শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল দু’কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল
শামায়েলে তিরমিযি ১৯
حدثنا علي بن حجر ، قال : أخبرنا إسماعيل بن إبراهيم ، عن حميد ، عن أنس بن مالك ، قال : " كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى نصف أذنيه " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর মাথার চুল দু’কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। [১৯]
শামায়েলে তিরমিযি ২০
حدثنا هناد بن السري ، قال : أخبرنا عبد الرحمن بن أبي الزناد ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة ، قالت : " كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد ، وكان له شعر فوق الجمة , ودون الوفرة " .
তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (সঃ) একত্রে একই পাত্রের পানি দ্বারা গোসল করতাম। আর তাঁর চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল। [২০]
শামায়েলে তিরমিযি ২১
حدثنا أحمد بن منيع ، قال : حدثنا أبو قطن ، قال : حدثنا شعبة ، عن أبي إسحاق ، عن البراء بن عازب ، قال : " كان رسول الله صلى الله عليه وسلم مربوعا ، بعيد ما بين المنكبين ، وكانت جمته تضرب شحمة أذنيه " .
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) মধ্যমাকৃতির দেহবিশিষ্ট ছিলেন। তার দু’কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। [২১]
শামায়েলে তিরমিযি > তাঁর চুল সামান্য কোঁকড়ানো ছিল
শামায়েলে তিরমিযি ২২
حدثنا محمد بن بشار ، قال : حدثنا وهب بن جرير بن حازم ، قال : حدثني أبي ، عن قتادة ، قال : قلت لأنس : كيف كان شعر رسول الله صلى الله عليه وسلم ؟ قال : " لم يكن بالجعد , ولا بالسبط ، كان يبلغ شعره شحمة أذنيه "
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর কেশ কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, তিনি অত্যাধিক কোকড়ানো কিংবা একেবারে সোজা কেশবিশিষ্ট ছিলেন না। তার কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত। [২২]