দ্বিতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ২৪৬৪

عن أبى هريرة قال: كان رسول اللٰه ﷺ يقول: «اللٰهم إنى أعوذ بك من الأربع: من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعاء لا يسمع». رواه أحمد وأبو داود وابن ماجه

‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল আরবা‘ই: মিন্ ‘ইলমিন লা- ইয়ানফা‘উ মিন্ কলবিন লা- ইয়াখশা‘উ ওয়ামিন্ নাফসিন লা- তাশবা‘উ ওয়ামিন দু‘আ-য়িন লা- ইউসমা‘উ’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি চারটি বিষয়ে তোমার কাছে আশ্রয় চাইঃ যে জ্ঞান কোন উপকারে আসে না, যে অন্তর ভীত-সন্ত্রস্ত হয় না, যে আত্মা তৃপ্ত হয় না এবং যে দু‘আ কবূল হয় না।)। (আহমাদ, আবূ দাঊদ ও ইবনু মাজাহ)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৬৫

ورواه الترمذى عن عبد اللٰه بن عمرو. والنسائى عنهما

হতে এবং নাসায়ী উভয় হতে হাদীসটি বর্ণনা করেছেন।[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৬৬

وعن عمر قال: كان رسول اللٰه ﷺ يتعوذ من خمس: من الجبن والبخل وسوء العمر وفتنة الصدر وعذاب القبر. رواه أبو داود والنسائى

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয় হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেনঃ ভীরুতা, কৃপণতা, বয়সের অনিষ্টতা, অন্তরের কুমন্ত্রণা ও কবরের ‘আযাব। (আবূ দাঊদ ও নাসায়ী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৬৭

وعن أبى هريرة أن رسول اللٰه ﷺ كان يقول: «اللٰهم إنى أعوذ بك من الفقر والقلة والذلة وأعوذ من أن أظلم أو أظلم» رواه أبو داود والنسائى

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আয়) বলতেনঃ ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি ওয়ায্ যিল্লাতি ওয়া মিন্ আন্ আযলিমা আও উযলামা’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে অস্বচ্ছলতা, স্বল্পতা, অপমান-অপদস্ত হতে আশ্রয় প্রার্থনা করি এবং আমি অত্যাচারী অথবা অত্যাচারিত হওয়া হতেও তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। (আবূ দাঊদ ও নাসায়ী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৬৮

وعنه أن رسول اللٰه ﷺ كان يقول: «اللٰهم إنى أعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق». رواه أبو داود والنسائى

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আয়) বলতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাশ্ শিকা-কি, ওয়ান্ নিফা-কি ওয়া সূয়িল আখলা-ক’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি সত্যের বিরুদ্ধাচরণ, মুনাফিক্বী ও চরিত্রহীনতা হতে তোমার কাছে আশ্রয় চাই)। (আবূ দাঊদ ও নাসায়ী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৬৯

وعنه أن رسول اللٰه ﷺ كان يقول: «اللٰهم إنى أعوذ بك من الجوع فإنه بئس الضجيع وأعوذ بك من الخيانة فإنها بئست البطانة». رواه أبو داود والنسائى وابن ماجه

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আয়) বলতেনঃ ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা, মিনাল জূ‘ই ফাইন্নাহূ বি’সায্ যজী‘উ, ওয়া আ‘ঊযুবিকা মিনাল খিয়া-নাতি ফাইন্নাহা- বি’সাতিল বিত্বা-নাহ্’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে অভুক্ত হতে আশ্রয় চাই, কেননা তা মানুষের কতই না খারাপ নিদ্রা-সাথী এবং তোমার কাছে আশ্রয় চাই বিশ্বাসঘাতকতা হতে, কেননা বিশ্বাসঘাতকতা কতই না মন্দ অদৃশ্য স্বভাব।)। (আবূ দাঊদ, নাসায়ী ও ইবনু মাজাহ)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭০

وعن أنس أن رسول اللٰه ﷺ كان يقول: «اللٰهم إنى أعوذ بك من البرص والجذام والجنون ومن سيئ الأسقام». رواه أبو داود والنسائى

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আয়) বলতেনঃ ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল বারাসি, ওয়াল জুযা-মি, ওয়াল জুনূনি, ওয়ামিন্ সাইয়্যিয়িল আসক্বা-ম’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি শ্বেতরোগ, কুষ্ঠরোগ, উম্মাদনা ও কঠিন রোগসমূহ হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি)। (আবূ দাঊদ ও নাসায়ী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭১

وعن قطبة بن مالك قال: كان النبى ﷺ يقول: «اللٰهم إنى أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء». رواه الترمذى

তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু‘আ) বলতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন্ মুনকারা-তিল আখলা-কি, ওয়াল আ‘মা-লি, ওয়াল আহ্ওয়া-য়ি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ স্বভাব, অসৎ কাজ ও খারাপ আশা-আকাঙ্খা হতে আশ্রয় চাই)। (তিরমিযী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭২

وعن شتير بن شكل بن حميد عن أبيه قال: قلت: يا نبى اللٰه علمنى تعويذا أتعوذ به قال: «قل اللٰهم إنى أعوذ بك من شر سمعى ومن شر بصرى وشر لسانى وشر قلبى وشر منيى». رواه أبو داود والترمذى والنسائى

তাঁর পিতা শাকাল (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন বললাম, হে আল্লাহর নাবী! আমাকে এমন একটি দু‘আ শিখিয়ে দিন, যা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, পড়- ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন্ শাররি সাম্‘ঈ, ওয়ামিন্ শাররি বাসারী, ওয়া শাররি লিসা-নী ওয়া শাররি কলবী ওয়া শাররি মানিয়্যি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই- আমার কানের [মন্দ শোনার] অনিষ্টতা, চোখের [দেখার] অনিষ্টতা, আমার মুখের [বলার] অনিষ্টতা, আমার কলবের [অন্তরের চিন্তা-ভাবনার] অনিষ্টতা ও বীর্যের [যিনা-ব্যভিচারের] অনিষ্টতা হতে রক্ষা পাওয়ার জন্য।)। (আবূ দাঊদ, তিরমিযী ও নাসায়ী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭৩

وعن أبى اليسر أن رسول اللٰه ﷺ كان يدعو: «اللٰهم إنى أعوذ بك من الهدم وأعوذ بك من التردى ومن الغرق والحرق والهرم وأعوذ بك من أن يتخبطنى الشيطان عند الموت وأعوذ بك من أن أموت فى سبيلك مدبرا وأعوذ بك من أن أموت لديغا» رواه أبو داود والنسائى وزاد فى رواية أخرٰى الغم

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দু‘আ করতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হাদমি ওয়া আ‘ঊযুবিকা মিনাত্ তারাদ্দী ওয়ামিনাল গরাকি ওয়াল হারক্বি ওয়াল হারামি ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ ইয়াতাখব্বাত্বানিশ্ শায়ত্ব-নু ‘ইন্‌দাল মাওতি ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ আমূতু ফী সাবীলিকা মুদবিরান ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ আমূতা লাদীগা-’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই [আমার ওপর] কিছু ধসে পড়া হতে। হে আল্লাহ! উপর হতে পড়া, পানিতে ডুবা, আগুনে পোড়া ও বার্ধক্য হতেও আমি তোমার কাছে আশ্রয় চাই। আরো আশ্রয় চাই তোমার কাছে মৃত্যুর সময় শয়তানের প্ররোচনায় নিমজ্জিত হওয়া হতে। আর তোমার পথ হতে পৃষ্ঠপ্রদর্শনরত [জিহাদের ময়দান হতে পিছ পা] অবস্থায় মৃত্যুবরণ করা হতেও আশ্রয় চাই। আরো আশ্রয় চাই দংশিত হয়ে মৃত্যুবরণ করা হতে।)। (আবূ দাঊদ, নাসায়ী; নাসায়ীর অপর এক বর্ণনায় আরো রয়েছে ‘‘এবং শোক’’ হতে)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭৪

وعن معاذ عن النبى ﷺ قال: إستعيذوا باللٰه من طمع يهدى إلٰى طبع. رواه أحمد والبيهقى فى الدعوات الكبير

তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আল্লাহর কাছে লোভ-লালসা হতে আশ্রয় চাও, যে লোভ-লালসা মানুষকে দোষ-ত্রুটির দিকে এগিয়ে দেয়। (আহমাদ, বায়হাক্বী- দা‘ওয়াতুল কাবীর)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭৫

وعن عائشة أن النبى ﷺ نظر إلى القمر فقال: «يا عائشة استعيذى باللٰه من شر هٰذا فإن هٰذا هو الغاسق إذا وقب». رواه الترمذى

তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদের দিকে তাকিয়ে বলেন, ‘‘হে ‘আয়িশাহ্! আল্লাহর কাছে এর অনিষ্টতা হতে আশ্রয় চাও। কারণ এটা হলো সেই গ-সিক বা অস্তগামী যখন তা অন্ধকার হয়ে যায়।’’ (তিরমিযী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭৬

وعن عمران بن حصين قال: قال النبى ﷺ لأبى: «يا حصين كم تعبد اليوم إلها؟» قال أبى: سبعة: ستا فى الأرض وواحدا فى السماء قال: «فأيهم تعد لرغبتك ورهبتك؟» قال: الذى فى السماء قال: «يا حصين أما إنك لو أسلمت علمتك كلمتين تنفعانك» قال: فلما أسلم حصين قال: يا رسول الله علمنى الكلمتين اللتين وعدتنى فقال: «قل اللٰهم ألهمنى رشدى وأعذنى من شر نفسى». رواه الترمذى

তিনি বলেন, একদিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হুসায়নকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কতজন মা‘বূদের পূজা করছো? আমার পিতা বললেন, সাতজনের- তন্মধ্যে ছয়জন মাটিতে আর একজন আকাশে। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আশা-নিরাশার ও ভয়-ভীতির সময় কাকে মানো (কোন্ মা‘বূদকে ডাকো)? আমার পিতা বললেন, যিনি আকাশে আছেন তাকে মানি। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তবে শুন হুসায়ন! যদি তুমি ইসলাম গ্রহণ করো, আমি তোমাকে দু’টি কালিমা শিখাবো, যা তোমার উপকারে (পরকালীন মুক্তি) আসবে। বর্ণনাকারী [‘ইমরান (রাঃ)] বলেন, আমার পিতা হুসায়ন ইসলাম গ্রহণ করার পর বললেন, হে আল্লাহর রসূল! আমাকে ঐ কালিমা দু’টি শিখিয়ে দিন, যার কথা আপনি আমাকে ওয়া‘দা দিয়েছিলেন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি (সেই আসমানের মা‘বূদকে) বলো, ‘‘আল্ল-হুম্মা আলহিম্‌নী রুশদী, ওয়া আ‘ইযনী মিন শাররি নাফসী’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমার অন্তরকে সত্য পথের সন্ধান দাও এবং আমার নাফসের অপকারিতা হতে রক্ষা করো)। (তিরমিযী)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭৭

وعن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول اللٰه ﷺ قال: إذا فزع أحدكم فى النوم فليقل: أعوذ بكلمات اللٰه التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون فإنها لن تضره وكان عبد اللٰه بن عمرو يعلمها من بلغ من ولده ومن لم يبلغ منهم كتبها فى صك ثم علقها فى عنقه. رواه أبو داود والترمذى وهٰذا لفظه

তাঁর পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন ঘুমের মধ্যে ভয় পায় সে যেন বলে, ‘‘আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত্ তা-ম্মা-তি মিন্ গাযাবিহী ওয়া ‘ইকাবিহী ওয়া শার্‌রি ‘ইবা-দিহী ওয়ামিন্ হামাযা-তিশ্ শায়া-ত্বীনি ওয়া আন্ ইয়াহ্‌যুরূন’’ (অর্থাৎ- আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় চাই, আল্লাহর ক্রোধ ও তার শাস্তি হতে, তাঁর বান্দাদের অপকারিতা হতে এবং শয়তানের দ্বিধা-দ্বন্দ্ব হতে। আর তারা যেন আমার কাছে উপস্থিত হতে না পারে।)। এতে শয়তানের দ্বিধা-দ্বন্দ্ব তার ক্ষতি করতে পারবে না। বর্ণনাকারী বলেনঃ ‘আবদুল্লাহ ইবনু ‘আমর তাঁর সন্তান-সন্ততিদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হতেন তাদেরকে এই দু‘আ শিখিয়ে দিতেন, আর যারা অপ্রাপ্তবয়স্ক এ দু‘আ কাগজে লিখে তাদের গলায় লটকিয়ে দিতেন। (আবূ দাঊদ, তিরমিযী; হাদীসটি তিরমিযীর ভাষ্য)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৭৮

وعن أنس قال قال رسول اللٰه ﷺ: من سأل اللٰه الجنة ثلاث مرات قالت الجنة: اللٰهم أدخله الجنة ومن استجار من النار ثلاث مرات قالت النار: اللٰهم أجره من النار. رواه الترمذى والنسائى

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করে; জান্নাত বলবে, হে আল্লাহ! তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে; জাহান্নাম বলবে, হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। (তিরমিযী ও নাসায়ী)[১]


মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ২৪৭৯

عن القعقاع: أن كعب الأحبار قال: لولا كلمات أقولهن لجعلتنى يهود حمارا فقيل له: ما هن؟ قال: أعوذ بوجه اللٰه العظيم الذى ليس شىء أعظم منه وبكلمات اللٰه التامات التى لا يجاوزهن بر ولا فاجر وبأسماء اللٰه الحسنٰى ما علمت منها وما لم أعلم من شر ما خلق وذرأ وبرأ. رواه مالك

