মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ৮২২
عن عبادة بن الصامت قال قال رسول الله ﷺ لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. متفق عليه - وفي رواية لمسلم لمن لم يقرأ بأم القراۤن فصاعدا
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সলাতে সূরাহ্ ফাতিহা পাঠ করেনি তার সলাত হল না। [১]
মিশকাতুল মাসাবিহ ৮২৩
وعن أبي هريرة قال قال رسول الله ﷺ من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثا غير تمام فقيل لأبي هريرة إنا نكون وراء الإمام فقال اقرأ بها في نفسك فإني سمعت رسول الله ﷺ يقول قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل فإذا قال العبد ﴿الحمد لله رب العالمين﴾ قال الله تعالى حمدني عبدي وإذا قال ﴿الرحمن الرحيم﴾ قال الله تعالى أثنى علي عبدي وإذا قال ﴿مالك يوم الدين﴾ قال مجدني عبدي واذا قال ﴿إياك نعبد وإياك نستعين﴾ قال هذا بيني وبين عبدي ولعبدي ما سأل فإذا قال ﴿اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين﴾ قال هذا لعبدي ولعبدي ما سأل. رواه مسلم
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সলাত আদায় করল কিন্তু এতে উম্মুল কুরআন অর্থাৎ সুরাহ্ ফাতিহাহ্ পাঠ করল না তাতে তার সলাত “অসম্পূর্ণ” রয়ে গেল। এ কথা তিনি তিনবার বললেন। এ কথা শুনে কেউ আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, আমরা যখন ইমামের পিছনে সলাত আদায় করব তখনও কি তা পাঠ করব? উত্তরে তিনি বললেন, হাঁ তখনও তা পাঠ করবে নিজের মনে মনে। কারণ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, “আল্লাহ বলেছেন, আমি ‘সলাত’ অর্থাৎ, সূরাহ্ ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করেছি, (এভাবে যে, হামদ ও ছানা আমার জন্য আর দু‘আ বান্দার জন্য)। আর বান্দা যা চায় তা তাকে দেয়া হয়। বান্দা বলে, সব প্রশংসা আল্লাহর যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তখন আল্লাহ তা‘আলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বান্দা বলে, আল্লাহ বড় মেহেরবান ও পরম দয়ালু, আল্লাহ তখন বলেন, আমার বান্দা আমার গুণগান করল। বান্দা যখন বলে, আল্লাহ ক্বিয়ামাতের দিনের হাকীম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করল। বান্দা যখন বলে, (হে আল্লাহ!) আমরা একমাত্র তোমারই ‘ইবাদাত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি, তখন আল্লাহ বলেন, এটা আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার (‘ইবাদাত আল্লাহর জন্য আর দু‘আ বান্দার জন্য)। আর আমার বান্দা যা চাইবে তা সে পাবে। বান্দা যখন বলে, (হে আল্লাহ)! তুমি আমাদেরকে সহজ ও সরল পথে পরিচালিত কর। সে সমস্ত লোকের পথে, যাদেরকে তুমি নি‘আমাত দান করেছ। তাদের পথে নয়, যাদের প্রতি তোমার গযব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তখন আল্লাহ তা‘আলা বলেন, এটা আমার বান্দার জন্য, আর বান্দা যা চাইবে, সে তাই পাবে। [১]
মিশকাতুল মাসাবিহ ৮২৪
وعن أنس أن النبي ﷺ وابا بكر عمر رضي الله عنهما كانوا يفتتحون الصلاة بـ﴿الحمد لله رب العالمين﴾. رواه مسلم
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং আবূ বাক্র ও ‘উমার (রাঃ) সলাত “আলহাম্দু লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন” দিয়ে শুরু করতেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮২৫
وعن أبي هريرة قال قال رسول الله ﷺ إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه. متفق عليه - وفى رواية قال إذا قال الإمام ﴿غير المغضوب عليهم ولا الضالين﴾ فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه هذا لفظ البخاري ولمسلم نحوه وفى اخرى للبخارى قال إذا أمن القارئ فأمنوا فإن الملائكة تؤمن فمن وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ইমাম যখন ‘আমীন’ বলবে, তোমরাও ‘আমীন’ বলবে। কারণ যে ব্যক্তির ‘আমীন’ মালাকগণের আমীনের সাথে মিলে যায়, আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেন। [১] আর এক বর্ণনায় আছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন ইমাম বলে, “গয়রিল মাগযূবি ‘আলায়হিম ওয়ালায্ যোয়াল্লীন”, তখন তোমরা ‘আমীন’ বলবে। কারণ যার ‘আমীন’ শব্দ মালাকগণের ‘আমীন’ শব্দের সাথে মিলে যায় তার আগের গুনাহ মাফ করে দেয়া হয়। এ শব্দগুলো সহীহুল বুখারীর। [2] সহীহ মুসলিমের হাদীসের শব্দগুলোও এর মতই। আর সহীহুল বুখারীর অন্য একটি বর্ণনার শব্দ হল, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন কুরআন তিলাওয়াতকারী অর্থাৎ ইমাম বা অন্য কেউ ‘আমীন’ বলবে, তোমরাও সাথে সাথে ‘আমীন’ বল। আর যে ব্যক্তির ‘আমীন’ শব্দ মালাকগণের আমীন শব্দের সাথে মিলে যাবে, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হয়। [3]
মিশকাতুল মাসাবিহ ৮২৬
وعن أبي موسى الأشعري قال قال رسول الله ﷺ إذا صليتم فأقيموا صفوفكم ثم ليؤمكم أحدكم فإذا كبر فكبروا وإذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين يجبكم الله فإذا كبر وركع فكبروا واركعوا فإن الإمام يركع قبلكم ويرفع قبلكم فقال رسول الله ﷺ فتلك بتلك وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد يسمع الله لكم. رواه مسلم
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যখন জামা‘আতে সলাত আদায় করবে, তোমাদের কাতারগুলোকে সোজা করবে। এরপর তোমাদের কেউ তোমাদের ইমাম হবে। ইমাম তাকবীর তাহরীমা ‘আল্ল-হু আকবার’ বললে, তোমরাও ‘আল্ল-হু আকবার’ বলবে। ইমাম “গাইরিল মাগযূবি ‘আলায়হিম ওয়ালায্ যোয়াল্লীন” বললে, তোমরা আমীন বলবে। আল্লাহ তা‘আলা তোমাদের দু‘আ ক্ববুল করবেন। ইমাম রুকূতে যাবার সময় ‘আল্ল-হু আকবার’ বলবে ও রুকূ‘তে যাবে। তখন তোমরাও ‘আল্ল-হু আকবার’ বলে রুকূতে যাবে। ইমাম তোমাদের আগে রুকু‘ করবে। তোমাদের আগে রুকূ‘ হতে মাথা উঠাবে। এরপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটা ওটার পরিবর্তে (অর্থাৎ তোমরা পরে রুকূ‘তে গেলে, আর পরে মাথা উঠালে ও ইমাম আগে রুকূ‘তে গেলে আর আগে মাথা উঠালে, উভয়ের সময় এক সমান হয়ে গেল)। এরপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ইমাম “সামি‘আল্ল-হু লিমান হামিদাহ” বলবে, তোমরা বলবে “আল্ল-হুম্মা রব্বানা- লাকাল হাম্দ” আল্লাহ তোমাদের প্রশংসা শুনেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮২৭
وفى رواية له عن أبي هريرة وقتادة واذا قرأ فانصتوا
মুসলিমের আর এক বর্ননায় এ শব্দগুলো আছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইমামের ক্বিরাআত তিলাওয়াত করার সময় তোমরা চুপ থাকবে। [১]
মিশকাতুল মাসাবিহ ৮২৮
وعن أبي قتادة قال كان النبي ﷺ يقرأ في الظهر في الأوليين بأم الكتاب وسورتين وفي الركعتين الأخريين بأم الكتاب ويسمعنا الآية احيانا ويطول في الركعة الأولى ما لا يطول في الركعة الثانية وهكذا في العصر وهكذا في الصبح. متفق عليه
তিনি বলেন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহরের সলাতে প্রথম দু’রাকা’আতে সুরা ফাতেহা এবং আরও দুটি সুরাহ্ পাঠ করতেন। পরের দু’রাকা’আতে শুধু সুরাহ্ ফাতিহা পাঠ করতেন। আর কখনও কখনও তিনি আমাদেরকে আয়াত শুনিয়ে পাঠ করতেন। তিনি প্রথম রাক্’আতকে দ্বিতীয় রাক্’আত অপেক্ষা লম্বা করে পাঠ করতেন। এভাবে তিনি আসরের সলাতও আদায় করতেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮২৯
وعن أبي سعيد الخدري قال كنا نحزر قيام رسول الله ﷺ في الظهر والعصر فحزرنا قيامه في الركعتين الأوليين من الظهر قدر قراءة آلم تنزيل السجدة وفى رواية فى كل ركعة قدر ثلاثين آية وحزرنا قيامه في الأخريين قدر النصف من ذلك وحزرنا قيامه في الركعتين الأوليين من العصر على قدر قيامه في الأخريين من الظهر وفي الأخريين من العصر على النصف من ذلك ولم يذكر أبو بكر. رواه مسلم
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহর ও ‘আসরের সলাতে কত সময় দাঁড়ান তা আমরা অনুমান করতাম। আমরা অনুমান করলাম যে, তিনি যুহরের প্রথম দু’ রাক’আতে সুরাহ্ আলিফ লাম মীম তানযিলুস সাজদাহ্ পাঠ করতে যত সময় লাগে তত সময় দাঁড়াতেন। অন্য এক বর্ণনায়, প্রত্যেক রাক’আতে ত্রিশ আয়াত পড়ার সমপরিমাণ সময় দাঁড়াতেন। আর পরবর্তী দু’ রাক’আতে অর্ধেক সময় দাঁড়াতেন বলে অনুমান করেছিলাম। ‘আসরের সলাতের প্রথম দু’ রাক’আতে, যুহরের সলাতের শেষ দু’ রাক’আতের সমপরিমাণ এবং ‘আস্রে সলাতের শেষ দু’ রাক’আতে যুহরের শেষ দু’ রাক’আতের অর্ধেক সময় বলে অনুমান করেছিলাম। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩০
وعن جابر بن سمرة قال كان النبي ﷺ يقرأ في الظهر بالليل إذا يغشى وفى رواية بسبح اسم ربك الاعلى وفي العصر نحو ذلك وفي الصبح أطول من ذلك. رواه مسلم
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহরের সলাতে সূরাহ্ “ওয়াল্লায়লি ইযা-ইয়াগ্শা-” এবং অপর বর্ণনা মতে “সাব্বিহিসমা রব্বিকাল আ’লা” পাঠ করতেন। আস্রের সলাতও একইভাবে আদায় করতেন। কিন্তু ফাজ্রের সলাতে এর চেয়ে লম্বা সূরাহ্ তিলওয়াত করতেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩১
وعن جبير بن مطعم قال سمعت رسول الله ﷺ يقرأ في المغرب بالطور. متفق عليه
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাগরিবের সলাতে সূরাহ্ “তূর” পাঠ করতে শুনেছি। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩২
وعن أم الفضل بنت الحارث قالت سمعت رسول الله ﷺ يقرأ في المغرب بالمرسلات عرفا. متفق عليه
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাগরিবের সলাতে সূরাহ্ মুরসলাত পাঠ করতে শুনেছি। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩৩
وعن جابر قال كان معاذ يصلي مع النبي ﷺ ثم يأتي فيؤم قومه فصلى ليلة مع النبي ﷺ العشاء ثم أتى قومه فأمهم فافتتح بسورة البقرة فانحرف رجل فسلم ثم صلى وحده وانصرف فقالوا له أنافقت يا فلان قال لا والله ولاۤتين رسول الله ﷺ فلاخبرنه فأتى رسول الله ﷺ فقال يا رسول الله إنا أصحاب نواضح نعمل بالنهار وإن معاذا صلى معك العشاء ثم أتى قومه فافتتح بسورة البقرة فأقبل رسول الله ﷺ على معاذ فقال يا معاذ أفتان أنت اقرأ والشمس وضحاها والضحى والليل إذا يغشى وسبح اسم ربك الأعلى. متفق عليه
তিনি বলেন, মু’আয ইবনু জাবাল (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে জামায়াতে সলাত আদায় করতেন, তারপর নিজ এলাকায় যেতেন ও এলাকাবাসীর ইমামতি করতেন। এক রাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ‘ইশার সলাত আদায় করলেন, তারপর নিজ এলাকায় গিয়ে ইমামতি করলেন। তিনি সলাতে সূরাহ্ বাক্বারাহ্ পাঠ করতে লাগলেন। এতে বিরক্ত হয়ে এক লোক সালাম ফিরিয়ে সলাত থেকে পৃথক হয়ে গেল। একা একা সলাত আদায় করে চলে গেল। তার এ অবস্থা দেখে লোকজন বিস্মিত হয়ে বলল। হে অমুক! তুমি কি মুনাফিক্ব হয়ে গেলে? উত্তরে সে বলল, আল্লাহর কসম! আমি কখনো মুনাফ্বিক হয়নি। নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট যাব। এ বিষয়টি সম্পর্কে তাঁকে জানাব। এর পর সে ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এলো। বলল, হে আল্লাহর রাসূল! আমি পানি সেচকারী (শ্রমিক), সারাদিন সেচের কাজ করি। মু’আয আপানার সাথে ‘ইশার সলাত আদায় করে নিজের গোত্রের ইমামতি করতে এসে সূরাহ্ বাক্বারাহ্ দিয়ে সলাত শুরু করে দিলেন। এ কথা শুনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মু’আয-এর দিকে তাকালেন এবং বললেন, হে মু’য়ায! তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তুমি ‘ইশার সলাতে সূরাহ্ ওয়াশ্ শাম্সি ওয়ায যুহা-হা-, সূরাহ্ ওয়ায্ যুহা-, সূরাহ্ ওয়াল লায়লী ইযা-ইয়াগ্শা-, সূরাহ্ সাব্বিহিসমা রব্বিকাল ‘আলা-তিলওয়াত করবে। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩৪
وعن البراء قال سمعت النبي ﷺ يقرأ في العشاء والتين والزيتون وما سمعت أحدا أحسن صوتا منه. متفق عليه
তিনি বলেন, আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ‘ইশার সলাতে সূরাহ্ “ওয়াত্তীন ওয়ায যায়তূন” পাঠ করতে শুনেছি। তার চেয়ে মধুর স্বর আমি আর কারো শুনিনি। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩৫
وعن جابر بن سمرة قال كان النبي ﷺ يقرأ في الفجر بق والقران المجيد ونحوها وكان صلاته بعد تخفيفا. رواه مسلم
তিনি বলেন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজ্রের সলাতে সূরাহ্ ‘কাফ ওয়াল কুরআনিল মাজীদ’ ও এরূপ সূরাগুলো তিলাওয়াত করতেন। অন্যান্য সলাত ফাজ্রের চেয়ে কম দীর্ঘ হত। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩৬
وعن عمرو بن حريث أنه سمع النبي ﷺ يقرأ في الفجر والليل إذا عسعس. رواه مسلم
তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ফাজ্রের সলাতে “ওয়াল লায়লি ইযা- ‘আস্আস্” সূরাহ্ তিলওয়াত করতে শুনেছেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩৭
وعن عبد الله بن السائب قال صلى بنا رسول الله ﷺ الصبح بمكة فاستفتح سورة المؤمنين حتى جاء ذكر موسى وهارون أو ذكر عيسى أخذت النبي ﷺ سعلة فركع. رواه مسلم
তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কায় আমাদের ফাজ্রের সলাত আদায় করিয়েছেন। তিনি সূরাহ্ মু’মিন তিলাওয়াত করা শুরু করলেন। তিনি যখন মূসা ও হারুন অথবা ঈসা (‘আলাইহিস সালাম)-এর আলোচনা পর্যন্ত এসে পৌঁছলেন তাঁর কাশি এসে গেলে (সূরাহ্ শেষ না করেই) তিনি রুকূতে চলে গেলেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩৮
عن أبي هريرة قال كان النبي ﷺ يقرأ في الفجر يوم الجمعة بالم تنزيل في الركعة الأولى وفي الثانية هل أتى على الإنسان. متفق عليه
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর দিন ফাজ্রের সলাতের প্রথম রাক’আতে “আলিফ লা-ম মীম তানযীল” ( সূরাহ্ আস্ সাজদাহ্) ও দ্বিতীয় রাক’আতে “হাল আতা-আলাল ইনসা-নি”(অর্থাৎ সূরাহ্ আদ দাহ্র) তিলাওয়াত করতেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৩৯
وعن ابن أبي رافع قال استخلف مروان أبا هريرة على المدينة وخرج إلى مكة فصلى لنا أبو هريرة الجمعة فقرأ سورة الجمعة في السجدة الأولى وفي الآخرة إذا جاءك المنافقون فقال سمعت رسول الله ﷺ يقرأ بهما . رواه مسلم
তিনি বলেন, মারওয়ান আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে মাদীনায় তাঁর স্থলাভিষিক্ত করে মাক্কায় গেলেন। এ সময় আবূ হুরায়রাহ্ (রাঃ) জুমু’আর সলাতে আমাদের ইমামতি করলেন। তিনি সলাতে সূরাহ্ আল জুমু’আহ প্রথম রাক্’আতে ও সূরাহ্ “ইযা জা-আকাল মুনাফিকূন (সূরাহ্ আল মুনা-ফিকূন) দ্বিতীয় রাক্’আতে তিলাওয়াত করলেন। তিনি বলেন আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জুমু’আর সলাতে এ দুটি সূরাহ্ তিলাওয়াত করতে শুনেছি। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪০
وعن النعمان بن بشير قال كان رسول الله ﷺ يقرأ في العيدين وفي الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية قال وإذا اجتمع العيد والجمعة في يوم واحد يقرأ بهما أيضا في الصلاتين. رواه مسلم
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ঈদে ও জুমু’আর সলাতে সূরাহ্ “সাব্বিহিস্মা রব্বিকাল আ’লা” (সূরাহ্ আ’লা) ও “হাল আতাকা হাদীসুল গা-শিয়াহ্” (সূরাহ্ গা-শীয়াহ্) তিলাওয়াত করতেন। আর ঈদ ও জুমু’আহ একদিনে হলে এ দুটি সূরাহ্ তিনি দু সলাতেই পড়তেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪১
وعن عبيد الله أن عمر بن الخطاب سأل أبا واقد الليثي ما كان يقرأ به رسول الله ﷺ في الأضحى والفطر فقال كان يقرأ فيهما بق والقرآن المجيد واقتربت الساعة. رواه مسلم
‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) আবূ ওয়াকিদ আল্ লায়সীকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ঈদেরর সলাতে কি পাঠ করতেন? রাবী বলেন, তিনি উভয় ঈদের সলাতে “ক্বাফ ওয়াল কুরা-আনিল মাজীদ” (সূরাহ্ ক্বাফ) ও “ইক্বতারাবাতিস সা-‘আহ” (সূরাহ্ আল ক্বামার) তিলাওয়াত করতেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪২
وعن أبي هريرة قال إن رسول الله ﷺ قرأ في ركعتي الفجر ﴿قل يا أيها الكافرون﴾ و ﴿قل هو الله أحد﴾. رواه مسلم
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজ্রের দু’ রাক্’আত সলাতে “কুল ইয়া –আয়্যুহাল কা-ফিরুন” ও “ কুল হুওয়াল্লা-হু আহাদ” তিলাওায়াত করেছেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪৩
وعن ابن عباس قال كان رسول الله ﷺ يقرأ في ركعتي الفجر ﴿قولوا امنا بالله وما أنزل إلينا﴾ والتي في ال عمران ﴿قل يا اهل الكتب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم﴾. رواه مسلم
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজ্রের দু’ রাক্’আত সলাতে যথাক্রমে সূরাহ্ বাক্বারার এ আয়াত “কূলূ আ-মান্না বিল্লা-হি ওয়ামা-উনযিলা ইলায়না-“ এবং সূরাহ্ আ-লি ‘ইমরান-এর এ আয়াত ‘কুল ইয়া –আহলাল’ কিতাবে “তা’আলাও ইলা- কালিমাতিন সাওয়া-য়িন বায়নানা- ওয়া বায়নাকুম” পাঠ করতেন। [১]
মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ ৮৪৪
وعن ابن عباس قال كان رسول الله ﷺ يفتتح صلاته بسم الله الرحمن الرحيم. رواه الترمذي وقال هذا حديث ليس اسناده بذاك
তিনি বলেছেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “বিসমিল্লা-হ” –এর সাথে সলাত শুরু করতেন। (ইমাম তিরমিযী এ হাদিস বর্ণনা করেন এবং বলেন, এ হাদিসের সানাদ শক্তিশালী নয়)। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪৫
وعن وائل بن حجر قال سمعت رسول الله ﷺ قرأ ﴿غير المغضوب عليهم ولا الضالين﴾ فقال آمين ومد بها صوته. رواه الترمذي وأبو داوٗد والدارمي وابن ماجة
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, তিনি সলাতে “গয়রিল মাগযূবি ‘আলাইহিম ওয়ালায্ যোয়াল্লীন” পড়ার পর সশব্দে ‘আমীন’ বলেছেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪৬
وعن أبي زهير النميري قال خرجنا مع رسول الله ﷺ ذات ليلة فأتينا على رجل قد ألح في المسألة فقال النبي ﷺ أوجب إن ختم فقال رجل من القوم بأي شيء يختم قال بآمين. رواه أبو داوٗد
তিনি বলেন, আমরা এক রাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে বের হলাম। আমরা এমন এক ব্যক্তির নিকট এলাম যিনি (সলাতের মধ্যে) আল্লাহর কাছে আকুতি- মিনতির সাথে দু’আ করছিলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, লোকটি তার জন্য জান্নাত ঠিক করে নিল, যদি সে এতে মোহর লাগায়। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! কি দিয়ে মোহর লাগাবে ? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘আমীন’ দিয়ে। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪৭
وعن عائشة قالت إن رسول الله ﷺ صلى المغرب بسورة ا﴿لأعراف﴾ فرقها في ركعتين. رواه النسآئى
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরাহ্ আ’রাফ দু’ভাগে ভাগ করে মাগরিবের সলাতের দু’ রাক্’আতে তিলাওয়াত করলেন। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪৮
وعن عقبة بن عامر قال كنت أقود لرسول الله ناقته في السفر فقال لي يا عقبة ألا أعلمك خير سورتين قرئتا فعلمني ﴿قل أعوذ برب الفلق﴾ و ﴿قل أعوذ برب الناس﴾ قال فلم يرني سررت بهما جدا فلما نزل لصلاة الصبح صلى بهما صلاة الصبح للناس فلما فرغ التفت إلي فقال يا عقبة كيف رأيت. رواه أحمد وأبو داوٗد والنسائـي
তিনি বলেন, আমি সফরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর উটের নাকশী ধরে ধরে সামনের দিকে চলতাম। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, হে ‘উক্ববাহ্! আমি কি তোমাকে পাঠ করার মত দু’টি উত্তম সূরাহ্ শিক্ষা দেব? তারপর তিনি আমাকে “কুল আ’ঊযু বিরব্বিল ফালাক্ব” (সূরাহ্ ফালাক্ব) ও “কুল আ’ঊযু বিরব্বিন্না-স” (সূরাহ্ আন্ না-স) শিখালেন। কিন্তু এতে আমি খুব খুশী হয়েছি বলে মনে করলেন না। পরে তিনি ফাজ্রের সলাতের জন্য উট হতে নামলেন। এ দু’টি সূরাহ্ দিয়েই আমাদেরকে সলাত আদায় করালেন। সলাত শেষ করে তিনি আমার প্রতি লক্ষ্য করে বললেন, কি দেখলে হে ‘উক্ববাহ্। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৪৯
وعن جابر بن سمرة قال كان النبي ﷺ يقرا فى صلاة المغرب ليلة الجمعة ﴿قل يايها الكافرون﴾ و ﴿قل هو الله احد﴾. رواه فى شرح السنة
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর দিন রাতে (অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে) মাগরিবের সলাতে “কুল ইয়া-আইউহাল কা-ফিরুন” (সূরাহ্ আল কা-ফিরুন) ও “কুল হুওয়াল্ল-হু আহাদ” (সূরাহ্ ইখলাস) পাঠ করতেন। এ হাদিসটি শারহে সুন্নায় বর্ণিত হয়েছে। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৫০
ورواه ابن ماجة عن ابن عمر الا انه لم يذكر ليلة الجمعة
ইবনু মাজাহ্ এ হাদীসটি ইবনু ‘উমার (রাঃ) হতে নকল করেছেন। কিন্তু এতে “লায়লাতুল জুমু’আহ্” (অর্থাৎ- জুমু’আর রাত) উল্লেখ নেই। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৫১
وعن عبد الله بن مسعود قال ما أحصي ما سمعت رسول الله ﷺ يقرأ في الركعتين بعد المغرب وفي الركعتين قبل صلاة الفجر بـ ﴿قل يا أيها الكافرون﴾ و ﴿قل هو الله أحد﴾. رواه الترمذي
তিনি বলেন, আমি গুনে শেষ করতে পারবো না যে, আমি কত বার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাগরিবের সলাতের পরের ও ফাজ্রের সলাতের আগের দু’ (রাক’আতে) সুন্নাতে “কুল ইয়া-আইউহাল কা-ফিরুন” (সূরাহ্ আল কা-ফিরূন) ও “কুল হুওয়াল্ল-হু আহাদ” (সূরাহ্ ইখলাস) তিলাওয়াত করতে শুনেছি। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৫২
ورواه ابن ماجة عن أبي هريرة الا انه لم يذكر بعد المغرب
এ হাদীসটি ইবনু মাজাহ্ আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণনা করেছেন, কিন্তু তার বর্ণনায় “মাগরিবের পর” শব্দ নেই। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৫৩
وعن سليمان بن يسار عن أبي هريرة قال ما صليت وراء أحد أشبه صلاة برسول الله ﷺ من فلان قال سليمان صليت خلفه فكان يطيل الركعتين الأوليين من الظهر ويخفف الأخريين ويخفف العصر ويقرأ في المغرب بقصار المفصل ويقرأ في العشاء بوسط المفصل ويقرأ في الصبح بطوال المفصل. رواه النسآئى وروى ابن ماجة الى ويخفف العصر
তিনি বলেন, আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেছেন, আমি অমুক লোক ছাড়া আর কোন লোকের পিছনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সলাতের সাথে সামঞ্জস্যপূর্ণ সলাত আদায় করিনি। সুলায়মান বলেন, আমিও ওই লোকের পিছনে সলাত আদায় করেছি। তিনি যুহরের প্রথম দু’ রাক্’আত অনেক লম্বা করে পড়তেন। আর শেষ দু’ রাক্’আতকে ছোট করে পড়তেন। ‘আসরের সলাত ছোট করতেন। মাগরিবের সলাতে কিসারে মুফাস্সাল সূরাহ্ পাঠ করতেন। ‘ইশার সলাতে আওসাতে মুফাস্সাল পাঠ করতেন আর ফাজ্রের সলাতে তিওয়ালে মুফাস্সাল সূরাহ্ পাঠ করতেন। [৮৭২] নাসায়ী ও ইবনু মাজাহ্ও এ বর্ণনাটি নকল করেছেন। কিন্তু তার বর্ণনা ‘আসরের সলাত ছোট করতেন পর্যন্ত। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৫৪
وعن عبادة بن الصامت قال كنا خلف النبي ﷺ في صلاة الفجر فقرأ فثقلت عليه القراءة فلما فرغ قال لعلكم تقرءون خلف إمامكم قلنا نعم يا رسول الله قال لا تفعلوا الا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها. رواه أبو داوٗد والترمذي والنسائي معناه وفي رواية لأبي داؤد قال وأنا أقول مالي ينازعني القرآن فلا تقرءوا بشيء من القرآن إذا جهرت الا بأم القرآن
তিনি বলেন, আমরা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর পিছনে ফাজ্রের সলাতে ছিলাম। তিনি যখন ক্বিরাআত শুরু করলেন, তখন তাঁর তিলাওয়াত করা কষ্টকর ঠেকল। তিনি সলাত শেষ করে বললেন, তোমরা মনে হয় ইমামের পিছনে ক্বিরাআত পড়। আমরা আরজ করলাম, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! আমরা ক্বিরাআত পাঠ করি। তিনি বললেন, সূরাহ্ ফাতিহা ছাড়া আর কিছু পাঠ করবে না। কারণ যে ব্যক্তি এ সূরাহ্ পাঠ করবে না তার সলাত হবে না। [১]নাসায়ী এ অর্থে বর্ণনা করেছেন, কিন্তু আবূ দাঊদের আর এক বর্ণনায় আছেঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কি হল কুরআন আমার সাথে এভাবে টানাটানি করছে কেন? আমি যখন সশব্দে ক্বিরাআত পাঠ করি তখন তোমরা সূরাহ্ ফাতিহাহ্ ছাড়া আর কিছু পাঠ করবে না। [2]
মিশকাতুল মাসাবিহ ৮৫৫
وعن أبي هريرة أن رسول الله ﷺ انصرف من صلاة جهر فيها بالقراءة فقال هل قرأ معي أحد منكم آنفا فقال رجل نعم يا رسول الله قال إني أقول مالي أنازع القرآن قال فانتهى الناس عن القراءة مع رسول الله ﷺ فيما جهر فيه بالقراءة من الصلوات حين سمعوا ذلك من رسول الله ﷺ. رواه مالك وأحمد وابو داؤد والترمذي والنسائـي وروى ابن ماجة نحوه
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জেহরী সলাত অর্থাৎ শব্দ করে ক্বিরাআত পড়া সলাত শেষ করে সলাত আদায়কারীদের দিকে ফিরে বললেন, তোমাদের কেউ কি এখন আমার সাথে ক্বিরাআত তিলাওয়াত করেছ? এক ব্যক্তি বলল, হাঁ, হে আল্লাহর রাসূল (আমি পড়েছি)। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাই তো, আমি সলাতে মনে মনে বলছিলাম, কি হল, আমি ক্বিরাআত পাঠ করতে আটকিয়ে যাচ্ছি কেন? আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেন, রসূলের এ কথা শুনার পর লোকেরা রসূলের পেছনে জেহরী সলাতে ক্বিরাআত পাঠ বন্ধ করে দিয়েছিল। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৫৬
وعن ابن عمر والبياضي قالا : قال رسول الله ﷺ إن المصلي يناجي ربه فلينظر ما يناجيه ولا يجهر بعضكم على بعض بالقرآن. رواه أحمد
তারা বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সলাত আদায়কারী সলাতরত অবস্থায় তার পরওয়ারদিগারের সাথে একান্তে আলাপ করে। তাই তার উচিত সে কি আলাপ করে তার প্রতি লক্ষ্য রাখা। অতএব একজনের কুরআন তিলাওয়াতের শব্দ অন্যজনের কানে যেন না পৌঁছে। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৫৭
وعن أبي هريرة قال قال رسول الله ﷺ إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا. رواه أبو داوٗد والنسائـي وابن ماجة
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইমাম এজন্য নিয়োগ করা হয় যে, তাকে অনুসরণ করা হবে। তাই ইমাম ‘আল্লা-হু আকবার’ বললে তোমরাও ‘আল্লা-হু আকবার’ বলবে। ইমাম যখন ক্বিরাআত তিলাওয়াত করবে, তোমরা চুপ থাকবে। [১]
মিশকাতুল মাসাবিহ ৮৫৮
وعن عبد الله ابن أبي أوفى قال جاء رجل إلى النبي ﷺ فقال إني لا أستطيع أن آخذ من القرآن فعلمني ما يجزئني قال قل سبحان الله والحمد لله ولا إله الا الله الله أكبر ولا حول ولا قوة الا بالله قال يا رسول الله هذا لله فماذا لى قال قال اللهم ارحمنى وعافنى واهدنى وارزقنى فقال هكذا بيديه وقبضهما فقال رسول الله ﷺ اما هذا فقد ملا يديه من الخير. رواه أبو داوٗد وانتهت رواه النسآئى عند قوله : الا بالله
তিনি বলেন, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দরবারে হাজির হয়ে আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমি কুরআনের কোন অংশ শিখে নিতে সক্ষম নই। তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে। উত্তরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি এই (দু’আ) পড়ে নিবেঃ “আল্লাহ্ তা’আলা পবিত্র। সব প্রশংসা তাঁর। আল্লাহ্ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই। আল্লাহ্ অতি বড় ও মহান। গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি ও ‘ইবাদাত করার তাওফীক আল্লাহরই কাছে”। ঐ ব্যক্তি আরয করল, হে আল্লাহর রাসূল! এসব তো আল্লাহর জন্য। আমার জন্য কি? উত্তরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার জন্য পড়বেঃ “হে আল্লাহ্! আমার উপর রহম কর। আমাকে নিরাপদে রাখ। আমাকে হিদায়াত দান কর। আমাকে রিয্ক দাও”। তারপর লোকটি নিজের দু’হাত দিয়ে এভাবে ইশারা করল আবার বন্ধ করল যেন সে পেয়েছে বলে বুঝাল। এটা দেখে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এ ব্যক্তি তার দু’হাত কল্যান দিয়ে ভরে নিল। [১] কিন্তু নাসায়ীর রাবীগন এই বর্ণনা শেষ করেছেন “ইল্লা-বিল্লা-হ” পর্যন্ত।
মিশকাতুল মাসাবিহ ৮৫৯
وعن ابن عباس أن النبي ﷺ كان إذا قرأ ﴿سبح اسم ربك الأعلى﴾ قال سبحان ربي الأعلى. رواه أحمد وأبو داوٗد
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) যখন “সাব্বিহিস্মা রব্বিকাল আ’লা (সুরাহ আ’লা)পড়তেন তখন বলতেন, “সুবহানা রাব্বিয়াল আ’লা” (আমি আমার উচ্চ মর্যাদাবান রব্বুল ‘আলামীনের পবিত্রতা বর্ণনা করছি)।[১]
মিশকাতুল মাসাবিহ ৮৬০
وعن أبي هريرة قال قال رسول الله ﷺ من قرأ منكم بـ ﴿والتين والزيتون﴾ فانتهى إلى ﴿أليس الله بأحكم الحاكمين﴾ فليقل بلى وأنا على ذلك من الشاهدين ومن قرأ ﴿لا أقسم بيوم القيامة﴾ فانتهى إلى ﴿أليس ذلك بقدر على أن يحىيي الموتى﴾ فليقل بلى ومن قرأ والمرسلات فبلغ ﴿فبأي حديث بعده‘ يؤمنون﴾ فليقل آمنا بالله. رواه أبو داوٗد والترمذي إلى قوله: (وأنا على ذلك من الشاهدين)
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের যে ব্যক্তি সুরাহ ওয়াত তীনি ওয়াযযাইতুন পড়তে পড়তে “আলায়সাল্ল-হু বিআহকামিল হা-কিমীন” (আল্লাহ্ কি সবচেয়ে বড় হাকীম নন?) পর্যন্ত পৌছবে সে যেন বলে, “বালা- ওয়াআনা- ‘আলা- যা-লিকা মিনাশ শাহিদীন” [সুরাহ আততীন] (হাঁ, আমি এ কথার সাক্ষ্যদানকারীদের একজন)। আর যে ব্যক্তি সুরাহ ক্বিয়ামাহ পড়তে “আলায়সা যা-লিকা বিক্বা-দিরীন ‘আলা- আন্ ইউহয়িয়াল মাওতা-” (সে আল্লাহর কি এ শক্তি নেই যে, তিনি মৃতদেরকে জীবিত করে উঠাবেন), তখন সে যেন বলে, “বালা” (হাঁ, তিনি তা করতে সমর্থ)। আর যে ব্যক্তি সুরাহ ওয়াল মুরসালা-ত পড়তে পড়তে “ফাবি আইয়ী হাদিসিন বা’দাহু ইউমিনুন” (এরপর এরা কোন কথার উপর ঈমান আনবে?”) এ পর্যন্ত পৌঁছে সে যেন বলে, “আ-মান্না বিল্লাহ” (আমরা আল্লাহর উপর ঈমান এনেছি) । আবু দাউদ, তিরমিযী এ হাদিসটিকে “শাহিদীন” পর্যন্ত বর্ণনা করেছেন।[১]
মিশকাতুল মাসাবিহ ৮৬১
وعن جابر قال خرج رسول الله ﷺ على أصحابه فقرأ عليهم سورة الرحمن من أولها إلى اۤخرها فسكتوا فقال لقد قرأتها على الجن ليلة الجن فكانوا أحسن مردودا منكم كنت كلما أتيت على قوله ﴿فبأي الاء ربكما تكذبان﴾ قالوا لا بشيء من نعمك ربنا نكذب فلك الحمد. رواه الترمذي وقال هذا حديث غريب
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কিছু সাহাবীগনের কাছে এলেন। তাদেরকে তিনি সুরাহ আর রাহমানের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে শুনালেন। সাহাবীগন চুপ হয়ে শুনলেন। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এই সুরাটি আমি ‘লায়লাতুল জিন্নি’ (জিনদের সাথে দেখা হবার রাতে) জিনদের পড়ে শুনিয়েছি। জিনেরা তোমাদের চেয়ে এর উত্তর ভালো দিয়েছে। আমি যখনই “তোমাদের রবের কোন নিয়ামাতকে তোমরা অস্বীকার করতে পারবে” পর্যন্ত পৌঁছেছি তখনই তারা বলে উঠেছে, “হে আমাদের রব! আমরা তোমার কোন নি’আমাতকে অস্বীকার করিনা। তোমারই সব প্রশংসা। তিরমিযী বলেছেন, এ হাদিসটি গরীব। [১]