দ্বিতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৯৪৯

عن معاذ بن جبل قال أخذ بيده رسول الله ﷺ فقال إني لاحبك يا معاذ فقلت وانا احبك يا رسول الله قال فلا تدع ان تقول فـى دبر كل صلوة رب أعني علـى ذكرك وشكرك وحسن عبادتك . رواه أحمد وأبو داوٗد والنسائـي الا ان ابا داؤد لم يذكر قال معاذ وانا احبك

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) আমার হাত ধরে বললেন, হে মুআয! আমি তোমাকে ভালবাসি। আমিও সবিনয়ে নিবেদন করলাম, হে আল্লাহর রসূল! আমিও আপনাকে ভালবাসি। নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে তুমি প্রত্যেক সলাতের পর এ দুআ পাঠ করতে ভুল করো না: “রাব্বি আইন্নি আলা-যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবা-দাতিকা”। (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে তোমার যিকর, শুকরিয়া ও উত্তমরূপে ইবাদাত করতে সাহায্য কর।) [১] কিন্তু আবূ দাঊদ, “ক্বালা মুআজুন ওয়া আনা- উহিব্বুকা” বাক্য বর্ণনা করেননি।


মিশকাতুল মাসাবিহ ৯৫০

وعن عبد الله بن مسعود قال إن رسول الله ﷺ كان يسلم عن يمينه السلام عليكم ورحمة الله حتى يرى بياض خده الأيمن وعن يساره السلام عليكم ورحمة الله حتى يرى بياض خده الأيسر. رواه أبو داوٗد والترمذي والنسائـي ولم يذكر الترمذي حتى يرى بياض خده

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাতে সালাম ফিরাবার সময় “আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহ” বলে ডান দিকে মুখ ফিরাতেন, এমনকি তাঁর চেহারার ডান পাশের উজ্জলতা নজরে পড়ত। আবার তিনি বাম দিকেও “আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহ” বলে মুখ ফিরাতেন, এমনকি তাঁর চেহারার বাম পাশের উজ্জলতা দৃষ্টিতে পড়ত। [১] ইমাম তিরমিযী তাঁর বর্ণনায়, “এমন কি তাঁর চেহারার উজ্জলতা দেখা যেত” এ বাক্য নকল করেননি।


মিশকাতুল মাসাবিহ ৯৫১

ورواه ابن ماجة عن عمار بن ياسر

ইবনু মাজাহ এ হাদীস আম্মার ইবনু ইয়াসির (রাঃ) এর সূত্রে বর্ণনা করেছেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৫২

وعن عبد الله بن مسعود قال كان اكثر انصراف النبي ﷺ من صلوته الـى شقه الايسر الـى حجرته. رواه فى شرح السنة

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায়ের পর অধিকাংশ সময় তাঁর বাম দিকে নিজের হুজরার দিকে মোড় ঘুরতেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৫৩

وعن عطاء الخراساني عن المغيرة قال قال رسول الله ﷺ لا يصل الإمام في الموضع الذى صلـى فيه حتى يتحول . رواه أبو داوٗد وقال عطاء الخراسانى لم يدرك المغيرة

মুগীরাহ বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইমাম যে স্থানে ফারয সলাত আদায় করেছে সে স্থানে যেন অন্য সলাত আদায় না করে, যে পর্যন্ত না স্থান পরিবর্তন করে।


মিশকাতুল মাসাবিহ ৯৫৪

وعن أنس أن النبي ﷺ حضهم علـى الصلاة ونهاهم أن ينصرفوا قبل انصرافه من الصلاة. رواه أبو داوٗد

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাতের প্রতি তাদের উদ্দীপনা যোগাতেন। আর সলাত শেষে রসূল (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর বাইরে গমনের আগে তাদেরকে বের হতে নিষেধ করেছেন। [১]


মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৯৫৫

عن شداد بن أوس قال كان رسول الله ﷺ يقول في صلاته اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة علـى الرشد وأسألك شكر نعمتك وحسن عبادتك وأسألك قلبا سليما ولسانا صادقا وأسألك من خير ما تعلم وأعوذ بك من شر ما تعلم وأستغفرك لما تعلم. رواه النسآئى وروى أحمد نحوه

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সালাতে এ দুআ পাঠ করতেন, “আল্লাহুম্মা ইন্নী আসআলুকাস সাবা-তা ফিল আমরি ওয়াল আযীমাতা আলার রুশদি, ওয়া আসআলুকা শুক্-রা নিমাতিকা ওয়া হুসনা ইবা-দাতিকা, ওয়া আসআলুকা ক্বালবান সালীমান ওয়ালিসা-নান স-দিক্বান ওয়া আসআলুকা মিন খায়রি মা- তালামু, ওয়া আউযুবিকা মিন শাররি মা- তালামু, ওয়া আসতাগফিরুকা লিমা- তালামু”- (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার নিকট কাজের স্থায়িত্ব ও সৎপথে দৃঢ় থাকার আবেদন জানাচ্ছি। তোমার নিআমাতের শুকর ও তোমার ইবাদাত উত্তমভাবে করার শক্তির জন্যও আমি তোমার কাছে দুআ করছি। সরল মন ও সত্য কথা বলার জন্যও আমি প্রার্থণা জানাচ্ছি। আমি তোমার কাছে প্রার্থণা করি তুমি যা ভাল বলে জান। আমি তোমার কাছে ঐ সব হতে পানাহ চাই যা তুমি আমার জন্য মন্দ বলে জান। সর্বশেষ আমি তোমার কাছে ক্ষমা চাই আমার সে সকল অপরাধের জন্য যা তুমি জান। [১] আহমাদও অনুরূপ বর্ণনা করেছেন।


মিশকাতুল মাসাবিহ ৯৫৬

وعن جابر قال كان رسول الله ﷺ يقول في صلاته بعد التشهد أحسن الكلام كلام الله وأحسن الهدي هدي محمد ﷺ. رواه النسآئى

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সলাতের মধ্যে আত্তাহিয়্যাতু পাঠ করার পর বলতেন, “আহসানুল কালা-মি কালামুল্ল-হি ওয়া আহসানুল হাদয়ি হাদয়ু মুহাম্মাদিন (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) ”- (অর্থাৎ- আল্লাহর ‘কালামই’ সর্বোত্তম কালাম। আর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর হিদায়াতই সর্বোত্তম হিদায়াত।) [১]


মিশকাতুল মাসাবিহ ৯৫৭

وعن عائشة قالت كان رسول الله ﷺ يسلم في الصلاة تسليمة تلقاء وجهه ثم يميل إلى الشق الأيمن . رواه الترمذي

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাতের ভিতর এক সালাম ফিরাতেন সামনের দিকে। এরপর ডান দিকে একটু মোড় নিতেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৫৮

وعن سمرة قال أمرنا رسول الله صلى الله عليه و سلم أن نرد علـى الإمام وأن نتحاب وأن يسلم بعضنا علـى بعض. رواه أبو داؤد

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে ইমামের সালামের উত্তর দিতে, একে অন্যকে ভালবাসতে ও পরস্পর সালাম বিনিময় করতে হুকুম দিয়েছেন। [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية