মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২৬৮৯
عن ابن عمر: أنه سمع رسول اللٰه ﷺ ينهى النساء فى احرامهن عن القفازين والنقاب وما مس الورس والزعفران من الثياب ولتلبس بعد ذٰلك ما أحبت من ألوان الثياب معصفر أوخز أو حلى أو سراويل أو قميص أو خف. رواه أبو داود
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তাদের ইহরামে হাত মোজা ও বোরকা এবং ওয়ারস্ (জা‘ফরানে রঞ্জিত কাপড়) পরতে নিষেধ করতে শুনেছেন। তারপর (ইহরামের পর) তারা যে কোন কাপড় পছন্দ করে পরতে পারবে- তা কুসুমী বা রেশমী হোক অথবা যে কোন ধরনের অলংকার অথবা পাজামা বা পিরান বা মোজা পরতে পারে। (আবূ দাঊদ)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬৯০
وعن عائشة رضي اللٰه عنها قالت: كان الركبان يمرون بنا ونحن مع رسول اللٰه ﷺ محرمات فإذا جاوزوا بنا سدلت إحدانا جلبابها من رأسها علٰى وجهها فإذا جاوزونا كشفناه. رواه أبو داود ولابن ماجه معناه
তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ইহরাম অবস্থায় ছিলাম, তখন আরোহী দল আমাদের কাছ দিয়ে অতিক্রম করতো। তারা আমাদের কাছাকাছি আসলে আমাদের সকলেই নিজ নিজ মাথার চাদর চেহারার উপর ঢেকে দিতাম। আর তারা চলে যেত আমরা তখন তা (খুলতাম) সরিয়ে নিতাম। (আবূ দাঊদ, আর ইবনু মাজাহ এর মর্মার্থ)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬৯১
وعن ابن عمر رضي اللٰه عنهما أن النبى ﷺ كان يدهن بالزيت وهو محرم غير المقنت يعنى غير المطيب. رواه الترمذى
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় সুগন্ধিহীন তেল ব্যবহার করতেন। (তিরমিযী)[১]
মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২৬৯২
عن نافع أن ابن عمر وجد القر فقال: ألق على ثوبا يا نافع فألقيت عليه برنسا فقال: تلقى على هٰذا وقد نهٰى رسول اللٰه ﷺ أن يلبسه المحرم؟. رواه أبو داود
তিনি বলেন, একবার ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) শীত অনুভব করে বললেন, নাফি‘! আমার গায়ে একটি কাপড় জড়িয়ে দাও। (নাফি‘ বলেন) আমি তাঁর গায়ের উপর একটি ওভারকোট জড়িয়ে দিলাম। তখন তিনি (ইবনু ‘উমার) বললেন, আমার গায়ে ওভারকোট জড়িয়ে দিলে অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমের জন্য তা নিষেধ করেছেন। (আবূ দাঊদ)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬৯৩
وعن عبد اللٰه بن مالك بن بحينة قال: احتجم رسول اللٰه ﷺ وهو محرم بلحٰى جمل من طريق مكة فى وسط رأسه. (متفق عليه)
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধা অবস্থায় মক্কার পথে ‘লুহা- জামাল’ নামক জায়গায় নিজের মাথার মাঝখানে শিঙ্গা লাগিয়েছিলেন। (বুখারী, মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬৯৪
وعن أنس قال: احتجم رسول اللٰه ﷺ وهو محرم علٰى ظهر القدم من وجع كان به. رواه أبو داود والنسائى
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ব্যথার কারণে তাঁর পায়ের পাতার উপর শিঙ্গা লাগিয়েছিলেন। (আবূ দাঊদ ও নাসায়ী)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬৯৫
وعن أبى رافع قال: تزوج رسول اللٰه ﷺ ميمونة وهو حلال وبنٰى بها وهو حلال وكنت أنا الرسول بينهما. رواه أحمد والترمذى وقال: هٰذا حديث حسن
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি মায়মূনাহ্-কে হালাল অবস্থায় বিয়ে করেছিলেন এবং হালাল অবস্থায়ই তার সাথে মেলামেশা করেছিলেন। আর আমিই ছিলাম তাদের মধ্যে বার্তাবাহক। (আহমাদ, তিরমিযী; ইমাম তিরমিযী হাদীসটি হাসান বলেছেন)[১]