তৃতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ১১৪৭

عن عبيد الله بن عبد الله بن عتبة قال: دخلت على عائشة فقلت ألا تحدثيني عن مرض رسول الله ﷺ قالت بلى ثقل النبي ﷺ فقال: « أصلى الناس ؟» قلنا لا يا رسول الله وهم ينتظرونك فقال: «ضعوا لى ماء في المخضب» قالت ففعلنا فاغتسل فذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال ﷺ: «أصلى الناس؟» قلنا لا هم ينتظرونك يا رسول الله قال: «ضعوا لى ماء في المخضب» قالت فقعد فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال: «أصلى الناس؟» قلنا لا هم ينتظرونك يا رسول الله فقال: «ضعوا لى ماء في المخضب» فقعد فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال: «أصلى الناس» . قلنا لا هم ينتظرونك يا رسول الله والناس عكوف في المسجد ينتظرون النبي ﷺ لصلاة العشاء الآخرة. فأرسل النبي ﷺ إلى أبى بكر بأن يصلي بالناس فأتاه الرسول فقال إن رسول الله ﷺ يأمرك أن تصلي بالناس فقال أبو بكر وكان رجلا رقيقا يا عمر صل بالناس فقال له عمر أنت أحق بذلك فصلى أبو بكر تلك الأيام ثم إن النبي ﷺ وجد من نفسه خفة وخرج بين رجلين أحدهما العباس لصلاة الظهر وأبو بكر يصلى بالناس فلما رآه أبو بكر ذهب ليتأخر فأومأ إليه النبي ﷺ بأن لا يتأخر قال: «أجلسانى إلى جنبه» فأجلساه إلى جنب أبي بكر والنبي ﷺ قاعد. قال عبيد الله: فدخلت على عبد الله بن عباس فقلت له ألا أعرض عليك ما حدثتني به عائشة عن مرض رسول الله ﷺ؟ قال هات فعرضت عليه حديثها فما أنكر منه شيئا غير أنه قال أسمت لك الرجل الذى كان مع العباس قلت لا قال هو علي رضي الله عنه. (متفق عليه)

তিনি বলেন, একদিন আমি আয়িশাহ (রাঃ)-এর দরবারে হাযির হয়ে বললাম। আপনি কি আমাকে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অসুস্থ অবস্থার (সলাত আদায় করার ব্যাপারে) কিছু বলবেন না? জবাবে তিনি বললেন, হ্যা! (বলব শুনো)। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুবই অসুস্থ হয়ে পড়লেন সলাতের সময়ের কথা জিজ্ঞেস করলেন, লোকেরা কি সলাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না, হে আল্লাহর রসূল! তারা আপনার অপেক্ষা করছে (এ কথা শুনে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) বললেন। আমার জন্যে পাত্র ভরে পানি আনো। আয়িশাহ্ (রাঃ) বলেন, আমরা তার জন্যে পাত্র ভরে পানি আনলাম। সে পানি দিয়ে গোসল করলেন। চাইলেন দাঁড়াতে। (কিন্তু দুর্বলতার কারণে) তিনি বেহুশ হয়ে পড়লেন। হুশ ফিরে আসলে তিনি আবার জিজ্ঞেস করলেন। লোকেরা কি সলাত আদায় করে ফেলেছে? আমরা বললাম না। এখনো পড়েনি। লোকেরা আপনার অপেক্ষায় আছে হে আল্লাহর রসূল! তিনি বললেন, আমার জন্যে পাত্র ভরে পানি নিয়ে আসো। আয়িশাহ্ (রাঃ) বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উঠে বসলেন। আবার গোসল করলেন। চেয়েছিলেন দাঁড়াতে। কিন্তু (এ সময়) বেহুশ হয়ে পড়লেন, যখন হুশ হয়েছে আবার জিজ্ঞেস করেছেন, লোকেরা কি সলাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, এখনো পড়েনি। লোকেরা আপনার জন্যে অপেক্ষা করছে হে আল্লাহর রসূল! তিনি বললেন পাত্র ভরে পানি নিয়ে আসো। আমরা পানি নিয়ে আসলাম। তিনি বসলেন, গোসল করলেন। তারপর আবার যখন উঠতে চাইলেন বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ফিরে আসলো তখন বললেন, লোকেরা কি সলাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না; তারা আপনার অপেক্ষায় আছে, হে আল্লাহর রসূল। লোকেরা মসজিদে বসে বসে ঈশার সলাত পড়ার জন্য আপনার জন্যে অপেক্ষা করছে। এরপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাউকে দিয়ে (বিলাল) আবু বকরের নিকট খবর পাঠালেন লোকদের সলাত পড়িয়ে দেয়ার জন্যে। তাই দূত [বেলাল (রাঃ)] তাঁর এর নিকট এলেন। বললেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আপনাকে লোকদের সলাত আদায় করার জন্যে আদেশ করেছেন। আবু বাকর ছিলেন কোমলমতি মানুষ। তিনি এ কথা শুনে উমারকে বললেন। উমার! তুমিই লোকদের সলাত পড়িয়ে দাও। কিন্তু উমার (রাঃ) বললেন। আপনিই সলাত আদায় করান এর জন্যে আপনিই সবচেয়ে বেশী উপযুক্ত। এরপর আবু বকর রসূলের অসুখের এ সময়ে (সতের ওয়াক্ত) সলাত সহাবীদেরকে নিয়ে আদায় করালেন। একদিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটু সুস্থতাবোধ করলে দু'লোকের ওপর ভর করে (এঁদের একজন ইবনু আব্বাস ছিলেন) যুহরের সলাতে (মাসজিদে গমন করলেন। তখন আবু বাকর সলাত পড়াচ্ছিলেন। রসূলুল্লাহর আগমন টের পেয়ে আবু বকর পেছনে সরে আসতে চাইলেন। কিন্তু রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইশারা দিয়ে তাকে পেছনে সরে আসতে নিষেধ করলেন। যাদের ওপরে ভর করে তিনি মসজিদে এসেছিলেন তাদের বললেন। আমাকে আবু বাকরের পাশে বসিয়ে দাও। ফলে তারা তাঁকে আবু বাকরের পাশে বসিয়ে দিলেন। তিনি বসে বসে সলাত পড়তে লাগলেন। উবায়দুল্লাহ (এ হাদীসের বর্ণনাকারী) বলেন। আয়িশাহ্ (রাঃ) থেকে এ হাদীস শুনে আমি 'আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট গেলাম। তাকে আমি বললাম, আমি রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অসুখের সময়ের যে হাদীসটি আয়িশার (রাঃ) নিকট শুনলাম তা-কি আপনার নিকট বর্ণনা করব না? ইবনু আব্বাস (রাঃ) বললেন, হ্যা, শুনাও। তাই আমি তার সামনে আয়িশার নিকট শুনা হাদীসটি বর্ণনা করলাম। ইবনু আব্বাস (রাঃ) এ হাদীসের কোন কথা অস্বীকার করলেন না। অবশ্য তিনি বললেন, আয়িশাহ্ (রাঃ) তোমাকে এ লোকের নাম বলেননি যিনি ইবনু আব্বাসের সঙ্গে ছিলেন। আমি বললাম, না, বলেননি। ইবনু আব্বাস বললেন। তিনি ছিলেন আলী (রাঃ)। (বুখারী, মুসলিম) [১]


মিশকাতুল মাসাবিহ ১১৪৮

وعن أبي هريرة أنه كان يقول: من أدرك الركعة فقد أدرك السجدة ومن فاتته قراءة أم القران فقد فاته خير كثير . رواه مالك

তিনি বলেন, যে লোক (সলাতে) রুকু পেয়েছে সে গোটা রাকা’আতই পেয়েছে। আর যে লোকের সূরায়ে আল ফাতিহাহ পড়া ছুটে গিয়েছে, অনেক সাওয়াব তার থেকে ছুটে গিয়েছে। (মালিক)” [১]


মিশকাতুল মাসাবিহ ১১৪৯

وعنه قال: الذى يرفع رأسه ويخفضه قبل الإمام فإنما ناصيته بيد الشيطان. رواه مالك

তিনি বলেন, যে লোক (রুকু ও সাজদায়) ইমামের পূর্বে নিজের মাথা উঠিয়ে ফেলে অথবা ঝুঁকিয়ে ফেলে তবে মনে করতে হবে তার কপাল শায়ত্বনের হাতে। (মালিক) [১]


মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ১১৫০

عن جابر قال: كان معاذ بن جبل يصلى مع النبي ﷺ ثم يأتى قومه فيصلى بهم. (متفق عليه)

তিনি বলেন, মুআয ইবনু জাবাল (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সলাত আদায় করতেন। এরপর নিজের গোত্রে এসে তাদের সলাত আদায় করাতেন। (বুখারী, মুসলিম) [১]


মিশকাতুল মাসাবিহ ১১৫১

وعنه قال: كان معاذ يصلى مع النبي ﷺ العشاء ثم يرجع إلى قومه فيصلى بهم العشاء وهي له نافلة. أخرجه الشافعي في مسنده والطحاوي والدارقطني والبيهقي

তিনি বলেন, মু’আয (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে জামা'আতে ইশার সলাত আদায় করতেন। তারপর নিজ জাতির কাছে ফিরে এসে তাদের আবার ইশার সলাত আদায় করাতেন। তার জন্যে তা ছিল নাফল। (শাফিঈ তাঁর মুসনাদে, তুহাবী, দারাকুত্বনী ও বায়হাক্বী) [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية