মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ১২৯০
عن ابن عباس قال: قنت رسول الله ﷺ شهرا متتابعا في الظهر والعصر والمغرب والعشاء وصلاة الصبح إذا قال: «سمع الله لمن حمده» من الركعة الاخرة يدعو على احياء من بنى سليم: على رعل وذكوان وعصية ويؤمن من خلفه. رواه أبو داود
তিনি বলেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একাধারে এক মাস পর্যন্ত প্রতিদিন যুহর ‘আস্র, মাগরিব, ‘ইশা ও ফাজ্রের সলাতের শেষ রাক্‘আতে ‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ বলার পর দু‘আ কুনূত পড়তেন। এতে তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বানী সুলায়ম-এর কয়েকটি গোত্র, রি’ল, যাকওয়ান, ‘উসাইয়্যাহ্ এর জীবিতদের জন্যে বদ্দু‘আ করতেন। পেছনের লোকেরা ‘আমীন’ আমীন’ বলতেন। (আবূ দাঊদ) [১]
মিশকাতুল মাসাবিহ ১২৯১
وعن أنس: أن النبي ﷺ قنت شهرا ثم تركه. رواه أبو داود والنسائي
নাবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একাধারে এক মাস পর্যন্ত (রুকূ‘র পরে) ‘দু‘আ কুনূত’ পাঠ করেছেন। তারপর তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা ত্যাগ করেছেন। (আবূ দাঊদ, নাসায়ী) [১]
মিশকাতুল মাসাবিহ ১২৯২
وعن أبي مالك الأشجعي قال: قلت لأبي: يا أبت إنك قد صليت خلف رسول الله ﷺ وأبي بكر وعمر وعثمان وعلي ههنا بالكوفة نحوا من خمس سنين أكانوا يقنتون؟ قال: أي بني محدث. رواه الترمذي والنسائي وابن ماجه
তিনি বলেন, আমি আমার পিতার কাছে প্রশ্ন করেছিলাম, হে পিতা! আপনি রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বাক্র, ‘উমার, ‘উসমান, আর ‘আলী (রাঃ) -এর পেছনে কুফায় প্রায় পাঁচ বছর পর্যন্ত সলাত আদায় করেছেন। এসব মর্যাদাবান ব্যক্তিগণ কি “দু‘আ কুনূত” পড়তেন? তিনি জবাব দিলেন, হে আমার পুত্র! (দু‘আ কুনূত পড়া) বিদ‘আত। (তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ) [১]
মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ১২৯৩
عن الحسن: أن عمر بن الخطاب جمع الناس على ابي بن كعب فكان يصلى بهم عشرين ليلة ولا يقنت بهم إلا في النصف الباقى فإذا كانت العشر الأواخر تخلف فصلى فى بيته فكانوا يقولون: أبق أبي. رواه أبو داود
তিনি বলেন, আমীরুল মু’মিনীন ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) (রমাযান মাসের তারাবীহের জন্যে) লোকজনকে একত্র করলেন। তিনি (‘উমার) উবাই ইবনু কা‘বকে ইমাম নিযুক্ত করলেন। উবাই ইবনু কা‘ব তাদের নিয়ে বিশ রাত সলাত আদায় করালেন। তিনি (উবাই) রমযানের শেষ পনের দিন ছাড়া আর কোন দিন লোকদেরকে নিয়ে দু‘আ কুনূত পড়েননি। শেষ দশ দিন উবাই ইবনু কা‘ব মসজিদে আসেননি। বরং তিনি বাড়িতেই সলাত আদায় করতে লাগলেন। লোকেরা বলতে লাগল, উবাই ইবনু কা‘ব ভেগে গেছেন। (আবূ দাঊদ) [১]
মিশকাতুল মাসাবিহ ১২৯৪
وسئل أنس بن مالك عن القنوت. فقال: قنت رسول الله ﷺ بعد الركوع وفي رواية: قبل الركوع وبعده. رواه ابن ماجه
আনাস ইবনু মালিক (রাঃ) -কে কুনূত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রুকূ‘র পরে দু‘আ কুনূত পড়তেন। আর এক সূত্রে আছে, তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু‘আ কুনূত পড়তেন কখনো রুকূ‘র পূর্বে, আর কখনো রুকূ‘র পরে। (ইবনু মাজাহ) [১]