দ্বিতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৯১১

عن وائل بن حجر عن رسول الله ﷺ قال ثم جلس فافترش رجله اليسرى ووضع يده اليسرى على فخذه اليسرى وحد مرفقه الأيمن على فخذه اليمنى وقبض ثنتين وحلق حلقة ثم رفع إصبعهٗ فرأيتهٗ يحركها يدعو بها. رواه أبو داوٗد والدارمي

তিনি (তাশাহহুদের বৈঠক সম্পর্কে) নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন। অতঃপর তিনি বাম পা বিছিয়ে দিলেন। বাম হাতকে বাম রানের উপর রাখলেন। এভাবে তিনি ডান কনুইকে ডান রানের উপর বিছিয়ে রাখলেন। এরপর (নব্বইয়ের বন্ধনের ন্যায়) ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা বন্ধ করলেন। (মধ্যমা ও বৃদ্ধার দ্বারা) একটি বৃত্ত বানালেন এবং শাহাদাত আঙ্গুল উঠালেন। এ সময় আমি তাঁকে খলাম, তিনি তাশাহহুদ পাঠ করতে করতে ইশারা করার জন্য শাহাদাত আঙ্গুল নাড়ছেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯১২

عن عبد الله بن الزبير قال كان رسول الله ﷺ يشير بإصبعه إذا دعا ولا يحركها. رواه أبو داوٗد والنسائـي وزاد أبو داوٗد ولا يجاوز بصره إشارته

তিনি বলেন, রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) যখন সলাতে বসা অবস্থায় “কালিমায়ে শাহাদাত” দুআ পাঠ করতেন, নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন, কিন্তু তা নাড়াচড়া করতেন না। [১] আবূ দাঊদ এ শব্দগুলোও নকল করেছেন যে, তাঁর দৃষ্টি ইশারা করার বাইরে অতিক্রম করত না।[2]


মিশকাতুল মাসাবিহ ৯১৩

وعن أبي هريرة قال إن رجلا كان يدعو بإصبعيه وقال رسول الله ﷺ أحد أحد. رواه الترمذي والنسائـي والبيهقى فى الدعوات الكبير

তিনি বলেন, এক ব্যক্তি সলাতে তাশাহহুদ পড়ার সময় শাহাদাতের দু আঙ্গুল উঠিয়ে ইশারা করতে লাগল। নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, এক আঙ্গুল দিয়েই ইশারা কর, এক আঙ্গুল দিয়েই ইশারা কর। [১]


মিশকাতুল মাসাবিহ ৯১৪

وعن ابن عمر قال نهى رسول الله ﷺ أن يجلس الرجل في الصلاة وهو معتمد على يده . رواه أبو داوٗد وفى رواية له نهى أن يعتمد الرجل على يديه إذا نهض في الصلاة

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন লোক যেন সলাতে হাতের উপর ঠেস দিয়ে না বসে। [১] আবূ দাঊদের এক বর্ণনায় এ শব্দগুলোও আছে যে, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেনঃ সলাতে উঠার সময় কোন ব্যক্তি যেন তার দু’হাতের উপর ভর দিয়ে না উঠে। [2]


মিশকাতুল মাসাবিহ ৯১৫

وعن عبد الله بن مسعود قال كان النبي ﷺ في الركعتين الأوليين كأنه على الرضف حتى يقوم. رواه الترمذي وأبو داوٗد والنسائـي

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) প্রথম দু রাকআতের পরের বৈঠক হতে এত তাড়াতাড়ি উঠে দাঁড়াতেন, মনে হত যেন কোন উত্তপ্ত পাথরের উপর বসেছেন। [১]


মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৯১৬

عن جابر قال كان رسول الله ﷺ يعلمنا التشهد كما يعلمنا السورة من القرآن بسم الله وبالله التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أسأل الله الجنة وأعوذ بالله من النار. رواه النسآئى

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) যেভাবে আমাদেরকে কুরআনের কোন সূরাহ শিক্ষা দিতেন, ঠিক সেভাবে তিনি আমাদেরকে তাশাহহুদও শিখাতেন। তিনি বলতেন, “বিসমিল্লা-হি ওয়া বিল্লা-হি, আততাহিয়্যাতু লিল্লা-হি ওয়াসসালাওয়া-তু ওয়াত ত্বইয়্যিবা-তু আসসালা-মু আলাইকা আইয়্যুহান্নাবীয়্যু, ওয়ারাহমাতুল্লাহি ওবারাকা-তুহু, আসসালা-ম আলাইনা- ওয়াআলা- ইবা-দিল্লা-হিস সলিহীন। আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহূ ওয়া রসূলুহু। আসআলুল্লা-হাল জান্নাতা ওয়া আউযু বিল্লা-হি মিনান্না-র”। [১]


মিশকাতুল মাসাবিহ ৯১৭

وعن نافع قال كان عبد الله بن عمر إذا جلس في الصلاة وضع يديه على ركبتيه وأشار بإصبعه وأتبعها بصرهٗ ثم قال قال رسول الله ﷺ لهي أشد على الشيطان من الحديد يعني السبابة. رواه أحمد

তিনি বলেন, ইবনু উমার (রাঃ) যখন সলাতে বসতেন, নিজের দু হাত নিজের দু রানের উপর রাখতেন। আর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং তার চোখের দৃষ্টি থাকত আঙ্গুলের প্রতি।। তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লা, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এ শাহাদাত আঙ্গুল শায়ত্বনের কাছে লোহার চেয়ে বেশী শক্ত। অর্থাৎ শাহাদাত আঙ্গুল দিয়ে তাওহীদের ইশারা করা শায়ত্বনের উপর নেযা নিক্ষেপ করার চেয়েও কঠিন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯১৮

وعن ابن مسعود كان يقول من السنة اخفاء التشهد- رواه أبو داوٗد والترمذي وقال هذا حديث غريب

তিনি বলতেন, সলাতে তাশাহহুদ চুপে চুপে পড়াই সুন্নাত। আবূ দাঊদ ও তিরমিযী, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গারীব বলেছেন। [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية