তিনি চুলের মধ্যে বেণী বাঁধতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি চুলের মধ্যে বেণী বাঁধতেন

শামায়েলে তিরমিযি ২৩

حدثنا محمد بن يحيى بن أبي عمر المكي ، قال : حدثنا سفيان بن عيينة ، عن ابن أبي نجيح ، عن مجاهد ، عن أم هانئ بنت أبي طالب ، قالت : " قدم رسول الله صلى الله عليه وسلم مكة قدمة , وله أربع غدائر " .

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সঃ) চারটি চুলের বেণী নিয়ে মক্কায় আগমন করেছিলেন। [২৩] ব্যাখ্যা : উল্লেখিত হাদীসে বেণী বা ঝুটি বলতে মহিলাদের মতো বেণী বা ঝুটি উদ্দেশ্য নয়। বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটির উদ্দেশ্য। কেননা রাসূলুল্লাহ (সঃ) পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন।


শামায়েলে তিরমিযি ২৪

حدثنا سويد بن نصر ، قال : حدثنا عبد الله بن المبارك ، عن معمر ، عن ثابت البناني ، عن أنس : " أن شعر رسول الله صلى الله عليه وسلم , كان إلى أنصاف أذنيه " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর মাথার চুল তার দু’কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল। [২৪]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে সিঁথি করতেন

শামায়েলে তিরমিযি ২৫

حدثنا سويد بن نصر ، حدثنا عبد الله بن المبارك ، عن يونس بن يزيد ، عن الزهري ، قال : حدثنا عبيد الله بن عبد الله بن عتبة ، عن ابن عباس : " أن رسول الله صلى الله عليه وسلم كان يسدل شعره ، وكان المشركون يفرقون رءوسهم ، وكان أهل الكتاب يسدلون رءوسهم ، وكان يحب موافقة أهل الكتاب فيما لم يؤمر فيه بشيء ، ثم فرق رسول الله صلى الله عليه وسلم رأسه " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) তার কেশ নিম্নদেশে ঝুলিয়ে রাখতেন (অর্থাৎ প্রথমদিকে তিনি সিথি করতেন না)। আর মুশরিকরা তাদের মাথায় সিথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথমদিকে রাসূলুল্লাহ (সঃ) গ্ৰ যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন, সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন। এরপর রাসূলুল্লাহ (সঃ) তার কেশকে সিথি করতেন। [২৫]


শামায়েলে তিরমিযি ২৬

حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، عن إبراهيم بن نافع المكي ، عن ابن أبي نجيح ، عن مجاهد ، عن أم هانئ ، قالت : " رأيت رسول الله صلى الله عليه وسلم ذا ضفائر أربع " .

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি চুলের চারটি বেণী বাধা অবস্থায় দেখেছি। [২৬]


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية