তৃতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ১৮১৩

عن علي أن النبي ﷺ قال: «ليس في الخضراوات صدقة ولا في العرايا صدقة ولا فى أقل من خمسة أوسق صدقة ولا في العوامل صدقة ولا في الجبهة صدقة» . قال الصقر: الجبهة الخيل والبغال والعبيد. رواه الدارقطني

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তরি-তরকারি ও দান করে দেয়া গাছপালার কোন যাকাত নেই। পাঁচ ওয়াসাকের চেয়ে কম পরিমাণ শস্যে যাকাত নেই, কাজে-কর্মে ব্যবহার্য জানোয়ারের যাকাত নেই, ‘জাব্হাহ্’তেও যাকাত নেই। সাক্র (রহঃ) বলেন ‘জাব্হাহ্’ হচ্ছে ঘোড়া,খচ্চর ও গোলাম। (দারাকুত্বনি) [১]


মিশকাতুল মাসাবিহ ১৮১৪

وعن طاوس أن معاذ بن جبل أتى بوقص البقر فقال: لم يأمرنى فيه النبي ﷺ بشيء. رواه الدارقطني والشافعي وقال: الوقص ما لم يبلغ الفريضة

তিনি বলেন, একবার ইয়ামেন এর শাসক মু’য়ায ইবনু জাবাল (রাঃ) এর নিকট (যাকাত উশুল করার জন্য) ওয়াক্বাস গাভী আনা হয়েছিলো তিনি (তা দেখে) বললেন,এসব থেকে (যাকাত উসুলের জন্য) আমাকে আদেশ দেয়া হয়নি। (দারাকুত্বনী শাফী’ঈ; ইমাম শাফী’ঈ বলেন, ‘ওয়াক্বাস’ এসব জানোয়ার কে বলা হয়, যা প্রথমিকভাবে যাকাতের নিসাবের সীমায় পৌছায় নি।) [১]


মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ১৮১৫

عن ابن عمر قال: فرض رسول الله ﷺ زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. (متفق عليه)

তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুসলিমদের প্রত্যেক গোলাম,আযাদ,পুরুষ,নারী,ছোট-বড় সকলের জন্য এক সা’ খেজুর অথবা এক সা’ যব সদাক্বায়ে ফিত্বর ফারয্ করে দেয়েছেন। এ ‘সদাক্বায়ে ফিত্বর’ ঈদুল ফিত্বরের সলাতে বের হবার আগেই আদায় করতে হুকুম দিয়েছেন। (বুখারী,মুসলিম) [১]


মিশকাতুল মাসাবিহ ১৮১৬

وعن أبى سعيد الخدري قال: كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب. (متفق عليه)

তিনি বলেন আমরা {রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সময়} খাবার জিনিসের এক সা’ অথবা এক সা’ যব অথবা খেজুর অথবা এক সা’ পনির অথবা এক সা’ আঙ্গুর “সদাক্বায়ে ফিত্‌র” আদায় করতাম। (বুখারী, মুসলিম) [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية