প্রথম অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৯৩৯

عن عائشة قالت كان رسول الله ﷺ يدعو في الصلاة يقول اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إني أعوذ بك من المأثم والمغرم فقال لهٗ قائل ما أكثر ما تستعيذ من المغرم فقال إن الرجل إذا غرم حدث فكذب ووعد فأخلف . متفق عليه

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাতের মধ্যে (সালাম ফিরাবার আগে) দুআ করতেন। বলতেন, “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল ক্ববরি, ওয়া আউযু্বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি। ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া- ওয়া ফিতনাতিল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি”। (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাচ্ছি ক্ববরের আযাব থেকে। আমি তোমার নিকট পানাহ চাচ্ছি দাজ্জালের পরীক্ষা হতে। আমি তোমার নিকট পানাহ চাচ্ছি জীবন ও মৃত্যুর পরীক্ষা হতে। হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাচ্ছি গুনাহ ও দেনার বোঝা হতে)। এক ব্যক্তি বলল, নাবী! আপনি দেনার বোঝা হতে বড় বেশী পানাহ চেয়ে থাকেন। নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ কেউ যখন দেনাদার হয় তখন কথা বলে, মিথ্যা বলে এবং অঙ্গীকার করে তা ভঙ্গ করে। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৪০

وعن أبي هريرة قال قال رسول الله ﷺ إذا فرغ أحدكم من التشهد الاخر فليتعوذ بالله من أربع من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر المسيح الدجال. رواه مسلم

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ সলাতের শেষে শেষ তাশাহহুদ পড়ে অবসর হয়ে যেন আল্লাহর কাছে চারটি জিনিস হতে পানাহ চায়। (১) জাহান্নামের আযাব। (২) কবরের আযাব। (৩) জীবন ও মৃত্যুর ফিতনাহ। (৪) মাসীহুদ দাজ্জালের অনিষ্ট। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৪১

وعن ابن عباس رضي الله عنهما أن النبي ﷺ كان يعلمهم هذا الدعاء كما يعلمهم السورة من القرآن يقول قولوا اللهم انـى اعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. رواه مسلم

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে এই দুআ শিক্ষা দিতেন যেমন তাদেরকে কুরআনের সূরাহ শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমরা বলো, “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযুবিকা মিন আযাবিল ক্ববরি, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামাতি”। (অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি হতে। তোমার কাছে আশ্রয় চাই ক্ববরের শাস্তি হতে। তোমার নিকট আশ্রয় চাই দাজ্জালের পরীক্ষা হতে। তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা হতে) ।[১]


মিশকাতুল মাসাবিহ ৯৪২

وعن أبي بكر الصديق قال قلت يا رسول الله علمني دعاء أدعو به في صلاتي قال قل «اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم». متفق عليه

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট নিবেদন জানালাম, হে আল্লাহর রসূল! আমাকে এমন একটি দুআ বলে দিন যা আমি সলাতে (তাশাহহুদের পর) পড়ব। উত্তরে নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এ দুআ পড়বে, “আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা। ওয়ালা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা- আনতা। ফাগফিরলী মাগফিরাতম মিন ইনদিকা ওয়ারহামনী। ইন্নাকা আনতাল গাফূরুর রাহীম”। (অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয়ই আমি আমার নাফসের উপর অনেক যুলুম করেছি। তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। অতএব আমাকে তোমার পক্ষ থেকে মাফ করে দাও। আমার উপর রহম কর। তুমিই ক্ষমাকারী ও রহমতকারী)। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৪৩

وعن عامر بن سعد عن أبيه قال كنت أرى رسول الله ﷺ يسلم عن يمينه وعن يساره حتى أرى بياض خده. رواه مسلم

তিনি তার পিতা সাদ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি দেখেছি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান দিকে ও বাম দিকে এভাবে সালাম ফিরাতেন যে, আমি তাঁর গালের শুভ্রতা দেখতে পেয়েছি। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৪৪

وعن سمرة بن جندب قال كان رسول الله ﷺ إذا صلـى صلاة أقبل علينا بوجهه. رواه البخاري

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাত পড়া শেষ করে আমাদের দিক মুখ ফিরিয়ে বসতেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৪৫

وعن أنس قال كان النبي ﷺ ينصرف عن يمينه. رواه مسلم

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায় শেষে ডান দিক মুখ ফিরিয়ে বসতেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৪৬

وعن عبد الله بن مسعود قال لا يجعل أحدكم للشيطان شيئا من صلاته يرى أن حقا عليه أن لا ينصرف الا عن يمينه لقد رأيت رسول الله ﷺ كثيرا ينصرف عن يساره. متفق عليه

তিনি বলেন, তোমাদের কেউ যেন শায়ত্বনের জন্য নিজেদের সলাতের কোন অংশ নির্দিষ্ট না করে একথা ভেবে যে, শুধু ডান দিকে ঘুরে বসাই তার জন্য নির্দিষ্ট। আমি নিশ্চয়ই রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) -কে অনেকবার বাম দিকেও ঘুরে বসতে দেখেছি। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৪৭

وعن البراء قال كنا إذا صلينا خلف رسول الله ﷺ أحببنا أن نكون عن يمينه يقبل علينا بوجهه قال فسمعتهٗ يقول رب قني عذابك يوم تبعث أو تجمع عبادك . رواه مسلم

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর পিছনে সলাত আদায় করার সময় তাঁর ডান পাশে থাকতে পছন্দ করতাম। তিনি যেন সালাম ফিরাবার পর সর্বপ্রথম আমাদের দিকে মুখ ফিরিয়ে বসেন। বারা (রাঃ) বলেন, একদিন আমি শুনলাম নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “রাব্বি কিনী আযা বাকা ইয়াও মা তাবআসু আও তাজমাউ ‘ইবাদাকা”। অর্থাৎ “হে আমার রব! তুমি আমাকে তোমার আযাব হতে বাঁচাও। যেদিন তুমি তোমার বান্দাদের হাশরের ময়দানে উঠাবে অথবা একত্র করবে”।[১]


মিশকাতুল মাসাবিহ ৯৪৮

وعن أم سلمة قالت أن النساء في عهد رسول الله ﷺ كن إذا سلمن من المكتوبة قمن وثبت رسول الله ﷺ ومن صلـى من الرجال ما شاء الله فإذا قام رسول الله ﷺ قام الرجال. رواه البخاري وسنذكر حديث جابر بن سمرة فـى باب الضحك ان شاء الله تعالـى

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর সময় মহিলারা জামাআতে সলাত আদায় করলে সালাম ফিরাবার সাথে সাথে উঠে নিজ নিজ গন্তব্যে চলে যেতেন। আর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাথে যে সকল পুরুষ সালাতে শারীক হতেন, যতটুকু সময় আল্লাহ তাআলা তাদের জন্য মঞ্জুর করতেন বসে থাকতেন। তারপর নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) যখন দাঁড়াতেন সব পুরুষগণও দাঁড়িয়ে চলে যেতেন। [১]


মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৯৪৯

عن معاذ بن جبل قال أخذ بيده رسول الله ﷺ فقال إني لاحبك يا معاذ فقلت وانا احبك يا رسول الله قال فلا تدع ان تقول فـى دبر كل صلوة رب أعني علـى ذكرك وشكرك وحسن عبادتك . رواه أحمد وأبو داوٗد والنسائـي الا ان ابا داؤد لم يذكر قال معاذ وانا احبك

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) আমার হাত ধরে বললেন, হে মুআয! আমি তোমাকে ভালবাসি। আমিও সবিনয়ে নিবেদন করলাম, হে আল্লাহর রসূল! আমিও আপনাকে ভালবাসি। নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে তুমি প্রত্যেক সলাতের পর এ দুআ পাঠ করতে ভুল করো না: “রাব্বি আইন্নি আলা-যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবা-দাতিকা”। (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে তোমার যিকর, শুকরিয়া ও উত্তমরূপে ইবাদাত করতে সাহায্য কর।) [১] কিন্তু আবূ দাঊদ, “ক্বালা মুআজুন ওয়া আনা- উহিব্বুকা” বাক্য বর্ণনা করেননি।


মিশকাতুল মাসাবিহ ৯৫০

وعن عبد الله بن مسعود قال إن رسول الله ﷺ كان يسلم عن يمينه السلام عليكم ورحمة الله حتى يرى بياض خده الأيمن وعن يساره السلام عليكم ورحمة الله حتى يرى بياض خده الأيسر. رواه أبو داوٗد والترمذي والنسائـي ولم يذكر الترمذي حتى يرى بياض خده

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাতে সালাম ফিরাবার সময় “আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহ” বলে ডান দিকে মুখ ফিরাতেন, এমনকি তাঁর চেহারার ডান পাশের উজ্জলতা নজরে পড়ত। আবার তিনি বাম দিকেও “আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহ” বলে মুখ ফিরাতেন, এমনকি তাঁর চেহারার বাম পাশের উজ্জলতা দৃষ্টিতে পড়ত। [১] ইমাম তিরমিযী তাঁর বর্ণনায়, “এমন কি তাঁর চেহারার উজ্জলতা দেখা যেত” এ বাক্য নকল করেননি।


মিশকাতুল মাসাবিহ ৯৫১

ورواه ابن ماجة عن عمار بن ياسر

ইবনু মাজাহ এ হাদীস আম্মার ইবনু ইয়াসির (রাঃ) এর সূত্রে বর্ণনা করেছেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৫২

وعن عبد الله بن مسعود قال كان اكثر انصراف النبي ﷺ من صلوته الـى شقه الايسر الـى حجرته. رواه فى شرح السنة

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায়ের পর অধিকাংশ সময় তাঁর বাম দিকে নিজের হুজরার দিকে মোড় ঘুরতেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯৫৩

وعن عطاء الخراساني عن المغيرة قال قال رسول الله ﷺ لا يصل الإمام في الموضع الذى صلـى فيه حتى يتحول . رواه أبو داوٗد وقال عطاء الخراسانى لم يدرك المغيرة

মুগীরাহ বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইমাম যে স্থানে ফারয সলাত আদায় করেছে সে স্থানে যেন অন্য সলাত আদায় না করে, যে পর্যন্ত না স্থান পরিবর্তন করে।


মিশকাতুল মাসাবিহ ৯৫৪

وعن أنس أن النبي ﷺ حضهم علـى الصلاة ونهاهم أن ينصرفوا قبل انصرافه من الصلاة. رواه أبو داوٗد

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সলাতের প্রতি তাদের উদ্দীপনা যোগাতেন। আর সলাত শেষে রসূল (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর বাইরে গমনের আগে তাদেরকে বের হতে নিষেধ করেছেন। [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية