শামায়েলে তিরমিযি > তিনি ছিলেন ইবরাহীম (আঃ) এর সাথে সাদৃশ্যপূর্ণ
শামায়েলে তিরমিযি ১০
حدثنا قتيبة بن سعيد قال: أخبرني الليث بن سعد، عن أبي الزبير، عن جابر بن عبد الله، أن رسول الله صلى الله عليه وسلم قال: «عرض علي الأنبياء، فإذا موسى عليه السلام ضرب من الرجال، كأنه من رجال شنوءة، ورأيت عيسى ابن مريم عليه السلام، فإذا أقرب من رأيت به شبها عروة بن مسعود، ورأيت إبراهيم عليه السلام، فإذا أقرب من رأيت به شبها صاحبكم، يعني نفسه، ورأيت جبريل عليه السلام فإذا أقرب من رأيت به شبها دحية»
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, আমার কাছে নবীগণকে পেশ করা হয়। মূসা (আঃ) এর মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্ধমান ছিল। তিনি যেন শানুয়াহ গোত্রের লোক। আমি ঈসা ইবনে মারইয়াম (আঃ)-কে উরওয়া ইবনে মাসউদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। তারপর আমি ইবরাহীম (আঃ)-কে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকে বুঝিয়েছেন। আর আমি জিবরাঈল (আঃ)-কে দিহইয়া (কালবী) এর সাথে সদৃশ্যপূর্ণ দেখতে পাই। [১০]
শামায়েলে তিরমিযি > তিনি ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময়
শামায়েলে তিরমিযি ১১
حدثنا سفيان بن وكيع ، ومحمد بن بشار ، المعنى واحد ، قالا : أخبرنا يزيد بن هارون ، عن سعيد الجريري ، قال : سمعت أبا الطفيل , يقول : " رأيت النبي صلى الله عليه وسلم وما بقي على وجه الأرض أحد رآه غيري " ، قلت : صفه لي ، قال : " كان أبيض , مليحا , مقصدا " .
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) ঐ কে দেখেছি- তবে তাকে যারা দেখেছেন তাদের মধ্যে আমি ছাড়া কেউ ভূপৃষ্ঠে বেঁচে নেই। (বর্ণনাকারী বললেন) আমি বললাম আপনি আমার কাছে তার বিবরণ পেশ করুন। তিনি বললেন, তিনি ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময় সুসামঞ্জস্যপূর্ণ। [১১]