মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ১৯২৪
عن أبى ذر قال: قال رسول الله ﷺ: «ما من عبد مسلم ينفق من كل مال له زوجين فى سبيل الله إلا استقبلته حجبة الجنة كلهم يدعوه إلى ما عنده» . قلت: وكيف ذلك؟ قال: «إن كانت إبلا فبعيرين وإن كانتعن أبى ذر قال: قال رسول الله ﷺ: «ما من عبد مسلم ينفق من كل مال له زوجين فى سبيل الله إلا استقبلته حجبة الجنة كلهم يدعوه إلى ما عنده» . قلت: وكيف ذلك؟ قال: «إن كانت إبلا فبعيرين وإن كانت بقرة فبقرتين» . رواه النسائي بقرة فبقرتين» . رواه النسائي
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ যে মুসলিম বান্দা তার ধন-সম্পদ থেকে দু’ দু‘টি (জোড়া) আল্লাহর পথে খরচ করে, জান্নাতের সকল প্রহরী তাকে অভ্যর্থনা জানাবে। তাকে তাদের কাছে রক্ষিত জিনিসের দিকে ডাকবে। আবূ যার (রাঃ) বলেন, আমি বললাম, ‘দু’ দু‘টির অর্থ কী? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যদি তাঁর কাছে উট থাকে তাহলে দু’ দু‘টি করে উট আর যদি গরু থাকে, তাহলে দু’ দু‘টি করে গরু (দান করবে)। (নাসায়ী) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯২৫
وعن مرثد بن عبد الله قال: حدثنى بعض أصحاب رسول الله ﷺ أنه سمع رسول الله ﷺ يقول: «إن ظل المؤمن يوم القيامة صدقته» . رواه أحمد
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কিছু সাহাবী আমাকে এ হাদীসটি শুনিয়েছেন যে, তাঁরা রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে এ কথা বলতে শুনেছেন, “ক্বিয়ামাতের দিন মু’মিনের ছায়া হবে তার দান সদাক্বাহ্”। (আহমাদ) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯২৬
وعن ابن مسعود قال: قال رسول الله ﷺ: «من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته» . قال سفيان: إنا قد جربناه فوجدناه كذلك. رواه رزين
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ‘আশুরার দিন নিজের পরিবার পরিজনের জন্য উদারহস্তে খরচ করবে আল্লাহ তা‘আলা গোটা বছর উদারহস্তে তাকে দান করবেন। সুফইয়ান সাওরী বলেন, আমরা এর পরীক্ষা করেছি এবং কথার সত্যতার প্রমাণ পেয়েছি। (রযীন) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯২৭
وروى البيهقي فى شعب الإيمان عنه وعن أبى هريرة وأبى سعيد وجابر وضعفه
এ হাদীসটিকে ইমাম বায়হাক্বী ‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ, আবূ হুরায়রাহ্, আবূ সা‘ঈদ ও জাবির (রাঃ) হতে শু‘আবুল ঈমানে নকল করেছেন। তিনি এটি দুর্বল বলেও আখ্যায়িত করেছেন। [১]
মিশকাতুল মাসাবিহ ১৯২৮
وعن أبى أمامة قال: قال أبو ذر: يا نبي الله أرأيت الصدقة ماذا هي؟ قال: «أضعاف مضاعفة وعند الله المزيد» . رواه أحمد
তিনি বলেন, আবূ যার (রাঃ) আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমাকে বলুন সদাক্বার সাওয়াব কী? রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এর সাওয়াব কয়েক গুণ। বরং আল্লাহর কাছে এর সাওয়াব আরও বেশী। (আহমাদ) [১]
মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ১৯২৯
عن أبى هريرة وحكيم بن حزام قالا: قال رسول الله ﷺ: «خير الصدقة ما كان عن ظهر غنى وأبدأ بمن تعول» . رواه البخاري ومسلم عن حكيم وحده
উভয়ে বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উত্তম হলো ঐ সদাক্বাহ্ যা স্বচ্ছল অবস্থায় দেয়া হয়। আর সদাক্বাহ্/দান শুরু করতে হবে ঐ ব্যক্তি হতে যার ভরণ-পোষণের দায়িত্ব তোমার উপর বাধ্যতামূলক। (বুখারী; ইমাম মুসলিম এ হাদীসটিকে শুধু হাকীম ইবনু হিযাম থেকে বর্ণনা করেছেন) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৩০
وعن أبى مسعود قال: قال رسول الله ﷺ: «إذا أنفق المسلم نفقة على اهله وهو يحتسبها كانت له صدقة». (متفق عليه)
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন মুসলিম যখন সাওয়াবের প্রত্যাশায় তার পরিবার-পরিজনের জন্য খরচ করে, এ খরচ তার জন্য সদাক্বাহ্ হিসেবে গণ্য হয়। (বুখারী, মুসলিম) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৩১
وعن أبي هريرة قال: قال رسول الله ﷺ: «دينار أنفقته في سبيل الله ودينار أنفقته فى رقبة ودينار تصدقت به على مسكين ودينار أنفقته على اهلك أعظمها أجرا الذى أنفقته عضلى أهلك» . رواه مسلم
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক রকম দীনার তাই যা তোমরা আল্লাহর পথে খরচ করো। এক রকম দীনার সেটাই যা তুমি গোলাম আযাদ করার জন্য খরচ করো। এসব দীনারের মধ্যে সাওয়াবের দিক দিয়ে সবচেয়ে মর্যাদাবান হলো যা তুমি তোমার পরিবার-পরিজনের জন্য খরচ করো। (মুসলিম) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৩২
وعن ثوبان قال: قال رسول الله ﷺ: «أفضل دينار ينفقه الرجل دينار ينفقه على عياله ودينار ينفقه على دابته في سبيل الله ودينار ينفقه على أصحابه فى سبيل الله» . رواه مسلم
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উত্তম হলো ঐ দীনার যা কোন ব্যক্তি পরিবার পরিজন লালন-পালনের জন্য খরচ করে। উত্তম দীনার হলো তাই যা কোন মানুষ এমন সব পশু পালনে খরচ করে যেগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য লালিত-পালিত হয়েছে। উত্তম দীনার হলো ঐ দীনার যা কোন মানুষ আল্লাহর পথে জিহাদকারী বন্ধুদের জন্য খরচ করে। (মুসলিম) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৩৩
وعن أم سلمة قالت: قلت: يا رسول الله ألي أجر أن أنفق على بنى أبى سلمة؟ إنما هم بني فقال: «أنفقي عليهم فلك أجر ما أنفقت عليهم». (متفق عليه)
তিনি বলেন, (একদিন) আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আবূ সালামার ছেলেদের জন্য খরচ করাতে আমার কোন সাওয়াব হবে কি? কারণ তারা তো আমারই ছেলে। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তাদের জন্য খরচ করো। তাদের জন্য তুমি যা খরচ করবে তার সাওয়াব পাবে। (বুখারী, মুসলিম) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৩৪
وعن زينب امرأة عبد الله بن مسعود قالت: قال رسول الله ﷺ: «تصدقن يا معشر النساء ولو من حليكن» قالت فرجعت إلى عبد الله فقلت إنك رجل خفيف ذات اليد وإن رسول الله ﷺ قد أمرنا بالصدقة فأته فاسأله فإن كان ذلك يجزى عنى وإلا صرفتها إلى غيركم قالت فقال لى عبد الله بل ائتيه أنت قالت فانطلقت فإذا امرأة من الأنصار بباب رسول الله ﷺ حاجتى حاجتها قالت وكان رسول الله ﷺ قد ألقيت عليه المهابة. فقالت فخرج علينا بلال فقلنا له ائت رسول الله ﷺ فأخبره أن امرأتين بالباب تسألانك أتجزئ الصدقة عنهما على أزواجهما وعلى ايتام فى حجورهما ولا تخبره من نحن. قالت فدخل بلال على رسول الله ﷺ فسأله فقال له رسول الله ﷺ: «من هما» . فقال امرأة من الأنصار وزينب فقال رسول الله ﷺ: «أي الزيانب» . قال امرأة عبد الله فقال له رسول الله ﷺ: «لهما أجران أجر القرابة وأجر الصدقة» . واللفظ لمسلم (متفق عليه)
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হে রমণীগণ! তোমরা দান খায়রাত করো। তা তোমাদের অলংকারাদি হতে। যায়নাব বলেন, (এ কথা শুনে) আমি ‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ এর কাছে এলাম। তাঁকে বললাম, আপনি রিক্তহস্ত মানুষ। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে দান সদাক্বাহ্ করতে বলেছেন। তাই আপনি তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে আসুন (আমি যদি আপনাকে ও আপনার সন্তানদের জন্য সদাক্বাহ্ হিসেবে খরচ করি তাহলে তা আদায় হবে কিনা?) যদি হয়, তাহলে আমি আপনাকেই সদাক্বাহ্ দিয়ে দেব। আর না হলে আপনি ছাড়া অন্য কাউকে দেব। যায়নাব বলেন, ‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) (এ কথা শুনে) আমাকে বললেন, “তুমিই যাও”। তাই আমি নিজেই তাঁর কাছে গেলাম। আমি গিয়ে দেখলাম, তাঁর ঘরের দরজায় আনসারের এক মহিলাও দাঁড়িয়ে আছে। আমার ও তার প্রয়োজন একই। যায়নাব বলেন, যেহেতু রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর ব্যক্তিত্বের কারণে (তাঁর নিকট যাবার সাহস আমাদের হলো না), তাই বিলাল (রাঃ) আমাদের কাছে এলে আমরা তাঁকে বললাম, আপনি রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট গিয়ে খবর দিন যে, দু‘জন মহিলা দরজায় আপনার কাছ থেকে জানতে চায়, তারা যদি তাদের (গরীব) স্বামী, অথবা তাদের পোষ্য ইয়াতীম সন্তানদেরকে দান-খায়রাত করে তাতে সদাক্বাহ্ আদায় হবে কিনা? রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে আমাদের পরিচয় দেবেন না। সে মতে বিলাল (রাঃ) রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে গেলেন। তাঁকে জিজ্ঞেস করলেন। (এ কথা শুনে) রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা কারা? বিলাল (রাঃ) বললেন, একজন আনসার মহিলা, অপরজন যায়নাব। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে জিজ্ঞেস করলেন, কোন যায়নাব? বিলাল বললেন, ‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদের স্ত্রী। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তাদের জন্য দ্বিগুণ সাওয়াব। এক গুণ ঘনিষ্ঠ আত্মীয়তার হাক্ব আদায়ের জন্য, আর এক গুণ দান-খায়রাতের জন্য। (বুখারী, মুসলিম) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৩৫
وعن ميمونة بنت الحارث: أنها أعتقت وليدة فى زمان رسول الله ﷺ فذكرت ذلك لرسول الله ﷺ فقال: «لو أعطيتها أخوالك كان أعظم لأجرك». (متفق عليه)
তিনি (একবার) রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একটি দাসী আযাদ করে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে উল্লেখ করলেন। তিনি বললেন, তুমি যদি এ দাসীটি তোমার মামাকে দিয়ে দিতে, তাহলে বেশী সাওয়াব হত। (বুখারী, মুসলিম) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৩৬
وعن عائشة قالت: يا رسول الله إن لي جارين فإلى أيهما أهدى؟ قال: «إلى أقربهما منك بابا» . رواه البخاري
তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমার দু’জন প্রতিবেশী আছে। এ দু’জনের মধ্যে কাকে আমি হাদিয়্যাহ্ (উপহার) দেব? রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এ দু’জনের যার ঘরের দরজা তোমার বেশী নিকটবর্তী। (বুখারী) [১]
মিশকাতুল মাসাবিহ ১৯৩৭
وعن أبى ذر قال: قال رسول الله ﷺ: «إذا طبخت مرقة فأكثر ماءها وتعاهد جيرانك» . رواه مسلم
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যখন তরকারী রান্না করো, পানি একটু বেশী করে দিও এবং প্রতিবেশীর প্রতি লক্ষ্য রেখ। (মুসলিম) [১]