সহিহ মুসলিম > উত্তম নামে মন্দ নামের পরিবর্তন এবং ‘বার্রাহ’ নামকে যাইনাব, জুওয়াইরিয়াহ্ ও অনুরূপ নামে পরিবর্তন করা
সহিহ মুসলিম ৫৪৯৭
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ أَبِي أُسَامَةَ وَحَدِيثُ أَبِي أُسَامَةَ أَتَمُّ .
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আছিয়া (অমান্যকারী) এর নাম পরিবর্তন করে দিলেন এবং বললেন, তুমি জামিলা (সুন্দরী)। বর্ণনাকারী আহ্মাদ (রহঃ) এর সানাদে --- এর স্থানে ----- দিয়ে উল্লেখ করেছেন। (ই.ফা. ৫৪১৯, ই. সে. ৫৪৪১)
সহিহ মুসলিম ৫৪৯৮
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ أَبِي أُسَامَةَ وَحَدِيثُ أَبِي أُسَامَةَ أَتَمُّ .
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ
‘উমার (রাঃ) এর এক মেয়েকে (‘আসিয়াহ্) নামে ডাকা হত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নাম রাখলেন, ‘জামীলাহ্’। (ই. ফা. ৫৪২০, ই. সে. ৫৪৪২)
সহিহ মুসলিম ৫৪৯৯
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا، سَمِعَتْ عَائِشَةَ، وَذُكِرَ، لَهَا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ . فَقَالَتْ عَائِشَةُ يَغْفِرُ اللَّهُ لأَبِي عَبْدِ الرَّحْمَنِ أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ وَلَكِنَّهُ نَسِيَ أَوْ أَخْطَأَ إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى يَهُودِيَّةٍ يُبْكَى عَلَيْهَا فَقَالَ إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا "
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, (উম্মুল মু’মিনীন) ‘জুওয়াইরিয়াহ্’ (রাঃ) এর আসল নাম ছিল ‘বার্রাহ’ (পুণ্যবতী) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নাম পরিবর্তন করে রাখলেন ‘জুওয়াইরিইয়াহ (স্নেহময়ী কিশোরী)। কেননা ‘বার্রাহ’ (পুণ্যবতী) এর নিকট হতে বের হয়ে এসেছেন- এমন বাক্য তিনি পছন্দ করতেন না। ইবনু আবূ ‘উমার (রাঃ) এর হাদিসে কুরায়ব (রহঃ) সূত্রে --- এর স্থানে ---- বর্ণিত হয়েছে। (ই. ফা. ৫৪২১, ই. সে. ৫৪৪৩)
সহিহ মুসলিম ৫৫০০
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ الطَّائِيِّ، وَمُحَمَّدِ، بْنِ قَيْسٍ عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، قَالَ أَوَّلُ مَنْ نِيحَ عَلَيْهِ بِالْكُوفَةِ قَرَظَةُ بْنُ كَعْبٍ فَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ نِيحَ عَلَيْهِ فَإِنَّهُ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ "
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
যাইনাব (রাঃ) এর আসল নাম ছিল ‘বার্রাহ’। তাই বলা হলো, তিনি আত্নশুদ্ধি করেন। অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নামকরণ করলেন ‘যাইনাব’। ইবনু বাশ্শার ছাড়া উপরোল্লিখিত রাবীদের বর্ণিত হাদীসের হুবুহু শব্দ বর্ণিত হয়েছে। তবে ইবনু আবী শাইবাহ --- এর স্থলে ---- বলেছেন। (ই.ফা. ৫৪২২, ই. সে. ৫৪৪৪)
সহিহ মুসলিম ৫৫০১
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قَيْسٍ، الأَسْدِيُّ عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الأَسْدِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .
যাইনাব বিনতু উম্মু সালামাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, পূর্বে আমার নাম ‘বার্রাহ্’ ছিল। অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার নাম রাখলেন ‘যাইনাব’। তিনি বলেন, যাইনাব বিনতু জাহ্শ (রাঃ) তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ) নিকট আসলো। তাঁর (ও) নাম ছিল ‘বাররাহ্’ তাঁর নামও তিনি ‘যাইনাব’রেখে দিলেন। (ই.ফা. ৫৪২৩, ই. সে. ৫৪৪৫)
সহিহ মুসলিম ৫৫০২
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قَيْسٍ، الأَسْدِيُّ عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الأَسْدِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .
মুহাম্মাদ ইবনু ‘আম্র ইবনু ‘আতা (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমার কন্যার নাম রাখলাম ‘বার্রাহ’। সে সময় যাইনাব বিনতু আবূ সালামাহ্ (রাঃ) আমাকে বললেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ নাম রাখতে বারণ করেছেন। আমার নাম ‘বার্রাহ্’- (পূণ্যবতী) রাখা হয়েছিল। তাতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা স্বয়ং আত্মা পরিশুদ্ধ বলে দাবি করো না। আল্লাহ তা’আলাই অধিকতর জানেন তোমাদের মাঝে পুণ্যবানদের সম্পর্কে। অতঃপর তাঁরা বলল, তবে আমরা তাঁর কি নামকরণ করবো? তিনি বললেন, তার নাম রাখো ‘যাইনাব’। (ই.ফা. ৫৪২৪, ই. সে. ৫৪৪৬)
সহিহ মুসলিম > মালিকুল আমলাক কিংবা মালিকুল মুলূক নাম রাখা নিষিদ্ধকরণ
সহিহ মুসলিম ৫৫০৩
وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ، - يَعْنِي الْفَزَارِيَّ - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، الطَّائِيُّ عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর তা’আলার নিকট অধিকতর ঘৃণিত নাম ঐ লোকের, যার নাম ‘মালিকুল আমলাক’ (বাদশার বাদশাহ) রাখা হয়। ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) তাঁর বর্ণিত হাদীসে বেশি বর্ণনা করেছেন- ‘আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে অন্য কোন ‘মালিক’ ‘অধিপতি’ নেই”। আশ’আসী (রহঃ) বলেন, বর্ণনাকারী সুফ্ইয়ান (রহঃ) বলেছেন, এ শব্দ (ফারসী) ভাষায় ‘শাহান শাহ- এর অবিকল। আর আহ্মাদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, আমি আবূ ‘আম্র (রহঃ) কে (আরবি) এর অর্থ জানতে চাইলে তিনি বলেন, (আরবি) চরম নিকৃষ্ট। (ই. ফা. ৫৪২৫, ই. সে. ৫৪৪৭)
সহিহ মুসলিম ৫৫০৪
وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ، - يَعْنِي الْفَزَارِيَّ - حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، الطَّائِيُّ عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .
হাম্মাম ইবনু মুনাব্বিহ্ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, এগুলো আবূ হুরাইরা্ (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন। তারপর তিনি কিছু হাদীস বর্ণনা করলেন। তন্মধ্যে অন্যতম একটি হলো, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কিয়ামাতের দিন আল্লাহ তা’আলার নিকট সবচেয়ে রাগের কারণ, সবচেয়ে ঘৃণিত, অধিকতর ক্ষিপ্রতার সম্মুখীন হবে সে লোক যার নাম রাখা হয়েছে ‘মালিকুল আম্লাক’ (রাজাধিরাজ সম্রাট), আল্লাহ ছাড়া অন্য আর কেউ ‘মালিক’ (সম্রাট) নেই। (ই.ফা. ৫৪২৬, ই. সে. ৫৪৪৮)