প্রথম অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৮৬৮

عن أنس قال قال رسول الله ﷺ أقيموا الركوع والسجود فوالله إني لاراكم من بعدي. متفق عليه

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা রুকূ ও সাজদাহ ঠিকভাবে আদায় করবে। আল্লাহ্‌র কসম! আমি নিশ্চই তোমাদেরকে আমার পিছন দিক হতেও দেখি। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৬৯

وعن البراء قال كان ركوع النبي ﷺ وسجوده وبين السجدتين وإذا رفع من الركوع ما خلا القيام والقعود قريبا من السواء. متفق عليه

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) - এর রুকূ’, সাজদাহ, দু সাজদার মধ্যে বসা, রুকু’র পর সোজা হয়ে দাঁড়ানোর সময়ের পরিমাণ (ক্বিরাআতের জন্য) দাঁড়ানোর সময় ছাড়া প্রায় সমান সমান ছিল। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭০

وعن أنس قال كان النبي ﷺ إذا قال سمع الله لمن حمده قام حتى تقول قد أوهم ثم يسجد ويقعد بين السجدتين حتى تقول قد أوهم. رواه مسلم

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) যখন “সামি’আল্লা-হু লিমান হামিদাহ” বলতেন, সোজা হয়ে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, আমরা মনে করতাম নিশ্চয়ই তিনি (সাজদার কথা) ভুলে গেছেন। এরপর তিনি সাজদাহ করতেন ও দু’সাজদার মধ্যে এত লম্বা সময় বসে থাকতেন, আমরা মনে করতাম, তিনি (নিশ্চয় দ্বিতীয় সাজদার কথা) ভুলে গেছেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭১

وعن عائشة رضي الله عنها قالت كان النبي ﷺ يكثر أن يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي يتأول القرآن. متفق عليه

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) কুরআনের উপর আমাল করে নিজের রুকূ ও সাজদায় এই দু’আ বেশী বেশী পাঠ করতেনঃ “সুবহা-নাকা আল্ল-হুম্মা রব্বানা-ওয়াবিহামদিকা আল্ল-হুম্মাগ ফিরলী” - (অর্থাৎ- হে আল্লাহ! তুমি পুত পবিত্র। তুমি আমাদের রব। আমি তোমার গুণগান করছি। হে আল্লাহ! তুমি আমার গুনাহ মাফ করে দাও )। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭২

وعنها أن النبي ﷺ كان يقول في ركوعه وسجوده سبوح قدوس رب الملائكة والروح . رواه مسلم

নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) রুকূ ও সাজদায় বলতেন, “সুবহুন কুদ্দুসুন রব্বুল মালা-য়িকাতি ওয়াররূহ” মালাক ও রূহ জিবরীলের রব অত্যন্ত পবিত্র, খুবই পবিত্র । [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭৩

وعن ابن عباس قال قال رسول الله ﷺ ألا إني نهيت أن أقرأ القرآن راكعا أو ساجدا فإما الركوع فعظموا فيه الرب وأما السجود فاجتهدوا في الدعاء فقمن أن يستجاب لكم. رواه مسلم

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সাবধান! আমাকে রুকু-সিজদায় কুরআন তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। তাই তোমরা রুকু’তে তোমাদের ‘রবের’ মহিমা বর্ণনা কর। আর সিজদায় অতি মনোযোগের সাথে দুয়া করবে। আশা করা যায়, তোমাদের দু’আ কবুল করা হবে। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭৪

وعن أبي هريرة قال قال رسول الله ﷺ إذا قال الإمام سمع الله لمن حمدهٗ فقولوا اللهم ربنا لك الحمد فإنهٗ من وافق قولهٗ قول الملائكة غفر لهٗ ما تقدم من ذنبه. متفق عليه

তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইমাম যখন “সামি’আলাহু লিমান হামিদাহ” বলবে তখন তোমরা “আল্লাহুম্মা রব্বানা–লাকাল হামদ” বলবে। কেননা যার কথা মালায়িকার কথার সাথে মিলে যাবে, তার পূর্বের (ছোট) গুনাহ ক্ষমা করে দেয়া হবে। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭৫

وعن ابن أبي أوفى قال كان رسول الله ﷺ إذا رفع ظهره من الركوع قال سمع الله لمن حمده اللهم ربنا لك الحمد ملء السموت وملء الأرض وملء ما شئت من شيء بعد. رواه مسلم

তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) রুকু হতে তার পিঠ সোজা করে উঠে বলতেন, “সামি’আলাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রব্বানা–লাকাল হামদ মিলআস সামা-ওয়া-তি ওয়া মিলআল আরযি ওয়া মিলআ মা-শি’তা মিন শাইয়িম বা’দ” – (অর্থাৎ আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে। হে আমার রব! আকাশ ও পৃথিবীপূর্ণ তোমার প্রশংসা, এরপর তুমি যা সৃষ্টি করতে চাও তাও পরিপূর্ণ)। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭৬

وعن أبي سعيد الخدري قال كان رسول الله ﷺ إذا رفع رأسه من الركوع اللهم ربنا لك الحمد ملء السموت والأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكـلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. رواه مسلم

তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) রুকু হতে মাথা উঠিয়ে বলতেনঃ “আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়াল আরযি ওয়া মিলআ মা-শি’তা মিন শাইয়িম বা’দু আহলুস সানা-য়ি ওয়াল মাজদি আহাক্কু মা ক্বা-লাল ‘আবদু ওয়া কুল্লুনা লাকা ‘আব্দুন, আল্লাহুম্মা লা- মা-নি’আ লিমা- আ’ত্বাইতা ওয়ালা- মু’তিয়া লিমা- মানা’তা। ওয়ালা ইয়ানফা’উ যাল জাদ্দি মিনকাল জাদ্দ” – (অর্থাৎ- হে আল্লাহ! হে আমাদের রব! তোমারই সব প্রশংসা। আকাশ পরিপূর্ণ ও পৃথিবী পরিপূর্ণ, এরপর তুমি যা চাও তাও পরিপূর্ণ। হে প্রশংসা ও মর্যাদার মালিক! মানুষ তোমার প্রশংসায় যা বলে তুমি তার চেয়েও অধিক প্রশংসা ও মর্যাদার অধিকারী। আমরা সকলেই তোমার গোলাম। হে আল্লাহ! তুমি যা দিবে তাতে বাধা দেবার কেউ নেই। আর তুমি যাতে বাধা দিবে তা দিতেও কেউ সমর্থ নয়। কোন সম্পদশালীর সম্পদই তোমার শাস্তি হতে তাকে রক্ষা করতে পারবে না। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭৭

وعن رفاعة بن رافع قال كنا نصلـي وراء النبي ﷺ فلما رفع رأسهٗ من الركعة قال سمع الله لمن حمدهٗ فقال رجل وراءهٗ ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال من المتكـلم انفا قال أنا قال رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها أول. رواه البخاري

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) - এর পিছনে সলাত আদায় করছিলাম । তিনি যখন রুকূ’ হতে মাথা তুলে, “সামি’আল্ল-হু লিমান হামিদাহ” বললেন (যে ব্যক্তি আল্লাহর হাম্‌দ ও সানা পাঠ করল আল্লাহ তা শুনলেন), তখন এক ব্যক্তি ‘বলল’ “রব্বানা- লাকাল হাম্‌দু হামদান কাসীরান ত্বইইয়্যিবাম মুবারকান্‌ ফীহ” – (অর্থাৎ- হে আল্লাহ! তোমার জন্য প্রশংসা, অনেক প্রশংশা, যে প্রশংসা শির্‌ক ও রিয়া হতে পবিত্র ও মুবারক) । সলাত শেষে নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, এখন এ বাক্যগুলো কে পড়ল? সেই ব্যক্তি উত্তরে বলল, আমি, হে আল্লাহর রসূল! তখন নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি ত্রিশজনেরও অধিক মালাক দেখেছি এ কালিমার সাওয়াব কার আগে কে লিখবে এ নিয়ে তাড়াহুড়া করছেন । [১]


মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৮৭৮

عن أبي مسعود الانصارى قال قال رسول الله ﷺ لا تجزئ صلاة الرجل حتى يقيم ظهره في الركوع والسجود. رواه أبو داوٗد والترمذي وابن ماجة والدارمي وقال الترمذي هذا حديث حسن صحيح

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তি যে পর্যন্ত রুকূ ও সাজদাতে তার পিঠ স্থিরভাবে সোজা না করে তার সলাত হবে না। [৮৯৮] ইমাম তিরমিযী বলেছেন, এ হাদীসটি হাসান ও সহীহ l [১]


মিশকাতুল মাসাবিহ ৮৭৯

وعن عقبة بن عامر قال لما نزلت ﴿فسبح باسم ربك العظيم﴾ قال رسول الله ﷺ اجعلوها في ركوعكم فلما نزلت سبح اسم ربك الأعلى قال رسول الله ﷺ اجعلوها في سجودكم . رواه أبو داوٗد وابن ماجة والدارمي

তিনি বলেন, যখন “ফাসাব্বিহ বিইস্‌মি রব্বিকাল আযীম” তোমর মহান রবের নামের পবিত্রতা বর্ণনা কর এ আয়াত নাযিল হল রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এই আয়াতটিকে তোমরা তোমাদের রুকূতে তাসবীহরূপে পড়। এভাবে যখন “সাব্বিহিসমা রব্বিকাল আলা” (তোমরা উচ্চ মর্যাদাশীল রবের নামের পবিত্রতা ঘোষণা কর) আয়াত নাযিল হল তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা এটিকে তোমাদের সাজদার তাসবীহতে পরিণত কর। [১]


মিশকাতুল মাসাবিহ ৮৮০

وعن عون بن عبد الله عن ابن مسعود قال قال رسول الله ﷺ إذا ركع أحدكم فقال في ركوعه سبحان ربي العظيم ثلاث مرات فقد تم ركوعه وذلك أدناه وإذا سجد فقال في سجوده سبحان ربي الأعلى ثلاث مرات فقد تم سجوده وذلك أدناه . رواه الترمذي وأبو داوٗد وابن ماجة وقال الترمذي ليس اسناده بمتصل لأن عونا لم يلق ابن مسعود

তিনি ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যখন রুকূ’ করবে সে যেন রুকূ’তে তিনবার “সুবহা-না রব্বিয়াল ‘আযীম” পড়ে । তাহলে তার রুকূ’ পূর্ণ হবে । আর এটা হল সর্বনিম্ন সংখ্যা । এভাবে যখন সাজদাহ্‌ করবে, সাজদায়ও যেন তিনবার “সুবহা-না রব্বিয়াল আ’লা-” পড়ে । তাহলে তার সাজদাহ্‌ পূর্ণ হবে । আর তিনবার হল কমপক্ষে পড়া । [১] ইমাম তিরমিযী বলেন, এর সানাদ মুত্তাসিল নয় । কেননা ‘আওন (রহঃ)-এর ইবনু মাস’ঊদ (রাঃ)-এর সাথে সাক্ষাৎ হয়নি ।


মিশকাতুল মাসাবিহ ৮৮১

وعن حذيفة أنه صلى مع النبي ﷺ وكان يقول في ركوعه سبحان ربي العظيم وسجوده سبحان ربي الأعلى وما أتى على اية رحمة الا وقف وسأل وما أتى على اية عذاب الا وقف وتعوذ. رواه الترمذي وأبو داوٗد والدارمي وروى النسائى وابن ماجة إلى قوله إلا على وقال الترمذي هذا حديث حسن صحيح

তিনি নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে সলাত আদায় করলেন । তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) রুকূতে “সুবহা-না রব্বিয়াল ‘আযীম” ও সাজদায় “সুবহা-না রব্বিয়াল আ‘লা-” পড়তেন । আর যখনই তিনি ক্বিরাআতের সময় রহমতের আয়াতে পৌঁছতেন, ওখানে থেমে যেতেন, রাহমাত তলবের দু’আ পাঠ করতেন । আবার যখন আযাবের আয়াত পৌঁছতেন, সেখানে থেমে গিয়ে ‘আযাব থেকে বাঁচার জন্য দু‘আ করতেন। [১] এ হাদীসটিকে “সুবহা-না রব্বিয়াল আ‘লা-” পর্যন্ত নকল করেছেন । ইমাম তিরমিযী বলেছেন, এ হাদীসটি হাসান ও সহীহ।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية