দ্বিতীয় অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৬৩৪

وعن بن مسعود وسمرة بن جندب قالا قال رسول الله ﷺ صلاة الوسطى صلاة العصر. رواه الترمذى

তারা উভয়ে বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : (উস্‌ত্বা- সলাত) মধ্যবর্তী সলাত হচ্ছ ‘আস্‌রের সলাত। [১]


মিশকাতুল মাসাবিহ ৬৩৫

وعن أبي هريرة عن النبي ﷺ في قوله تعالى : إن قرآن الفجر كان مشهودا قال تشهده ملائكة الليل وملائكة النهار. رواه الترمذى

তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে আল্লাহর বাণী (আরবী) “ফাজ্‌রের ক্বিরাআতে (সলাতে) উপস্থিত হয়”- (সূরাহ্‌ ইসরা ১৭ : ৭৮) এর ব্যাখ্যায় বলেন, এতে উপস্থিত হয় রাতের ও দিনের মালায়িকাহ্। [১]


মিশকাতুল মাসাবিহ > তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৬৩৬

عن زيد بن ثابت وعائشة قالا الصلاة الوسطى صلاة الظهر. رواه مالك عن زيد والترمذى عنهما تعليقا

উভয়ে বলেন, ‘উস্‌ত্বা সলাত’ (মধ্যবর্তী সলাত) যুহরের সলাত। ইমাম মালিক (রহঃ) যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে এবং ইমাম তিরমিযী উভয় হতে মু’আল্লাক্ব হিসেবে বর্ণনা করেছেন। [১]


মিশকাতুল মাসাবিহ ৬৩৭

وعن زيد بن ثابت قال كان رسول الله ﷺ يصلي الظهر بالهاجرة ولم يكن يصلي صلاة أشد على أصحاب رسول الله ﷺ منها نزلت ﴿حافظوا على الصلوت والصلوة الوسطى﴾ وقال إن قبلها صلاتين وبعدها صلاتين. رواه أحمد وأبو داود

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহরের সলাত আগে আগে আদায় করতেন। রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন কোন সলাত আদায় করতেন না যা তাঁর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীগণের জন্য যুহরের চেয়ে কষ্টসাধ্য ছিল। তখন এ আয়াত নাযিল হল : [আরবী] “তোমরা সব সলাতের, বিশেষ করে মধ্যবর্তী সলাতের হিফাযাত করবে”- (সূরাহ্‌ আল বাক্বারাহ্‌ ২: ২৩৮)। তিনি [যায়দ ইবনু সাবিত (রাঃ)] বলেন,যুহরের সলাতের আগেও দু’টি সলাত (‘ইশা ও ফাজ্‌র) আছে। আর পরেও দু’টি সলাত (‘আস্‌র ও মাগরিব) আছে। [১]


মিশকাতুল মাসাবিহ ৬৩৮

وعن مالك بلغه أن علي ابن أبي طالب وعبد الله بن عباس كانا يقولان الصلاة الوسطى صلاة الصبح. رواه الموطأ

ইমাম মালিক-এর নিকট বিশ্বস্ত সূত্রে পৌছেছে যে, ‘আলী ও ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) বলতেন : ‘সলাতুল উস্‌ত্বা’ দ্বারা উদ্দেশ্য ফাজ্‌রের সলাত। [১]


মিশকাতুল মাসাবিহ ৬৩৯

ورواه الترمذى عن ابن عباس وابن عمر تعليقا

তিরমিযী ইবনু ‘আব্বাস ও ইবনু ‘উমার হতে মু’আল্লাক্ব হিসবে এ হাদীস বর্ণনা করেছেন।


মিশকাতুল মাসাবিহ ৬৪০

وعن سلمان قال سمعت رسول الله ﷺ يقول من غدا إلى صلاة الصبح غدا براية الإيمان ومن غدا إلى السوق غدا براية إبليس. رواه ابن ماجة

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি : যে লোক ভোরে ফাজ্‌রের সলাত আদায়ের জন্য গেল সে লোক ঈমানের পতাকা উড়িয়ে গেল। আর যে লোক ভোরে বাজারের দিকে গেল সে লোক ইবলীসের (শায়ত্বনের) পতাকা উড়িয়ে গেল। [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية