাঊদ ও তিরমিযী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭০২

وعن أبى سعيد الخدرى عن النبى ﷺ قال: «يقتل المحرم السبع العادى». رواه الترمذى وأبو داود وابن ماجه

তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ মুহরিম ব্যক্তি হিংস্র প্রাণী হত্যা করতে পারে। (তিরমিযী, আবূ দাঊদ ও ইবনু মাজাহ)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭০৩

وعن عبد الرحمٰن بن أبى عمار قال: سألت جابر بن عبد اللٰه عن الضبع أصيد هى؟ فقال: نعم فقلت: أيؤكل؟ فقال: نعم فقلت: سمعته من رسول اللٰه ﷺ؟ قال: نعم. رواه الترمذى والنسائى والشافعى وقال الترمذى: هٰذا حديث حسن صحيح

তিনি বলেন, আমি জাবির ইবনু ‘আব্দুল্লাহ আল আনসারী (রাঃ)-কে যবু' (অর্থাৎ- ধারালো নখ ও হিংস্র দাঁতবিশিষ্ট হায়েনা, বেজি, কাঠবিড়ালী এবং মরু অঞ্চলের হিংস্র প্রাণী) সম্পর্কে জিজ্ঞেস করলাম, এটা শিকারী প্রাণী কিনা? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, তবে যবু' কি খাওয়া যায়? তিনি বললেন, হ্যাঁ। এরপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। (তিরমিযী, নাসায়ী ও শাফি‘ঈ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭০৪

وعن جابر قال: سألت رسول اللٰه ﷺ عن الضبع؟ قال: هو صيد ويجعل فيه كبشا إذا أصابه المحرم. رواه أبو داود وابن ماجه والدارمى

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যবু' সম্পর্কে জিজ্ঞেস করলাম (তা শিকারের অন্তর্গত প্রাণী কিনা)। তিনি বললেন, তা শিকার (জাতীয় প্রাণী)। তাই মুহরিম যবু' শিকার করলে ক্ষতিপূরণে (কাফফারাহ হিসেবে) একটি দুম্বা দিতে হবে। (আবূ দাঊদ, ইবনু মাজাহ ও দারিমী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৭০৫

وعن خزيمة بن جزى قال: سألت رسول اللٰه ﷺ عن أكل الضبع. قال: أو يأكل الضبع أحد؟. وسألته عن أكل الذئب. قال: أو يأكل الذئب أحد فيه خير؟». رواه الترمذى وقال: ليس إسناده بالقوى

তিনি বলেন, একদিন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যবু' (খাওয়ার ব্যাপারে) জিজ্ঞেস করলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যবু' কি কেউ খায়? তারপর আমি নেকড়ে বাঘ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যার মধ্যে কল্যাণ আছে এমন কেউ কি নেকড়ে খায়? (তিরমিযী; তিনি বলেন, হাদীসটির সানাদ দুর্বল)[১]


মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ২৭০৬

عن عبد الرحمٰن بن عثمان التيمى قال: كنا مع طلحة بن عبيد اللٰه ونحن حرم فأهدى له طير وطلحة راقد فمنا من أكل ومنا من تورع فلما استيقظ طلحة وافق من أكله قال: فأكلناه مع رسول اللٰه ﷺ. رواه مسلم

তিনি বলেন, একবার আমরা (আমার চাচা) তলহা ইবনু ‘উবায়দুল্লাহ-এর সাথে ছিলাম। আমরা সকলেই ইহরাম অবস্থায় ছিলাম। এ সময় তাঁকে পাখী হাদিয়্যাহ্ দেয়া হল। তখন তিনি (তলহা) ঘুমে ছিলেন। আমাদের কেউ কেউ তার গোশ্‌ত (গোসত/গোশত) খেলেন, আবার কেউ কেউ খাওয়া থেকে বিরত থাকলেন। তলহা ঘুম থেকে যখন জেগে উঠলেন তখন যারা গোশ্‌ত (গোসত/গোশত) খেলেন তাদের সমর্থন দিলেন এবং বললেন, আমরা এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে খেয়েছি। (মুসলিম)[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية