দ্বিতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৮৯৮

عن وائل بن حجر قال رأيت رسول الله ﷺ إذا سجد يضع ركبتيه قبل يديه وإذا نهض رفع يديه قبل ركبتيه. رواه أبو داوٗد والترمذي والنسائـي وابن ماجة والدارمي

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) কে সাজদাহ করার সময় মাটিতে তাঁর হাত রাখার আগে হাঁটু রাখতে ও সাজদাহ হতে উঠতে হাঁটুর আগে হাত উঠাতে দেখেছি। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৯৯

وعن أبي هريرة قال قال رسول الله ﷺ إذا سجد أحدكم فلا يبرك كما يبرك البعير وليضع يديه قبل ركبتيه. رواه أبو داوٗد والنسائـي والدارمي قال أبو سليمان الخطابي : حديث وائل بن حجر أثبت من هذا وقيل هذا منسوخ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ সাজদাহ করার সময় যেন উটের বসার মত না বসে, বরং দু হাত যেন হাঁটুর আগে মাটিতে রাখে। [১] আবূ সুলায়মান খাত্তাবী বলেন, এ হাদীসের চেয়ে ওয়ায়িল এর আগের হাদীসটি বেশী মজবুত। কেউ কেউ বলেন, এ হাদীসটি মানসূখ বা রহিত।


মিশকাতুল মাসাবিহ ৯০০

وعن ابن عباس قال كان النبي ﷺ كان يقول بين السجدتين اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. رواه أبو داوٗد والترمذي

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) দু’সাজদার মধ্যে বলতেন, “আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়া আ –ফিনী ওয়াহদিনী ওয়ারযুক্বনী” (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে মাফ কর। আমাকে রহম কর, হিদায়াত কর, আমাকে হিফাযাত কর। আমাকে রিযক দান কর)। [১]


মিশকাতুল মাসাবিহ ৯০১

وعن حذيفة أن النبي ﷺ كان يقول بين السجدتين رب اغفرلي. رواه النسآئى والدارمي

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) দু’ সাজদাহর মাঝখানে বলতেন, “রাব্বিগফিরলী” – (অর্থাৎ - হে আল্লাহ! তুমি আমাকে মাফ করে দাও)। [১]


মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৯০২

وعن عبد الرحمن بن شبل قال نهى رسول الله ﷺ عن نقرة الغراب وافتراش السبع وأن يوطن الرجل المكان في المسجد كما يوطن البعير. رواه أبو داوٗد والنسائـي والدارمي

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সাজদায় কাকের মতো ঠোঁকর মারতে, হিংস্র প্রাণীর মতো জমিনে হাত বিছিয়ে দিতে ও উটের মতো মাসজিদের মধ্যে নিজের জন্য স্থান নির্দিষ্ট করে নিতে নিষেধ করেছেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৯০৩

وعن علي قال قال رسول الله ﷺ يا علـي انى أحب لك ما أحب لنفسي وأكره لك ما أكرهٗ لنفسي لا تقع بين السجدتين. رواه الترمذي

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ হে আলী! আমি আমার জন্য যা ভালবাসি তোমার জন্যও তা ভালবাসি এবং আমার জন্য যা অপছন্দ করি তোমার জন্যও তা অপছন্দ করি। তুমি দু সাজদার মাঝখানে (কুকুরের মতো) হাত খাড়া করে দিয়ে দুই পায়ের উপর বসো না। [১]


মিশকাতুল মাসাবিহ ৯০৪

وعن طلق بن علـي الحنفي قال قال رسول الله ﷺ لا ينظر الله عز وجل إلى صلاة عبد لا يقيم فيها صلبهٗ بين خشوعها وسجودها- رواه أحمد

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ সে বান্দার সলাতের প্রতি সুদৃষ্টি দেন না যে বান্দা সলাতের রুকূ ও সাজদায় তার পিঠ সোজা রাখে না। [১]


মিশকাতুল মাসাবিহ ৯০৫

وعن نافع أن ابن عمر كان يقول من وضع جبهته بالأرض فليضع كفيه على الذي وضع عليه جبهته ثم إذا رفع فليرفعهما فإن اليدين تسجدان كما يسجد الوجه. رواه مالك

তিনি বলেন, ইবনু উমার (রাঃ) বলতেন, যে ব্যক্তি সলাতের সাজদায় নিজের কপাল জমিনে রাখে সে যেন তার হাত দুটিকেও জমিনে ওখানে রাখে যেখানে কপাল রাখে। তারপর যখন সাজদাহ হতে উঠবে তখন নিজের হাত দুটিও উঠায়। কারণ যেভাবে মুখমন্ডল সাজদাহ করে ঠিক সেভাবে দু হাতও সাজদাহ করে। [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية