মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২৬১৮
عن جابر قال: رأيت النبى ﷺ يرمى علٰى راحلته يوم النحر ويقول: لتأخذوا مناسككم فإنى لا أدرى لعلى لا أحج بعد حجتى هٰذه. رواه مسلم
তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কুরবানীর দিন নিজ সওয়ারীর উপর থেকে পাথর মারতে দেখেছি। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা আমার নিকট হতে হজ্জের হুকুম-আহকাম শিখে নাও। কারণ এ হজ্জের পর আর আমি হজ্জ করতে পারব কিনা তা জানি না। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬১৯
وعنه قال: رأيت رسول اللٰه ﷺ رمى الجمرة بمثل حصى الخذف. رواه مسلم
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জামারায় খযফ-এর পাথরের মতো পাথর মারতে দেখেছি। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬২০
وعنه قال: رمٰى رسول اللٰه ﷺ الجمرة يوم النحر ضحى وأما بعد ذٰلك فإذا زالت الشمس. (متفق عليه)
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন সকাল বেলায় পাথর মেরেছেন, কিন্তু এর পরের দিনগুলোতে সূর্যাস্তের পর মেরেছেন। (বুখারী ও মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬২১
وعن عبد اللٰه بن مسعود: أنه انتهٰى إلى الجمرة الكبرٰى فجعل البيت عن يساره ومنى عن يمينه ورمٰى بسبع حصيات يكبر مع كل حصاة ثم قال: هٰكذا رمى الذى أنزلت عليه سورة البقرة. (متفق عليه)
তিনি জামারাতুল কুবরার (বড় জামারার) নিকট পৌঁছে বায়তুল্লাহকে বামে আর মিনাকে ডানে রেখে এর উপর সাতটি পাথর মারলেন, এতে প্রত্যেকবার ‘আল্লা-হু আকবার’ বলেছেন। অতঃপর তিনি বললেন, যাঁর ওপর সূরা আল বাক্বারাহ্ নাযিল হয়েছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-ও এভাবে পাথর মেরেছেন। (বুখারী ও মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬২২
وعن جابر قال: قال رسول اللٰه ﷺ: «الاستجمار تو ورمى الجمار تو والسعى بين الصفا والمروة تو والطواف تو وإذا استجمر أحدكم فليستجمر بتو». رواه مسلم
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিঞ্জার ঢেলা নিতে হয় বেজোড়, জামারায় পাথর মারা বেজোড়, সাফা মারওয়ায় সা‘ঈ বেজোড় এবং তাওয়াফ করতে হয় বেজোড়। সুতরাং তোমাদের কেউ যদি সুগন্ধি ধোঁয়া গ্রহণ করে সেও যেন বেজোড় লাগায়। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২৬২৩
عن قدامة بن عبد اللٰه بن عمار قال: رأيت النبى ﷺ يرمى الجمرة يوم النحر علٰى ناقة صهباء ليس ضرب ولا طرد وليس قيل: إليك إليك. رواه الشافعى والترمذى والنسائى وابن ماجه والدارمى
তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কুরবানীর দিন একটি লাল-সাদা মিশ্রিত রংয়ের উষ্ট্রীর উপর চড়ে জামারায় পাথর মারতে দেখেছি। সেখানে কাউকে আঘাত করা ব্যতীত, হাঁকানো ব্যতীত এবং ‘সরে যাও সরে যাও’ শব্দ ব্যতীত (পাথর মেরেছেন)। (শাফি‘ঈ, তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ ও দারিমী)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬২৪
وعن عائشة عن النبى ﷺ قال: «إنما جعل رمى الجمار والسعى بين الصفا والمروة لإقامة ذكر اللٰه». رواه الترمذى والدارمى وقال الترمذى: هٰذا حديث حسن صحيح
তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ (জামারায়) পাথর মারা ও সাফা মারওয়ার মধ্যে সা‘ঈ করা আল্লাহ যিকির কায়িম করার জন্যই প্রবর্তিত হয়েছে। (তিরমিযী ও দারিমী; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ)[১]
মিশকাতুল মাসাবিহ ২৬২৫
وعنها قالت: قلنا: يا رسول اللٰه ألا نبني لك بناء يظلك بمنى؟ قال: لا منى مناخ من سبق. رواه الترمذى وابن ماجه والدارمى
তিনি বলেন, আমরা (সাহাবীগণ) অনুনয় করলাম, হে আল্লাহর রসূল! আমরা কি আপনার জন্য মিনায় একটি বাড়ী তৈরি করে দেবো, যা সবসময় আপনাকে ছায়াদান করবে? জবাবে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, না। মিনায় সে ব্যক্তিই তাঁবু খাটাবে যে প্রথমে সেখানে আসবে। (তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী)[১]