তিনি বলেন, কা‘ব আল আহবার বলেছেন, যদি আমি এ বাক্যগুলো না বলতাম, তবে ইয়াহূদীরা নিশ্চয়ই আমাকে গাধা বানিয়ে ফেলতো। তাকে জিজ্ঞেস করা হলো, সে বাক্যগুলো কি? তিনি বলেন, ‘‘আ‘ঊযু বিওয়াজ্ হিল্লা-হিল ‘আযীম আল্লাযী লায়সা শাইউন আ‘যমা মিনহু, ওয়াবিকালিমা-তিল্লা-হিত্ তা-ম্মা-তিল্লাতি লা- ইউজা-বিযুহুন্না বাররুন ওয়ালা- ফা-জিরুন, ওয়াবি আসমা-য়িল্লা-হিল হুসনা-, মা- ‘আলিমতু মিনহা-, ওয়ামা- লাম্ আ‘লাম মিন্ শাররি মা- খলাকা ওয়া যারাআ ওয়া বারাআ’’ (অর্থাৎ- আমি মহান আল্লাহর সত্তার আশ্রয় প্রার্থনা করছি, তাঁর অপেক্ষা মহান আর কেউ নেই এবং আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের আশ্রয় নিচ্ছি যা অতিক্রম করার শক্তি ভালো-মন্দ কোন লোকের নেই। আমি আরো আশ্রয় চাচ্ছি আল্লাহর ‘আসমা-য়ি হুসনা-’ বা উত্তম নামসমূহের, যা আমি জানি আর যা আমি জানি না তাঁর সৃষ্টির অনিষ্টতা হতে যাদেরকে তিনি সৃষ্টি করেছেন ও পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন।)। (মালিক)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৮০

وعن مسلم بن أبى بكرة قال: كان أبى يقول فى دبر الصلاة: اللٰهم إن أعوذ بك من الكفر والفقر وعذاب القبر فكنت أقولهن فقال: أى بنى عمن أخذت هٰذا؟ قلت: عنك قال: إن رسول اللٰه ﷺ كان يقولهن فى دبر الصلاة. رواه النسائى والترمذى إلا أنه لم يذكر فى دبر الصلاة. وروٰى أحمد لفظ الحديث وعنده: فى دبر كل صلاة

তিনি বলেন, আমার পিতা আবূ বাকরা (রাঃ) সলাত আদায় শেষে বলতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্ আ‘ঊযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া ‘আযা-বিল কবরি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে কুফরী, পরমুখাপেক্ষিতা ও কবর ‘আযাব হতে আশ্রয় চাই)। আর আমিও তাই বলতাম। একবার তিনি আমাকে বললেন, হে বৎস! তুমি এটা (দু‘আটি) কার থেকে গ্রহণ করেছো? আমি বললাম, আপনার কাছে থেকেই তো। তখন তিনি বললেন, তবে শুন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাক্য সলাত শেষ হবার পর বলতেন। (তিরমিযী; নাসায়ী ‘সলাত শেষে’ শব্দ ছাড়া, আহমাদ শুধু দু‘আটি বর্ণনা করেছেন, তবে তাঁর বর্ণনায় রয়েছে ‘প্রতিটি সলাত শেষে’)[১]


মিশকাতুল মাসাবিহ ২৪৮১

وعن أبى سعيد قال: سمعت رسول اللٰه ﷺ يقول: «أعوذ باللٰه من الكفر والدين» فقال رجل: يا رسول اللٰه أتعدل الكفر بالدين؟ قال: «نعم». وفى رواية «اللٰهم إنى أعوذ بك من الكفر والفقر». قال رجل: ويعدلان؟ قال: «نعم». رواه النسائى

তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘‘আ‘ঊযুবিল্লা-হি মিনাল কুফরি ওয়াদ্দায়নি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে কুফরী ও ঋণ হতে আশ্রয় চাই)। এটা শুনে জনৈক ব্যক্তি বলে উঠলো, হে আল্লাহ রসূল! আপনি ঋণকে কুফরীর সমান মনে করেছেন? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যাঁ। অন্য এক বর্ণনায় আছে, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে কুফরী ও পরমুখাপেক্ষিতা হতে আশ্রয় চাই)। তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রসূল! এ দু’টো কি সমান (এক বিষয়)? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যাঁ। (নাসায়ী)[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية