মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২৪৮২
عن أبى موسى الأشعرى عن النبى ﷺ: أنه كان يدعو بهٰذا الدعاء: «اللٰهم اغفر لى خطيئتى وجهلى وإسرافى فى امرى وما أنت أعلم به منى اللٰهم اغفر لى جدى وهزلى وخطئى وعمدى وكل ذٰلك عندى اللٰهم اغفر لى ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت به أعلم به منى أنت المقدم وأنت المؤخر وأنت علٰى كل شىء قدير». (متفق عليه)
তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন কোন সময় এরূপ দু‘আ করতেন, ‘‘আল্ল-হুম্মাগ্ ফিরলী খত্বীআতী ওয়া জাহলী ওয়া ইস্রা-ফী ফী আম্রী ওয়ামা- আন্তা আ‘লামু বিহী মিন্নী, আল্ল-হুম্মাগ্ ফির্লী জিদ্দী ওয়া হাযলী ওয়া খত্বায়ি ওয়া ‘আম্দী ওয়া কুল্লু যা-লিকা ‘ইনদী, আল্ল-হুম্মাগ্ ফিরলী মা- কদ্দামতু ওয়ামা- আখখারতু ওয়ামা- আসরারতু ওয়ামা- আ‘লানতু ওয়ামা- আনতা বিহী আ‘লামু বিহী মিন্নী আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা ‘আলা- কুল্লি শাইয়িন কদীর’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমার গুনাহসমূহ মাফ করো, আমার অজ্ঞতা ও আমার কাজে সীমালঙ্ঘন, আর যা তুমি আমার চেয়েও বেশি জানো। হে আল্লাহ! আমার গুনাহসমূহ মাফ করো যা আমার ঐকান্তিক প্রচেষ্টা, খামখেয়ালী করা, ইচ্ছায়-অনিচ্ছায় করা আর যা সবগুলোই আমার মধ্যে পরিলক্ষিত হয়। হে আল্লাহ! তুমি আমার পূর্বের ও পরের গুনাহ, প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ মাফ করে দাও, আর যা তুমি আমার চেয়েও বেশি জানো। তুমিই আগে বাড়াও, তুমিই পেছনে হটাও এবং প্রত্যেকটি ব্যাপারেই তুমি সর্বময় ক্ষমতার অধিকারী।)। (বুখারী ও মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৮৩
وعن أبى هريرة قال: كان رسول اللٰه ﷺ يقول: «اللٰهم أصلح لى دينى الذى هو عصمة أمرى وأصلح لى دنياى التى فيها معاشى وأصلح لى اٰخرتى التى فيها معادى واجعل الحياة زيادة لى فى كل خير واجعل الموت راحة لى من كل شر». رواه مسلم
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আ) বলতেন, ‘‘আল্ল-হুম্মা আস্লিহ লী দীনিল্লাযী হুওয়া ‘ইস্মাতু আম্রী ওয়া আস্লিহ লী দুন্ইয়া- ইয়াল্লাতী ফীহা- মা‘আ-শী ওয়া আস্লিহ লী আ-খিরাতিল্লাতী ফীহা- মা‘আ-দী ওয়াজ্‘আলিল হায়া-তা যিয়া-দাতান লী ফী কুল্লি খয়রিন ওয়াজ্‘আলিল মাওতা রা-হাতান লী মিন কুল্লি শাররিন’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমার জন্য আমার দ্বীন [ধর্ম]-কে ঠিক করে দাও, যা ঠিক করে দেবে আমার কার্যাবলী। তুমি ঠিক করে দাও আমার দুনিয়া [ইহকাল], যাতে রয়েছে আমার জীবন। তুমি ঠিক করে দাও আমার আখিরাত [পরকাল], যেখানে আমি [অবশ্যই] ফিরে যাবো। আমার হায়াত [আয়ুষ্কাল] প্রত্যেক কল্যাণকর কাজের জন্য বাড়িয়ে দাও, আর আমার মৃত্যুকে আমার জন্য প্রত্যেক অকল্যাণ হতে শান্তিস্বরূপ কর।)। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৮৪
وعن عبد اللٰه بن مسعود عن النبى ﷺ أنه كان يقول: «اللٰهم إنى أسألك الهدٰى والتقٰى والعفاف والغنٰى». رواه مسلم
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আয়) বলতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকাল হুদা- ওয়াত্তুকা- ওয়াল ‘আফা-ফা ওয়াল গিনা-’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে হিদায়াত [সঠিক পথ], তাকওয়া [পরহেযগারিতা], হারাম থেকে বেঁচে থাকা ও অমুখাপেক্ষিতা প্রত্যাশা করি)। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৮৫
وعن على قال: قال رسول اللٰه ﷺ: «قل اللٰهم اهدنى وسددنى واذكر بالهدٰى هدايتك الطريق وبالسداد سداد السهم». رواه مسلم
তিনি বলেন, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি (দু‘আ) বল, ‘‘আল্ল-হুম্মাহদিনী ওয়া সাদ্দিদনী ওয়াযকুর বিলহুদা- হিদা-য়াতাকাত্ব ত্বরীকা ওয়াবিস্ সাদা-দি সাদা-দাস্ সাহমি’’ (অর্থাৎ- ‘হে আল্লাহ! আমাকে হিদায়াতের পথ দেখাও এবং আমাকে সরল-সোজা রাখো।’ আর ‘হিদায়াত’ বলতে মনে করবে তুমি আল্লাহর পথ, আর ‘সোজা’ বলতে খেয়াল করবে তীরের মতো সোজা।)। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৮৬
وعن أبى مالك الأشجعى عن أبيه قال: كان الرجل إذا أسلم علمه النبى ﷺ الصلاة ثم أمره أن يدعو بهؤلاء الكلمات: «اللٰهم اغفر لى وارحمنى واهدنى وعافنى وارزقنى». رواه مسلم
তিনি তার পিতা হতে বর্ণনা করেন। তার পিতা বলেন, যখন কোন লোক ইসলাম গ্রহণ করতেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম সলাত শিক্ষা দিতেন। তারপর তাকে এ পূর্ণ বাক্যগুলো পড়ে দু‘আ করতে আদেশ করতেন, ‘‘আল্ল-হুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়া ‘আ-ফিনী, ওয়ারযুকনী’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে পথ দেখাও, আমাকে শান্তিতে রাখো এবং আমাকে রিযক দান করো)। (মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৮৭
وعن أنس قال: كان أكثر دعاء النبى ﷺ «اللٰهم اٰتنا فى الدنيا حسنة وفى الاٰخرة حسنة وقنا عذاب النار». (متفق عليه)
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ই এ দু‘আ করতেন, ‘‘আল্ল-হুম্মা আ-তিনা- ফিদ্দুন্ইয়া- হাসানাতাওঁ ওয়াফিল আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াকিনা- ‘আযা-বান্না-র’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণ দান করো। আর জাহান্নামের ‘আযাব [শাস্তি] হতে বাঁচাও)। (বুখারী ও মুসলিম)[১]
মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২৪৮৮
عن ابن عباس قال: كان النبى ﷺ يدعو يقول: «رب أعنى ولا تعن على وانصرنى ولا تنصر على وامكر لى ولا تمكر على واهدنى ويسر الهدٰى لى وانصرنى علٰى من بغٰى على رب اجعلنى لك شاكرا لك ذاكرا لك راهبا لك مطواعا لك مخبتا إليك أواها منيبا رب تقبل توبتى واغسل حوبتى وأجب دعوتى وثبت حجتى وسدد لسانى واهد قلبى واسلل سخيمة صدرى». رواه الترمذى وأبو داود وابن ماجه
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু‘আ করতেন, ‘‘রব্বি আ‘ইন্নী ওয়ালা- তু‘ইন্ ‘আলাইয়্যা ওয়ানসুরনী ওয়ালা- তানসুর ‘আলাইয়্যা ওয়াম্কুরলী ওয়ালা- তাম্কুর ‘আলাইয়্যা ওয়াহদিনী ওয়া ইয়াস্সিরিল হুদা- লী ওয়ানসুরনী ‘আলা- মান্ বাগা- ‘আলাইয়্যা রব্বিজ্‘আলনী লাকা শা-কিরান লাকা যা-কিরান লাকা র-হিবান লাকা মিত্বওয়া-‘আন লাকা মুখবিতান ইলায়কা আও্ওয়া-হান মুনীবান রব্বি তাকব্বাল তাওবাতী ওয়াগসিল হাওবাতী ওয়াআজিব্ দা‘ওয়াতী ওয়া সাব্বিত্ হুজ্জাতী ওয়া সাদ্দিদ্ লিসা-নী ওয়াহদি কলবী ওয়াসলুল সাখীমাতা সদরী’’ (অর্থাৎ- হে রব! আমাকে সাহায্য করো, আমার বিপক্ষে সাহায্য করো না। আমাকে সহযোগিতা করো আমার বিরুদ্ধে সহযোগিতা করো না। আমার পক্ষে উপায়-উপকরণ উদ্ভাবন করো, আমার বিরুদ্ধে উপায়-উপকরণ উদ্ভাবন করো না। আমাকে পথ দেখাও, আমার জন্য পথ সহজ করে দাও। যে আমার ওপর জবরদস্তি করে, তার ওপর আমাকে বিজয়ী করো। হে রব! আমাকে তোমার প্রতি কৃতজ্ঞ বানাও। আমাকে তোমার জিকিরকারী করো, তোমার ভয়ে আমাকে ভীত-সন্ত্রস্ত করো। তোমার প্রতি অনুগত করো, তোমারই প্রতি বিনম্র করো। [অনুতপ্তের জন্য] তোমার কাছে মনের দুঃখ জানাতে শিখাও, তোমার প্রতি আমাকে ঝুকাও। হে রব! তুমি আমার তাওবাহ্ কবূল করো, আমার গুনাহ ধুয়ে দাও। আমার ডাকে সাড়া দাও, আমার ঈমান দৃঢ় করো, আমার মুখ ঠিক রাখো, আমার অন্তরকে হিদায়াত দান করো এবং আমার অন্তরের কলুষতা দূরীভূত করো।)। (তিরমিযী, আবূ দাঊদ ও ইবনু মাজাহ)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৮৯
وعن أبى بكر قال: قام رسول اللٰه ﷺ على المنبر ثم بكٰى فقال: «سلوا اللٰه العفو والعافية فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية». رواه الترمذى وابن ماجه وقال الترمذى: هٰذا حديث حسن غريب إسنادا
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের উপর দাঁড়িয়ে কেঁদে ফেললেন, অতঃপর বললেনঃ তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং শান্তি চাও। কেননা ঈমান আনার পর কাউকেও শান্তির চেয়ে উত্তম আর কিছু দেয়া হয় না। (তিরমিযী ও ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান তবে সানাদ হিসেবে গরীব)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৯০
] وعن أنس أن رجلا جاء إلى النبى ﷺ فقال: يا رسول اللٰه أي الدعاء أفضل؟ قال: «سل ربك العافية والمعافاة فى الدنيا والاٰخرة» ثم أتاه فى اليوم الثانى فقال: يا رسول اللٰه أى الدعاء أفضل؟ فقال له مثل ذٰلك ثم أتاه فى اليوم الثالث فقال له مثل ذٰلك قال: «فإذا أعطيت العافية والمعافاة فى الدنيا والاٰخرة فقد أفلحت». رواه الترمذى وابن ماجه وقال الترمذى: هٰذا حديث حسن غريب إسنادا
তিনি বলেন, একদিন জনৈক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললো, হে আল্লাহর রসূল! কোন্ দু‘আ সর্বোত্তম? উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তোমার রবের কাছে দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা কামনা করো। অতঃপর সেই ব্যক্তি আবার দ্বিতীয় দিন এসে বললো, হে আল্লাহর রসূল! কোন্ দু‘আ সর্বোত্তম? তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে আগের মতো বললেন। আবার সেই ব্যক্তি তৃতীয় দিন আসলো (একই প্রশ্ন করলে), তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আগের মতই উত্তর দিলেন। অতঃপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, দুনিয়া ও আখিরাতে যখন শান্তি ও নিরাপত্তা লাভ করলে, তখন মুক্তি লাভ করলে। (তিরমিযী ও ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান তবে সানাদের দিক দিয়ে তা গরীব)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৯১
وعن عبد الله بن يزيد الخطمى عن رسول اللٰه ﷺ أنه كان يقول فى دعائه: «اللٰهم ارزقنى حبك وحب من ينفعنى حبه عندك اللٰهم ما رزقتنى مما أحب فاجعله قوة لى فيما تحب اللٰهم ما زويت عنى مما أحب فاجعله فراغا لى فيما تحب». رواه الترمذى
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দু‘আ করার সময় বলতেন, ‘‘আল্ল-হুম্মার্ যুকনী হুব্বাকা ওয়াহুব্বা মান্ ইয়ানফা‘উনী হুব্বুহূ ‘ইন্দাকা, আল্ল-হুম্মা মা- রযাকতানী মিম্মা- উহিব্বু ফাজ্‘আলহু ক্যুওয়াতান লী ফীমা- তুহিব্বু, আল্ল-হুম্মা মা যাওয়াইতা ‘আন্নী মিম্মা- উহিব্বু ফাজ্‘আলহু ফারা-গান লী ফীমা- তুহিব্বু’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে তোমার ভালোবাসা এবং যার ভালোবাসা তোমার কাছে আমার জন্য কল্যাণকর হবে মনে করো তার ভালোবাসা আমাকে দান করো। হে আল্লাহ! আমি ভালোবাসি এমন যা তুমি আমাকে দিয়েছো, একে তুমি আমার অনুকূল করে দাও যা তুমি তার জন্য ভালোবাসো। হে আল্লাহ! আমি যা ভালোবাসি তার যতখানি তুমি আমার কাছ হতে দূরে রেখেছো, তাকে তুমি যা আমার পক্ষে ভালোবাসো তা করার জন্য সুযোগ-সুবিধা দান করো।)। (তিরমিযী)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৯২
وعن ابن عمر قال: قلما كان رسول اللٰه ﷺ يقوم من مجلس حتٰى يدعو بهؤلاء الدعوات لأصحابه: «اللٰهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا علٰى من ظلمنا وانصرنا علٰى من عادانا ولا تجعل مصيبتنا فى ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا». رواه الترمذى وقال: هٰذا حديث حسن غريب
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাজলিস (বৈঠক) হতে খুব কমই উঠতেন, যতক্ষণ পর্যন্ত তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার সাহাবীগণের জন্য এ দু‘আ না করতেন- ‘‘আল্ল-হুম্মাকসিম লানা- মিন্ খশ্ইয়াতিকা মা- তাহূলু বিহী বায়নানা- ওয়া বায়না মা‘আ-সীকা ওয়ামিন্ ত্ব-‘আতিকা মা- তুবাল্লিগুনা- বিহী জান্নাতাকা ওয়ামিনাল ইয়াক্বীনি মা- তুহাওবিনু বিহী ‘আলায়না- মুসীবা-তিদ্ দুন্ইয়া- ওয়া মাত্তি‘না- বিআসমা-‘ইনা- ওয়া আবস-রিনা- ওয়া ক্যুওয়াতিনা- মা- আহ্ইয়াইতানা- ওয়াজ্‘আলহুল ওয়া-রিসা মিন্না- ওয়াজ্‘আল সা’রানা- ‘আলা- মান্ যলামনা- ওয়ানসুরনা- ‘আলা- মান ‘আ-দা-না ওয়ালা- তাজ্‘আল মুসীবাতানা- ফী দীনিনা- ওয়ালা- তাজ্‘আলিদ্ দুন্ইয়া- আকবারা হাম্মিনা- ওয়ালা- মাব্লাগা ‘ইলমিনা- ওয়ালা- তুসাল্লিত্ব ‘আলায়না- মান্ লা- ইয়ার্হামুনা-’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাদের মধ্যে ঐ পরিমাণ তোমার ভীতি-সঞ্চার করো যা দিয়ে তুমি আমাদের মাঝে ও তোমার নাফরমানীর মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করবে। তোমার ‘ইবাদাত-আনুগত্যের ঐ পরিমাণ আমাদেরকে দান করো, যা দিয়ে তুমি আমাদেরকে তোমার জান্নাতে প্রবেশ করাবে এবং তোমার ওপর ঈমানের ঐ পরিমাণ দান করো যা দিয়ে তুমি দুনিয়ার বিপদাপদ সহজ করে দেবে। হে আল্লাহ! আমাদের উপকার সাধন করো আমাদের কানের মাধ্যমে, আমাদের চোখের মাধ্যমে ও আমাদের শক্তির মাধ্যমে, যতক্ষণ না তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। হে আল্লাহ! তুমি আমাদের উত্তরাধিকারী জারী রাখো। হে আল্লাহ! তুমি আমাদের প্রতিশোধ-প্রতিরোধকে সীমাবদ্ধ রাখো তাদের ওপর, যারা আমাদের ওপর যুলম [অত্যাচার-অবিচার] করেছে এবং আমাদের সাহায্য-সহযোগিতা করো তাদের বিরুদ্ধে, যারা আমাদের সাথে শত্রুতা করেছে। হে আল্লাহ! আমাদের দ্বীন সম্পর্কে আমাদেরকে কোন বিপদে ফেলো না এবং দুনিয়াকে আমাদের মৌলিক চিন্তার বিষয় ও জ্ঞানের পরিসীমা করো না। হে আল্লাহ! যারা আমাদের ওপর দয়া প্রদর্শন করবে না, তাদেরকে আমাদের ওপর চাপিয়ে দিও না।)। (তিরমিযী; তিনি বলেন, হাদীসটি হাসান গরীব)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৯৩
وعن أبى هريرة قال: كان رسول اللٰه ﷺ يقول: «اللٰهم انفعنى بما علمتنى وعلمنى ما ينفعنى وزدنى علما الحمد للٰه علٰى كل حال وأعوذ باللٰه من حال أهل النار». رواه الترمذى وابن ماجه وقال الترمذى: هٰذا حديث غريب إسنادا
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আ) বলতেন, ‘‘আল্ল-হুম্মান্ ফা‘নী বিমা- ‘আল্লামতানী ওয়া ‘আল্লিমনী মা- ইয়ানফা‘উনী ওয়া যিদ্নী ‘ইলমা-, আলহামদু লিল্লা-হি ‘আলা- কুল্লি হা-লিন্ ওয়া আ‘ঊযুবিল্লা-হি মিন হা-লি আহলিন্না-র’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমাদেরকে যা শিক্ষা দিয়েছো তা আমাদের উপকারে লাগাও এবং আমাদের উপকারে আসে এমন শিক্ষা দান করো, আর আমাদের জ্ঞান বৃদ্ধি করো। প্রত্যেক অবস্থায়ই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি জাহান্নামীদের অবস্থা হতে এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাই।)। (তিরমিযী ও ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটির সানাদ গরীব)[১]
মিশকাতুল মাসাবিহ ২৪৯৪
وعن عمر بن الخطاب قال: كان النبى ﷺ إذا أنزل عليه الوحى سمع عند وجهه دوى كدوى النحل فأنزل عليه يوما فمكثنا ساعة فسرى عنه فاستقبل القبلة ورفع يديه وقال: «اللٰهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا واٰثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا». ثم قال: «أنزل على عشر اٰيات من أقامهن دخل الجنة» ثم قرأ: ﴿(قد أفلح المؤمنون﴾ حتٰى ختم عشر اٰيات. رواه أحمد والترمذى
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর যখন ওহী অবতীর্ণ হতো তাঁর মুখে মৌমাছির গুন্ গুন্ শব্দের মতো আওয়াজ শোনা যেতে। এভাবে একদিন তাঁর ওপর ওহী নাযিল করা হলো। আমরা কিছু সময় তাঁর কাছে অপেক্ষা করলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বাভাবিক হয়ে কিবলার দিকে ফিরলেন এবং হাত উঠিয়ে বললেন, ‘‘আল্ল-হুম্মা যিদনা- ওয়ালা- তানক্বুসনা- ওয়া আকরিমনা- ওয়ালা- তুহিন্না- ওয়া আ‘ত্বিনা- ওয়ালা- তাহ্রিম্না- ওয়া আ-সির্না- ওয়ালা- তু’সির ‘আলায়না- ওয়া আর্যিনা- ওয়ার্যা ‘আন্না-’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমাদের জন্য [তোমার দান] বাড়িয়ে দাও, কম করো না। আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না। আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। আমাদেরকে ক্ষমতা দাও, কাউকেও আমাদের বিপক্ষে ক্ষমতা দিও না। তুমি আমাদেরকে খুশী করো, আমাদের প্রতিও তুমি খুশী থাকো।)। অতঃপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এখন আমার ওপর দশটি আয়াত নাযিল হলো, যে ব্যক্তি এ আয়াত বাস্তবায়ন করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিলাওয়াত করতে লাগলেন, (সূরা মু’মিনূন-এর শুরু হতে) ‘‘কদ্ আফলাহাল মু’মিনূন’’ (অর্থাৎ- মু’মিনগণ কৃতকার্য হয়েছে)- এভাবে দশটি আয়াত (তিলাওয়াত) শেষ করলেন। (আহমাদ ও তিরমিযী)[১]