প্রথম অনুচ্ছেদ - মিশকাতুল মাসাবিহ | হাদীস | কুরআন ও সুন্নাহ

মিশকাতুল মাসাবিহ > প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৫৩৭

عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله ﷺ إذا جاء أحدكم الجمعة فليغتسل. متفق عليه

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ জুমু‘আর সলাত আদায় করতে চাইলে (এর আগে) সে যেন গোসল করে। [১]


মিশকাতুল মাসাবিহ ৫৩৮

وعن ابى سعيد الخدرى قال قال رسول الله ﷺ غسل يوم الجمعة واجب على كل محتلم. متفق عليه

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জুমু‘আর দিন গোসল করা ওয়াজিব। [১]


মিশকাতুল মাসাবিহ ৫৩৯

وعن أبي هريرة قال قال رسول الله ﷺ حق على مسلم ان يغتسل فى كل سبعة ايام يوما يغسل فيه راسه وجسده. متفق عليه

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিম মাত্রই সবার জন্য সাতদিনের মধ্যে কমপক্ষে একদিন গোসল করা ওয়াজিব (অত্যাবশ্যক)। এতে তার মাথা ও শরীর ধুয়ে নিবে। [১]


মিশকাতুল মাসাবিহ > দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ ৫৪০

عن سمرة ابن جندب قال قال رسول الله ﷺ من توضا يوم الجمعة فيها ونعمت ومن اغتسل فالغسل افضل. رواه أحمد وأبو داوٗد والترمذي والنسائـي والدارمي

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক জুমু‘আর দিন শুধু উযূ করে ফার্‌য (কাজ) আদায় করেছে, আর এটা তার জন্য যথেষ্ট। আর যে লোক (জুমু‘আর দিন) গোসল করেছে এ গোসল তার জন্য খুবই কল্যাণকর। [১]


মিশকাতুল মাসাবিহ ৫৪১

وعن أبي هريرة قال قال رسول الله ﷺ من غسل ميتا فليغتسل. رواه ابن ماجة وزاد أحمد والترمذي وأبو داوٗد ومن حمله فليتوضا

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মৃত ব্যক্তিকে যে লোক গোসল দেয় সে নিজেও যেন গোসল করে। [১]


মিশকাতুল মাসাবিহ ৫৪২

وعن عائشة أن النبي ﷺ كان يغتسل من اربع من الجنابة ويوم الجمعة ومن الحجامة ومن غسل الميت. رواه أبو داوٗد

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চারটি কারণে গোসল করতেনঃ (১) অপবিত্রতা, (২) জুমু‘আহ্‌, (৩) রক্তমোক্ষণের (শিঙ্গা লাগানোর) পর (অর্থাৎ-শরীর থেকে রক্ত বের হলে) এবং (৪) মৃত ব্যক্তির গোসল দেবার পর। [১]


মিশকাতুল মাসাবিহ ৫৪৩

وعن قيس بن عاصم انه اسلم فامره النبى ﷺ ان يغتسل بماء وسدر. رواه الترمذي وأبو داوٗد والنسائـي

তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বরই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করতে নির্দেশ দিয়েছেন। [১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية