মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ২১০৭
عن ابن عمر عن النبى ﷺ أنه كان إذا اعتكف طرح له فراشه أو يوضع له سريره وراء أسطوانة التوبة. رواه ابن ماجه
তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার সময় তাঁর জন্য মাসজিদে বিছানা পাতা হত। সেখানে তাঁর জন্য ‘তাওবার’ খুঁটির পেছনে খাট লাগানো হত। (ইবনু মাজাহ)[১]
মিশকাতুল মাসাবিহ ২১০৮
وعن ابن عباس: أن رسول اللٰه ﷺ قال فى المعتكف: «هو يعتكف الذنوب ويجزٰى له من الحسنات كعامل الحسنات كلها». رواه ابن ماجه
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেছেন যে, ইতিকাফকারী ঐ ব্যক্তির ন্যায় যে বাইরে থেকে সকল নেক কাজ করে, গুনাহ হতে বেঁচে থাকে-তার জন্য নেকী লেখা হয়। (ইবনু মাজাহ)[১]