মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২২৭৯
وعن عبد الله بن بسر: أن رجلا قال: يا رسول اللٰه إن شرائع الإسلام قد كثرت على فأخبرنى بشىء أتشبث به قال: لا يزال لسانك رطبا بذكر اللٰه. رواه الترمذى وابن ماجه وقال الترمذى: هٰذا حديث حسن غريب
তিনি বলেন, একদিন জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসূল! আমার ওপর ইসলামের (নাফ্লী) নির্ধারিত বিধি-বিধান অনেক। তাই আমাকে সংক্ষেপে কিছু বলে দিন যা আমি সব সময় করতে পারি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি সব সময় তোমার জিহবাকে আল্লাহর জিকিররত রাখবে। (তিরমিযী, ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব)[১]
মিশকাতুল মাসাবিহ ২২৮০
وعن أبى سعيد: أن رسول اللٰه ﷺ سئل: أى العباد أفضل وأرفع درجة عند اللٰه يوم القيامة؟ قال: «الذاكرون اللٰه كثيرا والذاكرات» قيل: يا رسول اللٰه ومن الغازى فى سبيل اللٰه؟ قال: «لو ضرب بسيفه فى الكفار والمشركين حتٰى ينكسر ويختضب دما فإن الذاكر للٰه أفضل منه درجة». رواه أحمد والترمذى وقال الترمذى: هٰذا حديث حسن غريب
তিনি বলেন, একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, কিয়ামাতের দিন আল্লাহর কাছে কে সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাবান হবে? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী। আবার তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! আল্লাহর পথে জিহাদকারীদের চেয়েও কি তারা মর্যাদাবান ও শ্রেষ্ঠ? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যাঁ, সে যদি নিজের তরবারি দিয়ে কাফির ও মুশরিকদেরকে আঘাত করে, এমনকি তার তরবারি ভেঙে যায়, আর সে নিজেও হয়ে পড়ে রক্তাক্ত, তাহলেও তার থেকে আল্লাহর জিকিরকারী শ্রেষ্ঠ ও মর্যাদাবান। (আহমদ, তিরমিযী; তিরমিযী বলেন, হাদীসটি গরীব)[১]
মিশকাতুল মাসাবিহ ২২৮১
وعن ابن عباس قال: قال رسول اللٰه ﷺ: الشيطان جاثم علٰى قلب ابن اٰدم فإذا ذكر اللٰه خنس وإذا غفل وسوس. رواه البخارى تعليقا
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শয়তান আদম সন্তানের কলবের বা অন্তরের উপর জেঁকে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে তখন সরে যায় আর যখন গাফিল বা অমনোযোগী হয় তখন শয়তান তার দিলে ওয়াস্ওয়াসা দিতে থাকে। (বুখারী তা‘লীক হিসেবে)[১]
মিশকাতুল মাসাবিহ ২২৮২
وعن مالك قال: بلغنى أن رسول اللٰه ﷺ كان يقول: «ذاكر اللٰه فى الغافلين كالمقاتل خلف الفارين وذاكر اللٰه فى الغافلين كغصن أخضر فى شجر يابس
তিনি বলেন, আমার কাছে বিশ্বস্ততার সাথে সংবাদ এসেছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অলস অমনোযোগীদের মধ্যে জিকিরকারী এমন, যেমন যুদ্ধের ময়দান হতে পলায়নকারীদের মধ্যে যুদ্ধকারী। আর গাফিলদের মধ্যে জিকিরকারী এমন, যেমন শুকনো গাছের মধ্যে কাঁচা ডাল।[১]
মিশকাতুল মাসাবিহ ২২৮৩
وفى رواية: مثل الشجرة الخضراء فى وسط الشجر وذاكر اللٰه فى الغافلين مثل مصباح فى بيت مظلم وذاكر اللٰه فى الغافلين يريه اللٰه مقعده من الجنة وهو حى وذاكر اللٰه فى الغافلين يغفر له بعدد كل فصيح وأعجم». والفصيح: بنو اٰدم والأعجم: البهائم. رواه رزين
শুকনো গাছ-গাছড়ার মধ্যে সতেজ সবুজ গাছ যেমন, তেমনি গাফিলদের মধ্যে জিকিরকারী এমন, যেমন অন্ধকার ঘরে আলো। গাফিলদের মধ্যে জিকিরকারীকে তার জীবদ্দশায়ই তার জান্নাতের স্থান দেখানো হবে এবং গাফিলদের মধ্যে জিকিরকারীর গুনাহ মানুষ ও পশুর সংখ্যা পরিমাণ ক্ষমা করে দেয়া হবে। (রযীন)[১]
মিশকাতুল মাসাবিহ ২২৮৪
وعن معاذ بن جبل قال: ما عمل العبد عملا أنجٰى له من عذاب اللٰه من ذكر اللٰه. رواه مالك والترمذى وابن ماجه
তিনি বলেন, আল্লাহর যিকিরের চেয়ে আল্লাহর ‘আযাব হতে রক্ষা করতে পারার মতো কোন ‘আমাল আল্লাহর কোন বান্দা করতে পারে না। (মালিক, তিরমিযী, ইবনু মাজাহ)[১]
মিশকাতুল মাসাবিহ ২২৮৫
وعن أبى هريرة قال: قال رسول اللٰه ﷺ: «إن اللٰه تعالٰى يقول: أنا مع عبدى إذا ذكرنى وتحركت بى شفتاه». رواه البخارى
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা বলেন, আমার বান্দা যখন আমার জিকির করে আমার জন্যে তার দুই ঠোঁট নড়ে তখন আমি তার কাছে থাকি। (বুখারী)[১]
মিশকাতুল মাসাবিহ ২২৮৬
وعن عبد اللٰه بن عمر عن النبى ﷺ أنه كان يقول: «لكل شىء صقالة وصقالة القلوب ذكر اللٰه وما من شىء أنجٰى من عذاب اللٰه من ذكر اللٰه» قالوا: ولا الجهاد فى سبيل اللٰه؟ قال: «ولا أن يضرب بسيفه حتٰى ينقطع». رواه البيهقى فى الدعوات الكبير
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেকটা জিনিসের (পরিষ্কার-পরিচ্ছন্নের জন্য) একটা ব্রাশ বা মাজন আছে। আর কলব বা মন পরিষ্কার করার জন্য ব্রাশ বা মাজন হলো আল্লাহর জিকির। আল্লাহর ‘আযাব হতে মুক্তি দেয়ার জন্য আল্লাহর যিকিরের চেয়ে অধিক কার্যকর আর কোন জিনিসই নেই। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আল্লাহর পথে জিহাদ করাও কি নয়? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সে মুজাহিদ আল্লাহর পথে প্রচন্ড বেগে তরবারির আঘাতে তা (যদি) ভেঙেও ফেলে। (বায়হাক্বী- দা‘ওয়াতুল কাবীর)[১]