মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ১৯৫৩
عن عمير مولى ابي اللحم قال: أمرني مولاي أن أقدد لحما فجاءنى مسكين فأطعمته منه فعلم بذلك مولاي فضربنى فأتيت رسول الله ﷺ فذكرت ذلك له فدعاه فقال: «لم ضربته؟» فقال يعطى طعامى بغير أن امره فقال: «الأجر بينكما» . وفى رواية قال: كنت مملوكا فسألت رسول الله ﷺ: أأتصدق من مال موالي بشيء؟ قال: «نعم والأجر بينكما نصفان» . رواه مسلم
আমার মুনিব আমাকে গোশত টুকরা করার হুকুম দিলেন। এমন সময় একজন মিসকীন এলো। আমি তাকে ওখান থেকে কিছু গোশত খেতে দিলাম। আমার মুনিব এ কথা জানতে পারলেন। তিনি আমাকে মারলেন। আমি রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এলাম। এ ঘটনা তাঁর কাছে বললাম। তিনি আমার মুনিবকে ডেকে পাঠালেন। তাকে জিজ্ঞেস করলেন, তুমি ‘উমায়রকে মেরেছ কেন? তিনি বললেন, সে আমার অনুমতি ছাড়া (মিসকীনকে) খাবার দিয়ে দেয়। রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এর সাওয়াব তোমাদের দু’জনেরই হত। অন্য বর্ণনায় আছে, ‘উমায়র বলেছেন, আমি গোলাম। তাই রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করেছিলাম আমার মুনিবের ধন সম্পদ থেকে সাদাকাহ করতে পারব কিনা? তিনি বললেন, হ্যাঁ, পারবে। এর সাওয়াব তোমরা দুজন অর্ধেক অর্ধেক করে পাবে। (মুসলিম) [১]
মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ১৯৫৪
عن عمر بن الخطاب قال: حملت على فرس في سبيل الله فأضاعه الذى كان عنده فأردت أن أشتريه وظننت أنه يبيعه برخص فسألت النبي ﷺ فقال: «لا تشتره ولا تعد فى صدقتك وإن أعطاكه بدرهم فإن العائد فى صدقته كالكلب يعود في قيئه». وفى رواية: «لا تعد فى صدقتك فإن العائد فى صدقته كالعائد فى قيئه». (متفق عليه)
তিনি বলেন, আমি এক ব্যক্তিকে আল্লাহর পথে সাওয়ার হবার জন্য ঘোড়া দান করলাম। সে এ ঘোড়াটি নষ্ট করে ফেলল। (তখন) আমি ঘোড়াটিকে কিনে নেবার ইচ্ছা করলাম। আমার ধারণা ছিল, সে কম দামে ঘোড়াটি বিক্রী করবে। এ সম্পর্কে আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি ওটা কিনো না। আর দান করা জিনিস ফেরতও নিও না যদি তা তোমাকে এক দিরহামের বিনিময়েও দেয়। কারণ সদাক্বাহ্ দিয়ে ফেরত নেয়া ব্যক্তি ঐ কুকুরের সমতুল্য, যে নিজের বমি নিজে চেটে খায়। অপর এক বর্ণনায় আছে, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দান করা সদাক্বাহ্ ফেরত নেয়া ব্যক্তি তারই মতো, যে বমি করে এবং তা চেটে খায়। (বুখারী, মুসলিম) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৫৫
وعن بريدة قال: كنت جالسا عند النبي ﷺ إذ أتته امرأة فقالت يا رسول الله إنى كنت تصدقت على أمى بجارية وإنها ماتت قال: «وجب أجرك وردها عليك الميراث» . قالت يا رسول الله إنه كان عليها صوم شهر أفأصوم عنها قال: «صومى عنها» . قالت يا رسول الله إنها لم تحج قط أفأحج عنها قال: «نعم حجى عنها» . رواه مسلم
তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দরবারে বসেছিলাম। তখন এক মহিলা তাঁর কাছে উপস্থিত হলো। সে নিবেদন করল, হে আল্লাহর রাসূল! আমি মা-কে আমার একটি বাঁদী সদাক্বাহ্ হিসেবে দান করেছিলাম। আমার মা মৃত্যুবরণ করেছেন। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমার সাওয়াব তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন মীরাস (আইন) তোমাকে বাঁদিটি ফেরত দিয়েছে। মহিলাটি আবার বলল, হে আল্লাহর রাসূল! আমার মায়ের উপর এক মাসের সিয়াম (ফারয) ছিল। আমি কি তা’ তার পক্ষ থেকে আদায় করে দেব? তিনি বলেন, তার পক্ষ থেকে আদায় করবে। মহিলাটি পুনরায় বলল, আমার মা কখনো হাজ্জ পালন করেননি। আমি কি তার পক্ষে হাজ্জ আদায় করব? তিনি বললেন, হ্যাঁ। তুমি তার হাজ্জ আদায় করে দাও। (মুসলিম) [১]